দ্বিশতরানের পথে রুট, শতরান ব্রুকেরও, তৃতীয় দিন পাকিস্তানকে পাল্টা জবাব ইংল্যান্ডের

দ্বিতীয় দিনের খেলা দেখেই বোঝা গিয়েছিল, মুলতানের উইকেট ব্যাটারদের স্বর্গ। তৃতীয় দিন সেটা আরও স্পষ্ট হল। গোটা দিন ব্যাট করল ইংল্যান্ড। উঠল ৩৯৬ রান। শতরান করলেন জো রুট ও হ্যারি ব্রুক। সারা দিনে মাত্র দুই উইকেট নিতে পারলেন পাকিস্তানের বোলারেরা। তৃতীয় দিনের শেষে পাকিস্তানের থেকে ৬৪ রান পিছিয়ে ইংরেজরা। দ্বিতীয়Read More →

মদ্যপান করে বাইক কিংবা গাড়ি চালালেই সাজা নয়, দুর্ঘটনা এড়াতে জেনে নিন কতটা পানে রয়েছে ছাড়

মদ্যপান করে গাড়ি চালানোর সময়ে পুলিশ ধরলে জরিমানা দিতে হয়। একই সঙ্গে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করাতেই পারে। তাতে ছ’মাস থেকে দু’বছর পর্যন্ত কারাবাসও হতে পারে। সেই সঙ্গে জরিমানাও দিতে হয়। তবে এটাও জেনে রাখা দরকার যে, মদ্যপান করে গাড়ি বা বাইক চালালেই পুলিশ জরিমানা করতে পারে না। দিতেRead More →

অবরুদ্ধ ধর্মতলার মোড়, গাড়িচালকদের দাবি, চাবি কেড়ে নিয়ে ইচ্ছাকৃত ভাবে যানজট তৈরি করছে পুলিশ!

রাস্তার মাঝখানে বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে বাস, তেলের ট্যাঙ্কার! চালকেরা গাড়ি থেকে নেমে রাস্তা দাঁড়িয়ে। যার জেরে এক ইঞ্চি নড়তে পারছে না আগেপিছে দাঁড়িয়ে থাকা বাকি গাড়ি। বুধবার, ষষ্ঠীর বিকেলে এ ভাবেই অবরুদ্ধ হয়ে রইল কলকাতার ধর্মতলার মোড়। চাঁদনি চকে তুলকালাম পরিস্থিতির পর যানজট ঘিরে উত্তেজনা ছড়াল সেখানেও। গাড়িচালকদের একাংশের দাবি,Read More →

মেট্রো-যন্ত্রণা নিয়েই পুজো শুরু হল, দরজা বন্ধ হওয়া দায়, এসি কামরাতেও ঘাম ছুটছে, বাকি ক’দিন কী হবে

একে ভিড়ে রক্ষা নেই, লেটলতিফ দোসর! ষষ্ঠীর সকাল থেকেই মেট্রো যাত্রীদের অভিজ্ঞতা এমনই। দক্ষিণেশ্বর হোক বা দমদম, কালীঘাট হোক বা শোভাবাজার— একের পর স্টেশন ভিড়ঠাসা। যাত্রীদের উঠতে-নামতে বেগ পেতে হয়েছে বিস্তর। শুধু ভিড় নয়, একই সঙ্গে যাত্রীদের অভিযোগ মেট্রো সময়ে চলছে না। কাজ করছে না মেট্রোর ভিতরের বাতানুকূল যন্ত্রও। মেট্রোRead More →

লালবাজারে ‘ছবি বিশ্বাস’, সিবিআই চার্জশিটের পর অনেক কর্তার ডিপি বদলে ‘সত্যমেব জয়তে’র বার্তা!

সত্যমেব জয়তে। সত্যের জয় হবে। এই আপ্তবাক্য এখন কলকাতা পুলিশের একাধিক পদস্থ কর্তার হোয়াট্‌সঅ্যাপ ডিপি। অনেকে ডিপি না বদল করলেও স্টেটাসে দিচ্ছেন সেই পরিচিত ছবি— অশোকস্তম্ভের নীচে লেখা ‘সত্যমেব জয়তে’। ঘটনাচক্রে, এই ছবির বদল ঘটেছে যখন, তার অব্যবহিত আগে আরজি কর-কাণ্ডে সিবিআই চার্জশিট পেশ করেছে। সেই কারণেই প্রশাসনিক মহল এইRead More →

জওয়ানদের অপহরণ কাশ্মীরে! গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এলেন এক জন, ঝাঁঝরা আরও এক

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে দুই জওয়ানকে অপহরণ করেছিল জঙ্গিরা। তাঁদের মধ্যে এক জন কোনও রকমে জঙ্গিদের ডেরা থেকে পালিয়ে এসেছেন। কিন্তু অন্য জন বাঁচতে পারেননি। তাঁর দেহ উদ্ধার করা হল জঙ্গল থেকে। জঙ্গিদের গুলিতে ওই জওয়ানের দেহ ঝাঁঝরা হয়ে গিয়েছে। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার বেলায় অনন্তনাগের পথরীবল জঙ্গল এলাকাRead More →

সূর্যকুমারের মতো ক্যাচ, তবু পাকিস্তানের ব্যাটারকে আউট দিলেন না আম্পায়ার, সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভাল ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে ফিরিয়েছিলেন সূর্যকুমার যাদব। ওই একটি ক্যাচেই ম্যাচ এবং ট্রফি ভারতের হাতে চলে এসেছিল বলে মনে করেন সমর্থকেরা। সেই একই কায়দায় ক্যাচ নিতে দেখা গেল ক্রিস ওকসকেও। তবে ইংরেজ ক্রিকেটারের প্রয়াস দাম পেল না। রিপ্লে দেখে পাকিস্তানের ব্যাটারকে আউট দিলেন নাRead More →

সাড়া দিল না রাজ্য সরকার! জুনিয়রদের সমর্থনে এ বার ‘গণইস্তফা’ কলকাতা মেডিক্যালের সিনিয়রদেরও

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার ‘গণইস্তফার’ পথে হেঁটেছিলেন আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক। বুধবার একই ভাবে ‘গণইস্তফা’ দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ৭০ জন সিনিয়র। মঙ্গলবারই তাঁরা রাজ্য প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে, তাঁরাও ‘গণইস্তফা’ দেবেন। কলকাতা মেডিক্যালের সিনিয়রRead More →

উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে মেদিনীপুর, চিকিৎসকদের ‘গণইস্তফা’র আঁচ ছড়িয়ে পড়ছে কলকাতার বাইরেও

চিকিৎসকদের ‘গণইস্তফা’র আঁচ কলকাতা ছাড়িয়ে পৌঁছে গেল জেলাগুলিতেও। আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজের পর এ বার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ‘গণইস্তফা’ দিলেন সিনিয়র চিকিৎসকেরা। প্রস্তুতি চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজেও। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অন্তত ৫০ জন সিনিয়র চিকিৎসক ‘গণইস্তফা’ দিয়েছেন। এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলেও জানাRead More →

শতরানের হ্যাটট্রিক পাক ব্যাটারদের, দ্বিতীয় দিন ইংল্যান্ডের থেকে ৪৬০ রানে এগিয়ে মাসুদেরা

মুলতানে পাকিস্তান বনাম ইংল্যান্ড প্রথম টেস্টে দাপট ব্যাটারদের। পিচ থেকে যে বোলারেরা বিশেষ সুবিধা পাচ্ছেন না সেটা পাকিস্তানের প্রথম ইনিংস থেকেই পরিষ্কার। দলের তিন ব্যাটার শতরান করেছেন। প্রথম দিন শতরান করেছিলেন অধিনায়ক শান মাসুদ ও ওপেনার আবদুল্লা শফিক। দ্বিতীয় দিন সেই তালিকায় আঘা সলমনও। তিন ব্যাটারের দাপটে প্রথম ইনিংসে ৫৫৬Read More →