ঝুলে বিনেশের আবেদনের রায়, দ্রুত সিদ্ধান্ত নয়, জানাল আদালত, ফয়সালা অলিম্পিক্স শেষের আগেই

ঝুলে রইল বিনেশ ফোগাটের আবেদন। ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস) আবেদন করে বিনেশ বলেছিলেন, ৫০ কেজি ফ্রিস্টাইলে তাঁকে যুগ্ম ভাবে রুপো দেওয়া হোক। সেই আবেদনের প্রাথমিক শুনানির পর এক বিবৃতিতে ক্যাস জানিয়েছে, এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শুক্রবার এক বিবৃতিতে ক্যাস জানিয়েছে, বিনেশ আবেদন করলেওRead More →

আইআইটি গুয়াহাটির ক্যাম্পাসে ছাত্রীর মৃতদেহ উদ্ধার! সহপাঠীরাই উদ্ধার করল দেহ

আইআইটি গুয়াহাটির হস্টেল থেকে উদ্ধার হল এক ছাত্রীর মৃতদেহ। ২৪ বছর বয়সি ওই ছাত্রী উত্তরপ্রদেশ থেকে এমটেক পড়তে এসেছিলেন গুয়াহাটিতে। শুক্রবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করেন তাঁর সহপাঠীরাই। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। গুয়াহাটির আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছাত্রীর দেহ তাঁর হস্টেলের ঘরে দেখতে পান তাঁর সহপাঠীরা। তাঁরাই আইআইটি কর্তৃপক্ষকেRead More →

ট্রেনের টিকিট ১০০০০ টাকা! বেঙ্গালুরু থেকে কলকাতা আসার তৎকাল টিকিটের দাম দেখে বিস্মিত যাত্রীরা

বেঙ্গালুরু থেকে কলকাতায় আসার টু’টায়ার এসি টিকিটের দাম দেখে আঁৎকে উঠলেন ভারতীয় রেলের যাত্রীরা। সমাজমাধ্যমে প্রকাশিত রেলের ওয়েবসাইটের একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে ওই টিকিটের দাম ১০ হাজার ১০০ টাকা। সাধারণত যে টিকিট ২৯০০ টাকাতেই পাওয়া যায় তা তিনগুণেরও বেশি দামে কেন বিক্রি হচ্ছে তা জানতে চেয়েছেন নেটাগরিকেরা। জবাব এসেছে, ওটিRead More →

চার ঘণ্টায় কমাতে হয়েছিল প্রায় ২ কেজি, ছ’বছর আগের সোনা জয়ের অভিজ্ঞতা জানালেন মেরি

মাত্র ১০০ গ্রামে ওজনের জন্য প্যারিস অলিম্পিক্সে নিশ্চিত পদক হাতছাড়া হয়েছে ভিনেশ ফোগাটের। সারা রাত চেষ্টা করেও অতিরিক্ত ওজন কমাতে পারেননি। কয়েক বছর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মেরি কম। সে বার চার ঘণ্টায় ২ কিলোগ্রাম ওজন কমিয়ে একটি প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন ছ’বারের বিশ্বজয়ী বক্সার। সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন মেরি।Read More →

ব্রোঞ্জ জিতে সাজঘরে নাচ শ্রীজেশের, বাড়ি ফিরলেই অপেক্ষা করছে স্ত্রী-র বানানো পছন্দের খাবার

সোনা জিতে স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে ব্রোঞ্জ জিতে মাথা উঁচু করেই পেশাদার জীবনকে বিদায় জানিয়েছেন পিআর শ্রীজেশ। শুক্রবার হকিতে স্পেনকে ২-১ গোলে হারানোয় ভারতের টানা দ্বিতীয় বার অলিম্পিক্স ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়। ম্যাচের পর সাজঘরে ফিরে শ্রীজেশের নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। স্ত্রী অনীশা জানিয়েছেন, স্বামীর জন্য কেরলের পছন্দসই খাবার বানিয়ে রাখবেনRead More →

‘ঠাঁই নাই, ঠাঁই নাই’, তাই হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে! তবে মুজিব-কন্যাকে ‘আশ্রয়’ দিচ্ছেন না মোদী

শেখ হাসিনাকে তাঁর নিরাপদ আশ্রয় নির্ধারণ করার জন্য কিছু সময় দিয়েছিল ভারত। কিন্তু বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্ভবত তার পরেও ভারতেই থাকতে হবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনও দেশ থেকেই এখনও ইতিবাচক প্রতিক্রিয়া না মেলায় তিনি ভারতেই আপাতত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভারতে তাঁকে কোনওRead More →

শুক্রবার পিস ওয়ার্ল্ড থেকে এনআরএস, বুদ্ধদেবকে শেষ দেখা কোথায় কোন পথে, জেনে নিন আনন্দবাজার অনলাইনে

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা হবে শুক্রবার। বৃহস্পতিবার তাঁর দেহ শায়িত রয়েছে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সেখান থেকে দেহ বার করা হবে। তার পরে শেষযাত্রা শুরু হবে রাজ্য বিধানসভার উদ্দেশে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিধানসভায় মরদেহ থাকবে। সেখান থেকে বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে যাওয়াRead More →

পাঁচ মাস আগে জ্যাভলিনই ছিল না, নীরজকে হারিয়ে নাদিমই অলিম্পিক্সে প্রথম ব্যক্তিগত সোনা দিলেন পাকিস্তানকে

পাকিস্তানের জ্যাভলিনে চুরমার ভারতের সোনার স্বপ্ন! ১৯৯২ সালের বার্সেলোনা গেমসের ৩২ বছর পর আবার অলিম্পিক্সে পদক পেল পাকিস্তান। সে বার হকির ব্রোঞ্জের পর এ বার পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন আরশাদ নাদিম। ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নতুন অলিম্পিক্স রেকর্ডও গড়লেন। পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে ব্যক্তিগত সোনা জিতলেন। পাকিস্তানেরRead More →

সোনা পেলেন না নীরজ, অলিম্পিক্সে এল রুপো, হারলেন পাকিস্তানের বন্ধু আরশাদ নাদিমের কাছে

৭ অগস্ট, ২০২১। টোকিয়ো অলিম্পিক্স। জ্যাভলিনের ফাইনাল শুরু হওয়ার আগে কেউ হয়তো ভাবেননি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনও ভারতীয় সোনা জিততে পারেন। সেটাই করে দেখিয়েছিলেন নীরজ। ৮৭.৫৮ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন তিনি। অভিনব বিন্দ্রার পরে ভারতের ব্যক্তিগত সোনা জয়ীর তালিকায় নাম লিখিয়েছিলেন। ৯ অগস্ট, ২০২৪। ঠিক তিন বছর পরে সেই একইRead More →

দৌড় শেষ করেই গ্যালারিতে! অলিম্পিক্সে ফ্রান্সের মহিলা অ্যাথলিটের প্রেম নিবেদন জিতে নিল হৃদয়

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের স্টিপলচেজ়ে পদক জিততে পারেননি ফ্রান্সের অ্যালিস ফিয়ঁ। তবে ক্রীড়াপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছেন প্রতিযোগিতা শেষ হতেই। অলিম্পিক্স সাক্ষী থাকল তাঁর ভালবাসার। দৌড় শেষ করেই গ্যালারির দিকে ছুটলেন ফিয়ঁ। ইউরোপীয় রেকর্ড গড়েও দৌড় শেষ করেন চতুর্থ স্থানে। তবু তাঁর উচ্ছ্বাস বিস্মিত করেছিল ক্রীড়াপ্রেমীদের। পদক না পেয়েই এমন উচ্ছ্বাস! কিছুRead More →