সরেছে নিম্নচাপ, তবু বৃষ্টি বাড়বে রাজ্যের ১০ জেলায়, কবে কোথায় সতর্কতা? জানিয়ে দিল হাওয়া অফিস

বাংলার আকাশে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তা সরে গিয়ে আপাতত রাজ্য থেকে অনেকদূরে। পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে অবস্থান করছে মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশে। তা সত্ত্বেও সোমবার থেকে দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং তার পরে বিভিন্ন জলাধার থেকে ছেড়েRead More →

অলিম্পিক্সে প্রথম সোনা জোকোভিচের, টেনিসের ফাইনালে আলকারাজ়কে হারিয়ে দিলেন নোভাক

অলিম্পিক্সে সোনা আর অধরা থাকল না নোভাক জোকোভিচের। রবিবার ফিলিপে শাঁতিয়ের কোর্টে টেনিসের ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ়কে হারিয়ে দিলেন তিনি। সার্বিয়ার খেলোয়াড় জিতেছেন ৭-৬, ৭-৬ গেমে। দু’টি সেটই গড়িয়েছে টাইব্রেকারে। সোনা জিতে স্বদেশি রাফায়েল নাদালকে ছোঁয়া হল না আলকারাজ়ের। অন্য দিকে, ছ’বারের প্রচেষ্টায় প্রথম বার সোনা জিতলেন জোকোভিচ। স্টেফি গ্রাফ,Read More →

ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জের, ঝাড়খণ্ড-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, সতর্ক বাংলাও

ঝাড়খণ্ডেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই রাজ্যে বৃষ্টি চললে অতিরিক্ত জল দামোদরের খাত ধরে পশ্চিমবঙ্গে ঢুকবে। সে ক্ষেত্রে এই রাজ্যের বেশ কয়েকটি এলাকা বানভাসি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। এই দুইয়ের প্রভাবে দেশের বেশ কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। কোনওRead More →

গম্ভীরের প্রশিক্ষণে প্রথম হার ভারতের, দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয় রোহিত-বিরাটদের

শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেল ভারত। দ্বিতীয় এক দিনের ম্যাচে ৩২ রানে হার গৌতম গম্ভীরের দলের। আরও এক বার ব্যাটিং বিপর্যয় ভারতের। গম্ভীর ভারতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও ম্যাচ হারল দল। শ্রীলঙ্কার স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে একাই নিলেন ৬ উইকেট। টি-টোয়েন্টি সিরিজ় জিতলেও এক দিনের ম্যাচে সমস্যায় ভারত। প্রথম ম্যাচRead More →

সেমিফাইনালে হারলেও আত্মবিশ্বাসী লক্ষ্য, ভুল শুধরে পদক জিততে চান

অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টনের সেমিফাইনালে হেরে গেলেন লক্ষ্য সেন। রবিবার নিশ্চিত করতে পারলেন না পদক। তবে সুযোগ এখনও আছে। সোমবার ব্রোঞ্জ পদক জেতার সুযোগ রয়েছে তাঁর সামনে। সেমিফাইনালে ভাল লড়াই করেও হেরে গিয়েছেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে। দু’টি গেমেই কাজে লাগাতে পারেননি এগিয়ে থাকার সুযোগ। লক্ষ্য হতাশ হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেনRead More →

অলিম্পিক্স হকিতে তোলপাড়, ইংরেজ গোলরক্ষকের ট্যাব ব্যবহার, লাল কার্ড ভারতীয় ডিফেন্ডারকে, প্রতিবাদ ভারতের

প্যারিস অলিম্পিক্সে এ বার বিতর্ক হকিতে। ভারত-গ্রেট ব্রিটেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনটি ঘটনা নিয়ে তোলপাড় কাণ্ড। ভারতীয় দলের বিরুদ্ধে গ্রেট ব্রিটেনের গোলরক্ষক ভিডিয়ো ট্যাব ব্যবহার করেন। সেই নিয়ে অভিযোগ জানাল ভারতীয় হকি সংস্থা। আম্পায়ারিং নিয়েও অভিযোগ জানিয়েছে ভারত। আন্তর্জাতিক হকি সংস্থার কাছে অভিযোগ জানানো হয়েছে। রবিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলRead More →

জল বাড়ছে, নদীর পারে সেলফি-রিলস্ নয়! সতর্ক করছে প্রশাসন, ডিভিসির জলে হাওড়ায় বিপদ-সঙ্কেত

ভারী বৃষ্টিতে নদী উপচে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। জলের তলায় চলে গিয়েছে ঘরদোর। এই পরিস্থিতিতেও ‘অ্যাডভেঞ্চারে’ লাগাম নেই। নদীর পারে দাঁড়িয়ে চলছে সেলফি-রিলস্ বানানো! এতে বিপদের সঙ্কেত দেখছে প্রশাসন। প্লাবন পরিস্থিতিতে সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার আবেদন জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ার। তাঁর আর্জি, ‘‘নদীর পারে দাঁড়িয়েRead More →

অলিম্পিক্সে ভারতের ম্যাচে জোচ্চুরির অভিযোগ, ভুক্তভোগী বক্সার নিশান্ত, ক্ষুব্ধ বিজেন্দ্ররা

প্যারিস অলিম্পিক্সের বক্সিংয়ে আবার বিতর্ক। এ বার ভুক্তভোগী ভারত। পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিশান্ত দেবের হার মেনে নিতে পারছেন না বিজেন্দ্র সিংহ। অলিম্পিক্স পদকজয়ী বক্সারের দাবি, মেক্সিকোর মার্কো ভার্দের থেকে সব ক্ষেত্রে নিশান্ত এগিয়ে ছিলেন। নিশান্তকে হারতে দেখে বিস্মিত হয়েছেন অভিনেতা রণদীপ হুডাও। তাঁর দাবি, জোচ্চুরি করা হয়েছেRead More →

সমুদ্রে উত্তাল ঢেউ, মাছ ধরতে বেরিয়ে উল্টে গেল পাথরপ্রতিমার ট্রলার, ছিলেন ১৪ জন মৎস্যজীবী

বঙ্গোপসাগরে উল্টে গেল মাছ ধরার ট্রলার। তাতে ছিলেন ১৪ জন মৎস্যজীবী। পাথরপ্রতিমা থেকে সাগরে মাছ ধরার উদ্দেশে বেরিয়েছিলেন তাঁরা। বাঘের চর দ্বীপের কাছে বিপদ নেমে আসে। আচমকা সমুদ্রের উত্তাল ঢেউয়ে টাল সামলাতে না পেরে ট্রলার উল্টে যায়। তবে মৎস্যজীবীদের সকলকেই উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে পাথরপ্রতিমার জেটিঘাট থেকে ‘এফ বিRead More →

নিয়োগ মামলায় এ বার ইডির নজরে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ, সিজিও কমপ্লেক্সে তলব সোমে

নিয়োগ দুর্নীতি মামলায় এ বার ইডির আতশকাচের নীচে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। সূত্রের খবর, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে। এর আগে এই একই মামলায় তাঁর স্ত্রী টগরী সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। নিয়োগRead More →