লাল বলে হারের বদলা সাদা বলে! রো-কো যুগলবন্দিতে ‘ফাইনাল’ জয় গম্ভীরের ভারতের, যশস্বীর শতরানে শেষ ম্যাচে জয় ৯ উইকেটে

সাদা বলের ক্রিকেটে ফিরতেই জয়ে ফিরল ভারত। বোঝা গেল, দিন-রাতের ম্যাচে বছরের এই সময় ভারতের মাটিতে পরে বল করা কতটা কঠিন। প্রথম দুই এক দিনের ম্যাচে পরে বল করতে গিয়ে ভারতীয় বোলারদের যে অবস্থা হয়েছিল, বিশাখাপত্তনমে সেটাই হল দক্ষিণ আফ্রিকার বোলারদের। ২৭১ রান হাসতে হাসতে তাড়া করে জিতল ভারত। শতরানRead More →

গত দু’-তিন বছরে এমন খেলিনি, আমরা এমনই খেলি! রো-কো’র হয়েও গম্ভীরকে ‘বার্তা’ কোহলির, সেরা বাছলেন রাঁচীর শতরানকেই

অস্ট্রেলিয়া সিরিজ়ের পরেও তাঁকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিশ্বকাপের দলে জায়গা পাবেন কি না, তা নিয়ে আলোচনা হচ্ছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে সব জবাব দিয়ে গেলেন বিরাট কোহলি। বুঝিয়ে দিলেন, এক দিনের বিশ্বকাপে সবার আগে তাঁর নামটাই থাকা উচিত। জানিয়ে দিলেন, গত ২-৩ বছরের সেরা ফর্মে রয়েছেন। ব্যাট ধরলেন রোহিত শর্মারRead More →

রোহিতের ২০,০০০ রান! সচিন, কোহলি, দ্রাবিড়ের ক্লাবে ঢুকে পড়লেন শর্মা

শতরান হাতছাড়া হলেও বিশাখাপত্তনমে নজির গড়লেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান পূর্ণ করলেন তিনি। ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই কীর্তি করেছেন তিনি। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়দের ক্লাবে ঢুকে পড়লেন রোহিত। বিশাখাপত্তনমে ৭৫ রান করেছেন রোহিত। ২৭ রান করার সঙ্গে সঙ্গে ২০,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ হয়েছে তাঁর।Read More →

বিয়ের নিমন্ত্রণে গিয়েছেন! মধ্যপ্রদেশে বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে অনুপস্থিত ১৪ বিধায়ক

বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন। অথচ ১৪ জন বিধায়ক অনুপস্থিত। কারণ, বিয়ের মরসুমে সকলেই গিয়েছেন নিমন্ত্রণরক্ষা করতে! শুক্রবার এমনই অবাক-করা চিত্র দেখা গেল মধ্যপ্রদেশে। ৫ ডিসেম্বর, শুক্রবার মধ্যপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন ছিল। অথচ কয়েক জন বিধায়কেরই আসন ছিল ফাঁকা। কারণ, তাঁরা সকলে বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বিজেপি,Read More →

জাল নথি জমা দিয়ে ছ’কোটি টাকার ঋণ! প্রতারণার অভিযোগে কাঁকুড়গাছি থেকে এজেন্টকে গ্রেফতার পুলিশের

জাল নথি দিয়ে ছ’কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণা! দু’বছর আগের ওই ঘটনায় আগেই দু’জন ধরা পড়েছিলেন। এ বার ব‍্যাঙ্কের এক এজেন্টকেও গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ঘনশ‍্যাম গুপ্ত। কাঁকুড়গাছির বাসিন্দা ঘনশ্যাম মামলার অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন বলে তদন্তকারীদের দাবি। সংশ্লিষ্ট ব্যাঙ্কে এজেন্ট হিসাবে কাজ করতেন ওই যুবক।Read More →

নাবালিকা ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ! তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ দিনাজপুরের আদালত

প্রায় ছ’বছর আগে এক নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগে তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনালেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক। শনিবার বিচারক সন্তোষ পাঠক তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। শুধু তা-ই নয়, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাক নির্দেশও দেন। অনাদায়ে প্রত্যেকের আরও তিন বছরRead More →

হুমায়ুনের বাবরি-শিলান্যাসের জেরে অবরুদ্ধ জাতীয় সড়ক! বেলডাঙায় কলকাতামুখী লেনে যানজটের জেরে যাত্রীভোগান্তি

পূর্বঘোষণা মতোই মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবীর। কিন্তু সাসপেন্ড হওয়া এই তৃণমূল বিধায়কের শিলান্যাস কর্মসূচির জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল ১২ (আগেকার ৩৪) নম্বর জাতীয় সড়ক। শনিবার সকাল ১১টার পরেই মুর্শিদাবাদের বেলডাঙার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়। বেলা গড়াতেইRead More →

হাতে মাত্র পাঁচ দিন! পশ্চিমবঙ্গে প্রায় শেষ এনুমারেশন ফর্ম বিলির কাজ, সব চেয়ে পিছিয়ে কোন কোন রাজ্য? জানাল কমিশন

আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে এনুমারেশন প্রক্রিয়া। হাতে মাত্র পাঁচ দিন বাকি। সেই আবহেই নির্বাচন কমিশন হিসাব দিয়ে জানাল, পশ্চিমবঙ্গে এনুমারেশনের কাজ প্রায় শেষ। আর মাত্র ২০ হাজার ফর্ম বিলি করা বাকি। ডিজিটাইজ়েশন করা বাকি মাত্র ০.৫৭ শতাংশ ফর্ম। দেশের বাকি রাজ্যগুলির মধ্যে সব থেকে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ ছাড়াওRead More →

রবিবার কলকাতায় জোড়া কর্মসূচি, ব্রিগেডে গীতাপাঠ ও বন্দর এলাকার ম্যারাথন! কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

বন্দর এলাকার ম্যারাথনের জন্য রবিবার কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকছে। ‘পোর্টাথন’ নামে ওই কর্মসূচির জন্য রবিবার ভোর থেকেই শহরের বিভিন্ন রাস্তায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে কলকাতা পুলিশ। রবিবার দুপুর ১টা পর্যন্ত বা ম্যারাথন শেষ হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ বলবৎ থাকবে। রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১টাRead More →

সাদা বলের সিরিজ় জিতে উঠেই পুরনো মেজাজে গম্ভীর! ধেয়ে এল একের পর এক বাউন্সার, অপ্রিয় প্রশ্নে মেজাজ হারালেনও কোচ

পুরনো মেজাজে গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় জিতে সাংবাদিক বৈঠকে একের পর এক বাউন্সার সামলালেন ভারতীয় দলের কোচ। শুধু সামলালেন না, একের পর বাউন্সার উড়িয়ে দিলেন তিনি। অপ্রিয় প্রশ্ন শুনে মেজাজ সামলাতে পারলেন না তিনি। গলার স্বর বেড়ে গেল। গম্ভীরের কথা থেকে স্পষ্ট, যত দিন তিনি কোচRead More →