আইএসএলের প্রথম ম্যাচে নামছে মোহনবাগান, কেমন হচ্ছে ইস্টবেঙ্গলের প্রস্তুতি, থাকছে দলীপ ট্রফিও

শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইএসএল। প্রথম দিনই নামছে গত বারের লিগ-শিল্ড জয়ী মোহনবাগান। সবুজ-মেরুন কি জিতে অভিযান শুরু করতে পারবে? পরের দিন নামছে ইস্টবেঙ্গলও। তাদের খেলা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। লাল-হলুদের প্রস্তুতির দিকে নজর থাকবে। একই সঙ্গে রয়েছে দলীপ ট্রফির খেলা। রাতে রয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচও। আইএসএলের শুরুতে মোহনবাগান বনাম মুম্বইRead More →

এসএসকেএম আর কমান্ডের রিপোর্টে গরমিল! অসুস্থতার ‘অজুহাতে’ জামিন পাচ্ছেন না জ্যোতিপ্রিয়

রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বুধবারই আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই রিপোর্টে দেখা গিয়েছে, আগের চেয়ে বেশ ভাল আছেন জ্যোতিপ্রিয়। ফারাক রয়েছে এসএসকেএমের রিপোর্টের সঙ্গেও। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দিলেন, এ ভাবে অসুস্থতার অজুহাত দেখিয়েRead More →

হুমায়ুন কবীরের বিরুদ্ধে ডিএম, এসপিকে লিখিত অভিযোগ চিকিৎসকদের, ‘ডোন্ট কেয়ার’: বিধায়ক

বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে আন্দোলনরত চিকিৎসকদের সরাসরি ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এ বার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুরোধ জানিয়ে মুর্শিদাবাদের জেলাশাসক এবং পুলিশ সুপারকে চিঠি দিল আইএমএ (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন)-এর বহরমপুর শাখা। চিকিৎসকদের সংগঠনের দাবি, আইন নিজের হাতে তুলে নিতে সাধারণ মানুষকে উস্কানি দিয়েছেন বিধায়ক। হুমায়ুনRead More →

দরকারে আরও ৩৩ দিন রাস্তায় পড়ে থাকব, স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি চিকিৎসকদের

স্বাস্থ্য ভবনের সামনে থেকে আবার সাংবাদিক বৈঠক করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। হুঁশিয়ারির সুরে জানালেন, তাঁরা দরকারে আরও ৩৩ দিন রাস্তায় পড়ে থাকবেন। জুনিয়র ডাক্তারেরা সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। কী চেয়েছিলাম? আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে, তার বিচার। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর নাRead More →

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সরকার বাসভবনে আয়োজিত গণেশ পুজোর অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে। প্রধান বিচারপতির নয়াদিল্লির সরকারি বাসভবনে। প্রধান বিচারপতির বাসভবনে আয়োজিত সেই গণপতি পুজোর ছবিতে দেখা গিয়েছে, প্রজ্বলিত প্রদীপের থালা হাতে আরতি করছেন প্রধানমন্ত্রী। তাঁর বাঁ দিকে রয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ডান দিকে প্রধানRead More →

মেনে নেওয়া হল জুনিয়র ডাক্তারদের দাবি! বর্ধমান মেডিক্যাল কলেজে কী বললেন ঘেরাওমুক্ত অধ্যক্ষ?

বিক্ষোভকারী পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলেন বর্ধমান মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। দীর্ঘ ক্ষণ পরে ঘেরাওমুক্ত হলেন অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায়। বুধবার কলেজ কাউন্সিলের সভা শেষে অধ্যক্ষের দফতর থেকে কয়েকটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথম চিঠিতে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সচিবকে অধ্যক্ষ জানিয়েছেন তাপস ঘোষ ব্যক্তিগত কোনও কারণে ডিনের পদ ছাড়তে ইচ্ছুক।Read More →

আরজি কর দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ইডি, সন্দীপ-‘ঘনিষ্ঠের’ বাড়ি-সহ তল্লাশি চলছে দুই জায়গায়

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার দুই জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে তারা। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ টালা এলাকায় একটি বহুতল আবাসনে হানা দেন ইডির আধিকারিকেরা। জানা যায়, ওই আবাসনেরই পাঁচ তলায় থাকেন সন্দীপRead More →

ব্যারাকপুরে প্রবল বৃষ্টি, স্থগিত মহমেডান-ভবানীপুর সুপার সিক্সের ম্যাচ, বাকি খেলা হবে বৃহস্পতিবার

মহমেডানের সিনিয়র দল যখন আইএসএলের প্রস্তুতিতে ব্যস্ত, তখন জুনিয়র দল নেমে পড়ল কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে। বুধবার ব্যারাকপুরে ভবানীপুরের মুখোমুখি হয়েছিল মহমেডান। প্রবল বৃষ্টির জন্য ম্যাচ স্থগিত করতে বাধ্য হন রেফারি। মহমেডান-ভবানীপুর ম্যাচ শুরু হয়েছিল নির্বিঘ্নেই। প্রথমার্ধে দু’পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যদিও কোনও দলই গোল করতে পারেনি। এরRead More →

‘রায় পছন্দ নয়’, ডায়মন্ড হারবারে বিচারকের ‘দুয়ারে’ হামলা! আঙুল পুলিশের দিকেও, কী পদক্ষেপ?

বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলা এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাই কোর্টে চিঠি পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবার জেলা আদালতের তিন বিচারক। আঙুল তুলেছিলেন পুলিশি ব্যবস্থার দিকেও। বুধবার সকালে বিষয়টি হুলস্থুল শুরু হওয়ার পরে নড়েচড়ে বসল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানালেন পুলিশ সুপার রাহুলRead More →

খেলা বানচালের হুমকির মুখে পিছু হটছে না ভারতীয় বোর্ড, কানপুরেই হবে রোহিত-শান্তদের দ্বিতীয় টেস্ট

হুমকির কাছে মাথা নত করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। হামলার হুমকি সত্ত্বেও ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কানপুরেই হবে। ১৯ সেপ্টেম্বর থেকে হবে দু’দেশের টেস্ট সিরিজ়। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ়ের কোনও মাঠ পরিবর্তন হচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখছেন বিসিসিআই কর্তারা। নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে পুলিশের সঙ্গেও।Read More →