ট্রাম্পের গল্ফ ক্লাবে গুলি! ফের ‘হত্যার চেষ্টা’ প্রাক্তন প্রেসিডেন্টকে, অস্ত্র হাতে ধরা পড়লেন প্রৌঢ়

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরও এক বার হত্যার চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডায় তাঁর গল্ফ ক্লাবে গুলি চলেছে রবিবার। ট্রাম্প নিরাপদেই রয়েছেন। আগ্নেয়াস্ত্র-সহ এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারাই। এর আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় হামলা হয়েছিল। বন্দুক হাতেRead More →

৯ অগস্ট বার বার ফোনে কথা, আড়ালের চেষ্টা ধৃতকে! সন্দীপ-অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জেরার চিন্তাভাবনা

আর জি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সিবিআইয়ের কর্তারা। তদন্তকারীদের দাবি, ওই ঘটনায় সন্দীপ ও অভিজিৎকে আগেই আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপকে ১৪ দফায় প্রায় ২০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করাRead More →

টানা বৃষ্টিতে নদিয়ার বিভিন্ন জায়গায় নদীভাঙন, ধসের কবলে কৃষিজমি থেকে ভিটেবাড়ি! আতঙ্ক

নিম্নচাপের বৃষ্টিতে টইটম্বুর নদী। ভাগীরথীর জল উপচে ঢুকছে লোকালয়ে। আবার শুরু হয়েছে ভাঙন। বৃষ্টি আর জলের তোড়ে জোড়া দুর্বিপাকে বিপর্যস্ত নদিয়া বিভিন্ন অঞ্চল। আতঙ্ক ছড়িয়েছে শান্তিপুর, নবদ্বীপ, স্বরূপগঞ্জ এবং কালীগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে। নবদ্বীপ এবং শান্তিপুরে গঙ্গার জলস্তর গত তিন দিনের মধ্যে দু’মিটার পর্যন্ত বেড়ে গিয়ে বিপদসীমার উপর দিয়েRead More →

দিল্লির মুখ্যমন্ত্রী ইস্তফার সিদ্ধান্ত নিলেও কী কারণে দু’দিনের বিলম্ব? ব্যাখ্যা দিল আম আদমি পার্টি

অরবিন্দ কেজরীওয়াল ঘোষণা করেছেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেবেন। তবে দু’দিন পরে। রবিবার দুপুরে আম আদমি পার্টির (আপ) প্রধানের এই ঘোষণার পর থেকেই বিঁধতে শুরু করেছে বিজেপি। কেন দু’দিন পরে পদত্যাগ, কেন এখনই নয়? তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। এই আবহে দু’দিন পরে ইস্তফার সিদ্ধান্তের ব্যাখ্যা দিল কেজরীওয়ালেরRead More →

ফের রাহুলকে নিয়ে জল্পনা! লখনউ নয় অন্য দলের হয়ে খেলার আশায় ভারতীয় ব্যাটার

লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েন্‌কার ্দল ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পথে লোকেশ রাহুল? ভারতীয় ক্রিকেটারের একটি ভিডিয়ো ঘিরে তেমনই জল্পনা। গত আইপিএলে মাঠের মধ্যে রাহুলের সঙ্গে গোয়েন্‌কার ব্যবহারের পরেই বার বার তাঁর দল ছাড়ার কথা শোনা যাচ্ছে। আগামী বছরের আইপিএলে কি তাহলে বিরাট কোহলির সতীর্থ হিসাবে খেলতে দেখা যাবেRead More →

বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে আরজি কর-প্রতিবাদ, পথে নামলেন নার্স, প্রাক্তনী থেকে প্রাক্তন সেনাকর্মীরা

অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে। তবে তা উপেক্ষা করেই কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল হল। ছাতা মাথায় দিয়েই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন নার্স, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। মিছিলগুলির অগ্রভাগে থাকা কেউ কেউ বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে দিতে এগিয়ে গেলেন। মিছিলের উদ্যোক্তাদের বক্তব্য, দুর্যোগ শুরু হওয়ার আগেইRead More →

কলকাতার হাসপাতালে অসুস্থ শিশুর পাশে ঘুমন্ত মাকে ‘যৌন নির্যাতন’! তোলা হয় ছবিও, গ্রেফতার এক

কলকাতার এক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল শিশুর। রাতে সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন মা। ঘুমের মধ্যেই তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল হাসপাতালের ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। আরও অভিযোগ, নিজের মোবাইলে তরুণীর ভিডিয়োও তুলেছেন অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তরুণকে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ। কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এই যৌন হেনস্থার অভিযোগRead More →

বনেটের ভিতর সাত ফুটের অজগর! গাড়ি মেরামত করতে গিয়ে আঁতকে উঠলেন তরুণ

মেরামতির প্রয়োজনে গ্যারাজে রাখা ছিল একটি এসইউভি। গাড়ির যন্ত্রপাতি খতিয়ে দেখার জন্য বনেট খুলেছিলেন গ্যারাজের কর্মী। কিন্তু গাড়ির বনেট খুলে আঁতকে উঠলেন তিনি। গাড়ির ব্যাটারির পাশে কুণ্ডলী পাকিয়ে বিশ্রাম নিচ্ছে একটি বিশাল অজগর। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি গ্যারাজেRead More →

দলীপ ট্রফিতে নজির অনশুল কম্বোজের, তৃতীয় জোরে বোলার হিসাবে গড়লেন কীর্তি, লড়লেন শুধু অভিমন্যু

দলীপ ট্রফিতে নজির গড়লেন অনশুল কম্বোজ। তৃতীয় জোরে বোলার হিসাবে এক ইনিংসে ৮ উইকেট নিলেন তিনি। ইন্ডিয়া ‘সি’র হয়ে অভিমন্যু ঈশ্বরণের দলের বিরুদ্ধে শনিবারই ৫ উইকেট নিয়েছিলেন হরিয়ানার ক্রিকেটার। রবিবার নিলেন আরও ৩ উইকেট। ১৫৭ রানে অপরাজিত থাকলেন বাংলার ব্যাটার অভিমন্যু। দেবাশিস মোহান্তি এবং অশোক দিন্দার পর তৃতীয় জোরে বোলারRead More →

উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ধস, পাহাড়ের বিশাল অংশ ভেঙে নেমে এল জাতীয় সড়কে, বন্ধ যান চলাচল

উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ধসের জেরে বন্ধ হয়ে গেল দারচুলা-তাওয়াঘাট জাতীয় সড়ক। চৈতালকোটের কাছে জাতীয় সড়কের উপর রবিবার সকালে ধস নামে। পাহাড়ের বিশাল অংশ ভেঙে জাতীয় সড়কের উপর নেমে আসে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। ধস নামার পরই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করারRead More →