আনোয়ার-গুরপ্রীতের ভুলে গোল হজম, ভিয়েতনামের বিরুদ্ধে ড্র ভারতের, প্রথম জয় পেলেন না মার্কেজ়

ভারতের নতুন কোচ হওয়ার পর প্রথম জয়ের মুখ এ বারও দেখতে পেলেন না মানোলো মার্কেজ়। শনিবার প্রদর্শনী ম্যাচে ভিয়েতনামের নাম ডিনে আয়োজক দেশের বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত। প্রথমার্ধে এনগুয়েন হোয়াং ডোকের গোলে ভিয়েতনাম এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ফারুখ চৌধরি সমতা ফেরান। এর আগে দু’টি ম্যাচে ভারতকে কোচিং করিয়েছিলেন মানোলো। আন্তর্মহাদেশীয়Read More →

রোহিতদের জন্য তৈরি হচ্ছে মেলবোর্নের মাঠ, কৃত্রিম পিচ বানিয়ে ইতিহাস বদলাতে চায় অসিরা

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ় খেলতে রওনা দেবে ভারতীয় দল। সেই সিরিজ় ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে দুই দলের ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে। ভারত সফরের কথা মাথায় রেখে তৈরি হওয়া শুরু করে দিল অস্ট্রেলিয়া। ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে আবার ‘ক্রিকেট’ খেলার জন্য তৈরি করার প্রয়াস শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিকRead More →

বাঁকুড়া মেডিক্যালের ছাত্রী আবাসে শুক্র রাতে পাঁচিল টপকে ঢোকেন লক্ষ্মীকান্ত! সিসিটিভিতে মিলল প্রমাণ

মেন গেট দিয়ে প্রবেশ করতে গিয়ে একাধিক বার নিরাপত্তারক্ষীর বাধার মুখে পড়েছিলেন। তাই পাঁচিল টপকে শুক্র সন্ধ্যায় মেয়েদের হস্টেলে ঢুকে পড়েছিলেন লক্ষ্মীকান্ত গড়াই। একাধিক সিসিটিভি ফুটেজ দেখে তেমনটাই মনে করছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গ্রেফতারির পর শনিবার লক্ষ্মীকান্তকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করায় পুলিশ। যুবককে দু’দিনের জন্য পুলিশি হেফাজতেরRead More →

দিল্লিতেও অনশন! ‘রাজ্য চাই’ দাবিতে ৭ দিন ধরে না-খেয়ে বসে বাস্তবের ‘র‌্যাঞ্চো’ সোনম ওয়াংচুক

সাত দিন পার হতে চলল, অনশনে বসে রয়েছেন জলবায়ু- আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন তিনি। শনিবার সেই অনশনের সপ্তম দিন। অনশন শুরুর পর থেকে নুন জলের উপরেই রয়েছেন তিনি। শারীরিক ভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন ওয়াংচুক। নিজের সমাজমাধ্যমের পাতাতেই এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, জ্বরRead More →

ত্রিধারায় ‘বিচার চাই’: হাই কোর্টের নির্দেশের ২৪ ঘণ্টার বেশি সময় পর ছাড়া পেলেন ধৃত ন’জন

ত্রিধারা সম্মিলনী পুজোমণ্ডপে গিয়ে ‘বিচার চাই’ স্লোগান তোলার অভিযোগে ধৃত ন’জনকে শুক্রবার দুপুরে অন্তর্বর্তী জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের ২৪ ঘণ্টার বেশি সময় পর জেল থেকে ছাড়া পেলেন ধৃতেরা। রবীন্দ্র সরোবর থানা থেকে জামিনে মুক্তি পেলেন তাঁরা। উল্লেখ্য, বুধবার রাতে ত্রিধারার পুজোয় গিয়ে ‘বিচার চাই’ স্লোগানRead More →

‘ক্ষমতা থাকলেই গ্রেফতার করতে হবে?’ ত্রিধারাকাণ্ডে জামিন দিয়ে কী কী নির্দেশ দিল হাই কোর্ট

দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপের সামনে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানানোয় নয় ছাত্রের গ্রেফতারি নিয়ে কলকাতা হাই কোর্টে প্রশ্নের মুখে পড়ল কলকাতা পুলিশ এবং রাজ্য। আদালতের মন্তব্য, ‘‘ক্ষমতা রয়েছে বলেই পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না।’’ সপ্তমীর সন্ধ্যায় ওই প্রতিবাদের মধ্যে হুড়োহুড়িতে তিন জন পুলিশকর্মী আহত হয়েছিলেন দাবি করা হয়েছিল। আদালতRead More →

অস্ট্রেলিয়া সিরিজ়ে সৌরভের বাজি কে? রোহিত-বিরাট নয়, অন্য এক ক্রিকেটারের উপর ভরসা দাদার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে ভারতের সামনে বাকি আর আটটি টেস্ট। তার মধ্যে ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত। বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাঁচটি টেস্ট। সেই বর্ডার-গাওস্কর ট্রফিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাজি ঋষভ পন্থ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। সেই দলের অধিনায়ক পন্থ। গাড়িRead More →

রাতে শৌচালয়ে যুবক! বাঁকুড়া মেডিক্যাল কলেজে ছাত্রী হস্টেলে আতঙ্ক, ফের প্রশ্নে নিরাপত্তা ব্যবস্থা

নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে সটান মেয়েদের হস্টেলে ঢুকে পড়লেন এক যুবক! শুধু ঢুকে পড়াই নয়, হস্টেলের দোতলায় উঠে শৌচালয়ে লুকিয়ে রইলেন! ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরে এক আবাসিক শৌচালয়ে ওই যুবককে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে ছাত্রী-আবাসে আতঙ্ক ছড়ায়। আরজি কর-কাণ্ডের মাঝেই শুক্রবার রাতে বাঁকুড়া মেডিক্যাল কলেজের এইRead More →

অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে একাদশীতে এক বেলা অরন্ধন, ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা

জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’কে সংহতি জানিয়ে রবিবার ঘরে ঘরে অরন্ধনের ডাক দিলেন ডাক্তারেরাই। নবমীর রাতে ধর্মতলার সমাবেশে আন্দোলনকারীদের পক্ষ থেকে এই ঘোষণা করেছেন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অনিকেত কর। শুক্রবার সকালেই সাংবাদিক বৈঠক করে ধর্মতলায় ‘মহাসমাবেশে’র ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’, জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চের তরফেRead More →

আরজি করে অনিকেতের বাবা, চিকিৎসকদের সঙ্গে কথা বলে কমেছে উদ্বেগ, আন্দোলনে পূর্ণ সমর্থন

আমরণ অনশন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে আরজি কর হাসপাতালের সিসিইউতে ভর্তি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতে তাঁকে অনশনমঞ্চ থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার ছেলেকে দেখতে ঝাড়গ্রামের শিলদা থেকে আরজি করে এলেন তাঁর বাবা অপূর্ব কুমার মাহাতো। অনিকেতকে দেখে বেরিয়ে অপূর্ব জানিয়েছেন, তাঁর পুত্রকে আগেরRead More →