আরজি করে ফের সিবিআই, সিজিওতে জেরা চলছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের, নতুন কিছু মিলল কি?

রবিবার আবারও আরজি কর মেডিক্যাল কলেজে গেল সিবিআইয়ের একটি দল। গত কয়েক দিন ধরে আরজি কর-কাণ্ডে বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলও ঘুরে দেখে তারা। সংগ্রহ করা হয়েছে নমুনা। অন্য দিকে, রবিবার সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে সিবিআই জেরা করছে আরজি কর মেডিক্যাল কলেজের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।Read More →

‘ডিপার্টমেন্ট জড়িত, কিন্তু কারও নাম সিবিআইকে দিইনি’, দাবি আরজি করের নিগৃহীতা যুবতীর বাবার

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে এক জন নন, একাধিক ব্যক্তি জড়িত বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন নিগৃহীতার বাবা, মা। গোটা ঘটনার নেপথ্যে ‘ডিপার্টমেন্ট’ও জড়িত বলে এ বার দাবি করলেন তাঁরা। বাবার বক্তব্য, ‘‘ডিপার্টমেন্টের গাফিলতি যদি না থাকত, তা হলে এই ঘটনা ঘটত না।’’ কিন্তু নিগৃহীতার বাবা জানালেন, তাঁরা কারওRead More →

আরজি কর-কাণ্ডে সাত দিনে দু’বার মুখ খুললেন সৌরভ, আবার বঙ্গ-রাজনীতির জল মাপছেন মহারাজ!

আরজি কর-কাণ্ডে এক সপ্তাহের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দু’টি প্রতিক্রিয়া। তার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের চোখ কি আবার বাংলার রাজনীতিতে? গত ৯ অগস্ট, শুক্রবার আরজি কর হাসপাতাল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। হাসপাতালের মধ্যেই তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এরRead More →

২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! ৪২ চিকিৎসকের বদলির নির্দেশ বাতিল করল স্বাস্থ্য দফতর

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসকদের একাংশ। ফলে ব্যাহত হয়েছে স্বাস্থ্য পরিষেবা। এমন পরিস্থিতিতে ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশ আপতত বাতিল করল স্বাস্থ্য দফতর। শনিবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। একই সঙ্গে তিনি এ-ও জানান, এই বদলির নেপথ্যে অন্য কোনও কারণ নেই। এটা ছিলRead More →

আরজি কর-কাণ্ডে ধৃতের ভবানীপুরের বাড়িতে গেল সিবিআই, নির্যাতনের আগে গতিবিধি যাচাই করাই উদ্দেশ্য

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশ আগেই এক জনকে গ্রেফতার করেছিল। তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত সেই অভিযুক্তের ভবানীপুরের বাড়িতে শনিবার গেলেন তদন্তকারীরা। তার আগে তাঁরা গিয়েছিলেন কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে। সেখানেই ধৃতের ‘ডেরা’ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ব্যারাক থেকেRead More →

রাত দখলের কর্মসূচি এমন হিংস্র হয়ে উঠবে বুঝতেই পারিনি, সেখানে আমাদের ব্যর্থতা ছিল, মানলেন সিপি

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ চলছে। বুধবার রাতে মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচি চলাকালীন আরজি কর চত্বরে হামলা চালায় এক দল দুষ্কৃতী। জরুরি বিভাগে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশও আক্রান্ত হয় হামলাকারীদের হাতে। সেই ঘটনার পর আবার সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীতRead More →

অডিশনের নাম করে গোপনাঙ্গ স্পর্শ! ‘রাত দখলের’ দিনে হেনস্থার শিকার কলকাতার অভিনেত্রী

সাত দিন আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষিত এবং খুন হন। সাত দিন ধরে দু’চোখের পাতা এক করতে পারেনি শহর কলকাতা। ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের আগের রাতে গোটা দেশ তার প্রতিবাদ জানাতে পথে নেমেছিল। ওই একই দিন, সকলের অজান্তে ঘটে গিয়েছে আরও এক নিন্দনীয় ঘটনা। আনন্দবাজারRead More →

‘রাতটা কি শম্পারও ছিল না?’ মেয়েদের ‘রাত দখলে’ বুধে বাগুইআটিতে আক্রান্ত উর্দিধারীর ছবি দিয়ে প্রশ্ন রাজ্য পুলিশের

মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচিতে বুধবার কর্তব্যরত অবস্থায় জখম হয়েছেন এক পুলিশকর্মী। শুক্রবার এই অভিযোগ করে ওই মহিলা কনস্টেবলের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে রাজ্য পুলিশের প্রশ্ন, ‘রাতটা কি শম্পারও ছিল না?’ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আরজি কর মেডিক্যাল কলেজে নিজের কর্মক্ষেত্রেই এক চিকিৎসকRead More →

ভাবিনি এত মানুষ পথে নামবেন! আন্দোলনের রাস্তায় তাঁদের রাখাই এখন দায়িত্ব, লিখলেন রিমঝিম

ভাবিনি, একটা ফেসবুক পোস্ট ওই রকম দাবানলের মতো হয়ে যাবে। ভাবিনি, এত এত মানুষ রাস্তায় নেমে আসবেন। ভাবিনি, এত মানুষ নিজের মতো করে তাঁদের এলাকায় আন্দোলনকে সংগঠিত রূপ দেবেন। যা ভাবিনি, তা-ই হয়েছে। সেই রাতে নতুন দিনের মশাল জ্বলেছে। সেই মশালকে প্রজ্বলিত রাখাই এখন কাজ। যে মানুষ রাতের দখল নিয়েছিলেন,Read More →

আবার সেই রাঙাপানি, কাঞ্চনজঙ্ঘা, মালগাড়ির পর আবার রেল দুর্ঘটনা! প্রশ্নের মুখে সুরক্ষা

আবার সেই রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা। শুক্রবার রাতে আবারও লাইনচ্যুত হল মালগাড়ি। শিলিগুড়ির ফাঁসিদেওয়ার রাঙাপানিতে লাইনচ্যুত হল ট্রেনটি। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ রাঙাপানিতে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন ইয়ার্ডে ঢোকে মালগাড়িটি। ট্যাঙ্কার ভর্তি করতে যাওয়ার সময় মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনেরRead More →