ঠাকুমার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে হেনস্থার শিকার! কিশোরীর চিৎকারে ধরা পড়ল অভিযুক্ত

আরজি কর-কাণ্ডের ছায়া! অল্পের জন্য নির্যাতনের হাত থেকে বাঁচল হাসপাতালে রোগী নিয়ে আসা এক কিশোরী। মধ্যপ্রদেশের বিয়াওরার সিভিক হাসপাতালের ঘটনা। হাসপাতালে ঠাকুমাকে নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন কিশোরী। রাতের অন্ধকারে শৌচালয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছেন এক ব্যক্তি বলে অভিযোগ। খুনেরও চেষ্টাও করেন। কিশোরী চিৎকার করলে ছুটে এসে তাকে রক্ষা করেন অন্যRead More →

১৬ ভোটের মধ্যে ১৫টি পেয়ে আইসিসির শীর্ষে জয় শাহ, সমর্থন করেনি একটিই দেশ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন পাননি। ৩৫ বছরের জয় আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখন আইসিসির সদস্য সংখ্যা ১৬। মনোনয়ন জমা দেওয়ার পর্বে জয়কে সমর্থন করেছিলেন ১৫ জন সদস্য। শুধু পিসিবির সমর্থন পাননি বিসিসিআইRead More →

‘ছাত্র আন্দোলনের পাশে আছি, রাজনীতিতে নেই,’ বুধের বাংলা বন‌্ধ নিয়ে কী বললেন নির্যাতিতার বাবা-মা

ছাত্র আন্দোলনকে ফের সমর্থন করলেন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বাবা-মা। পাশাপাশি আরও জানালেন, তাঁরা কোন রাজনৈতিক দলের সঙ্গে নেই। সন্তানহারা দম্পতি চান, মেয়ের ধর্ষণ এবং খুনের বিচার যত দিন না হচ্ছে, তত দিন এই আন্দোলন চলতে থাকুক। তবে, বুধবারের বাংলা বন্‌ধ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তাঁরা। তাঁদের আক্ষেপ, “এখনও একRead More →

সতীর্থদের পর শাকিবের পাশে বাংলাদেশের ক্রিকেট বোর্ডও, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলাতে চান বিসিবি সভাপতি

সতীর্থদের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) পাশে পেলেন শাকি আল হাসান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত শাকিব জাতীয় দলের হয়ে খেলবেন। প্রয়োজনে প্রাক্তন অধিনায়ককে আইনি সহায়তা দেওয়ার কথাও বলেছেন তিনি। একটি খুনের মামলায় জড়িয়ে গিয়েছে শাকিবের নাম। ঢাকার আদাবর থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছেনRead More →

বায়োমেডিক্যাল বর্জ্যে বার্ষিক ২১ কোটি টাকার লেনদেন! নেপথ্যে কোন চক্র?

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল বর্জ্য বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। কিন্তু স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত একাংশের বক্তব্য, সন্দীপ একা নন, বরং এর সঙ্গে একটি চক্র জড়িত। তাঁদের যুক্তি, বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি ‘ইন্ডাস্ট্রি’র বার্ষিক টার্নওভার কমপক্ষে ২১ কোটি টাকা! স্বাভাবিক ভাবেই এই ২১Read More →

ছাত্র সমাজের আন্দোলনে সমর্থন নেই, বাংলা বন্‌ধেও সায় নেই, বিচার চেয়ে বুধে পৃথক মিছিলে আরজি কর

চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার দোষীদের তাঁরা দৃষ্টান্তমূলক শাস্তি চান। চান আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক, জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের নিরাপত্তা। কিন্তু তার জন্য কোনও হিংসাত্মক আন্দোলনে সায় নেই আরজি করের পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকেদের। আরজি কর-কাণ্ডের ন্যায়বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্নRead More →

কলকাতা অচল করতে সচেষ্ট বিজেপি, হাওড়া- যাদবপুরে বাস কম, শ্যামবাজার মেট্রোর শাটার নামানোর চেষ্টা

শিয়ালদহ শাখায় বিঘ্নিত পরিষেবা বিজেপির ডাকা বাংলা বন্‌ধের জেরে সকাল থেকে যাত্রী ভোগান্তি। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। বনগাঁ, ব্যারাকপুরে রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা। শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানায় রেল অবরোধ করা হয়েছে। যার জেরে সকাল থেকে স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত।  শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৮:২৫  রাস্তায় সকাল থেকে সচল বাসRead More →

বন্‌ধের জেরে সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ শাখায় ব্যাহত রেল পরিষেবা, বহু স্টেশনে দাঁড়িয়ে ট্রেন

বুধবার সকাল থেকেই বন্‌ধের প্রভাব পড়েছে বিভিন্ন জেলায়। দিকে দিকে রেল অবরোধ করছেন বিজেপি সমর্থকেরা। স্টেশনে স্টেশনে ট্রেনের ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করার চেষ্টা করছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বন্‌ধ সমর্থকদের হটাতে শুরু করেছে। হুগলি, কাটোয়া, শিয়ালদহ দক্ষিণ শাখা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। বিভিন্নRead More →

এত রাগ কেন?

দিন কয়েক আগে রাজ্যের এক প্রশাসনিক ভবনে রাজ্য সরকারের উচ্চপদস্থ এক আধিকারিক অনামিকা গুপ্ত (নাম পরিবর্তিত) আরজি কর মেডিক্যাল কলেজে স্নাতকোত্তর শিক্ষার্থী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলছিলেন, ‘‘কাজের প্রয়োজনে রাত ৮টা পর্যন্ত এই অফিসে প্রায়ই থেকে যেতে হয়। চারদিক যখন প্রায় জনশূন্য ছিল, সেই কোভিডের সময়েওRead More →

‘জাতীয় পতাকার অবমাননা হয়েছে’, নবান্ন অভিযান নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল রাজ্যপালের

নবান্ন অভিযান নিয়ে এ বার রাজ্যকে দুষলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানান, বিচার চেয়ে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। কোনও রাজনৈতিক দলের পতাকা হাতে নেননি। তার পরেও কলকাতার রাস্তায় যা হয়েছে, তা গণতান্ত্রিক ভাবে জয়ী সরকারের কাছ থেকে আশা করা যায় না। অভিযানের সময় জাতীয় পতাকার অবমাননা হয়েছে বলেও দাবিRead More →