বিপদ শুধু শিরদাঁড়ায়! নানা প‍্যান্ডেলে শিরদাঁড়ার মডেল নিয়ে আপত্তি, ঠাঁই হচ্ছে আস্তাকুঁড়ে বা আচ্ছাদনে

কবি শ্রীজাত লিখেছিলেন, ‘তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়’। আরজি কর-কাণ্ডের আবহে পুজোর থিম হিসাবে সেই ‘শিরদাঁড়া’ নিয়ে যত বিপদ! আপত্তি ওঠায় নানা প্যান্ডেলের শিরদাঁড়ার মডেল কোথাও ঠাঁই পাচ্ছে আস্তাকুঁড়ে, কোথাও আবার ঢেকে রাখা হচ্ছে ত্রিপল দিয়ে। এ বারের পুজোয় প্রতীকী শিরদাঁড়াকে থিম করে মণ্ডপসজ্জার কথা ভেবেছিল শহর ওRead More →

টি২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয় ভারতের, হরমনপ্রীতদের চিন্তায় রাখবে ব্যাটিং ব্যর্থতা

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে জিতল ভারত। রবিবার তারা ২০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ় মহিলা দলকে। জিতলেও দলের ব্যাটিং বিভাগ চিন্তায় রাখবে হরমনপ্রীত কৌরকে। অধিনায়ক নিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। জেমাইমা রদ্রিগেস ভাল না খেললে ভারত জিততই না। দুবাইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। শুরুটা মোটেই ভালRead More →

দুর্যোগ কেটে গেলেও উত্তরে হালকা বৃষ্টি আপাতত চলবে, দক্ষিণেও পুজো পর্যন্ত একই পূর্বাভাস দিল হাওয়া অফিস

গত ক’দিন টানা বৃষ্টির পর অবশেষে দুর্যোগ কেটেছে উত্তরবঙ্গে। মেঘ সরিয়ে উঁকি দিয়েছে রোদ। তাতে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে প্রশাসন থেকে সাধারণ মানুষ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পুজো পর্যন্ত একই পূর্বাভাস দক্ষিণবঙ্গেও। এ বছর পুজোতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা দেখছেRead More →

বহির্বিভাগ বন্ধ হলেই উধাও হন নিরাপত্তারক্ষীরা! রাতে সাগর দত্তে চলত বাইক ও চারচাকার তালিম, অভিযোগ

সন্ধ্যা গড়ালেই খাঁ খাঁ হাসপাতাল চত্বর। অভিযোগ, বড় কোনও ঘটনা ছাড়া কার্যত অদৃশ্য পুলিশও। হাসপাতাল চত্বরই যেন বি টি রোড থেকে পাশের এলাকায় বাইক-বাহিনীর যাতায়াতের ‘মুক্তাঞ্চল’। বিনা নজরদারিতে এটাই ছিল কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজের রোজনামচা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, বার বার বলেও কিছু হয়নি। বি টি রোডের উপরে মূল গেটRead More →

কানপুরে রেল লাইনের উপর আবার সিলিন্ডার! চালকের তৎপরতায় বাঁচলেন যাত্রীরা

উত্তরপ্রদেশের কানপুরে রেল লাইনে আবার লাল সিলিন্ডার রাখার অভিযোগ উঠল। দূর থেকে দেখতে পেয়ে তড়িঘড়ি ব্রেক কষেন পুস্পক এক্সপ্রেসের ট্রেনের চালক। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। নয়তো বড়সড় বিপদ হতে পারত বলে মনে করছে রেলের একটি সূত্র। রবিবার মুম্বই থেকে লখনউ যাচ্ছিল ট্রেনটি। বিকেল ৪টে নাগাদ গোবিন্দপুরী স্টেশনের কাছে পৌঁছয়Read More →

রক্ষণের দুর্দশায় ঘরের মাঠে লজ্জার হার ম্যান ইউয়ের, তোপের মুখে কোচ, বিতর্ক ব্রুনোর লাল কার্ডে

আইএসএলে দুই প্রধানের মতো দশা হয়েছে ইপিএলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। দুই প্রধানের মতোই লাল ম্যাঞ্চেস্টারের রক্ষণের অবস্থা এতটাই শোচনীয় যে তা চোখে দেখা যাচ্ছে না। রবিবার আরও এক বার তা বোঝা গেল। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যাম হটস্পারের কাছে ০-৩ গোলে হারল। তবে টটেনহ্যাম যা খেলেছে তাতে গোলের ব্যবধান আরও বেশিRead More →

সকালে নয়, সুপ্রিম কোর্ট আরজি কর মামলা শুনবে সোমবার দুপুরে, ৪২ পক্ষ উপস্থিত থাকবে শুনানিতে

এত দিন সুপ্রিম কোর্টে সকালে শুনানি হলেও এ বার আরজি কর মামলার শুনানির সময় পিছিয়ে গেল। শুনানির সময় পিছিয়ে দুপুর করা হয়েছে। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার দুপুর ২টোয় মামলাটি শুনবে আদালত। আগেকার মতো প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের তালিকায় ৪২ নম্বরে মামলাটি উঠবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশিRead More →

কলকাতায় মশাল হাতে জুনিয়র ডাক্তারদের সাতটি মিছিল, অন্যান্য জেলাতেও কর্মসূচি

রবিবার সন্ধ্যা আবার মিছিল দেখল মহানগর। কারও হাতে মশাল, কারও মোমবাতি, কারও হাতে আবার বিচারের দাবি চেয়ে লেখা পোস্টার। সকলের মুখে স্লোগান। আবার পথে নামলেন জুনিয়র ডাক্তারেরা। কলকাতায় সাতটি মশাল মিছিল করলেন তাঁরা। পাশাপাশি, জেলার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরাও পথে নামলেন। মালদহ, বাঁকুড়ায় চলল মিছিল। আন্দোলনকারীরা জানালেন, সোমবার সুপ্রিম কোর্টেRead More →

উত্তরে মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই পাহাড়ে বন্‌ধ চা শ্রমিকদের, অনীতের দল বলল, ‘পাশে রয়েছি’

আট বছর পর আবার বন্‌ধ পাহাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই সোমবার ১২ ঘণ্টার জন্য পাহাড়ে বন্‌ধের ডাক দিল চা বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। পুজোর আগে ২০ শতাংশ বোনাসের দাবিতে বন্‌ধ ডেকেছে তারা। জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপার দল জানিয়েছে, তারা বন্‌ধের বিরোধিতা বা সমর্থন কোনওটাই করছে না।Read More →

গোল করে নজির সুনীলের, ব্যর্থ মোহনবাগানের রক্ষণ, বেঙ্গালুরুর কাছে হারল ‘মাথাভারী’ সবুজ-মেরুন

গোল করার লোক একগাদা। গোল বাঁচানোর লোক নেই। ডুরান্ড কাপ থেকেই মোহনবাগানের খেলা দেখে এই প্রশ্ন বার বার উঠেছে। তখনই লেগে গিয়েছিল ‘মাথাভারী’ তকমা। ডুরান্ড ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড দেখিয়ে দিয়েছিল মোহনবাগানের দুর্বলতা। শনিবার বেঙ্গালুরু এফসি মোহনবাগানের সেই রক্ষণ ভাগকে বেআব্রু করে দিল। বেঙ্গালুরু জিতল ৩-০ ব্যবধানে। গোল করে আইএসএলে নজিরRead More →