৯০ ডিগ্রিতেও ‘মুখোমুখি’! মধ্য কলকাতায় মঙ্গলবার পরস্পরকে সমকোণে ছেদ করবে দুই কার্নিভাল-রেখা

আন্দোলন এবং উৎসবের জ্যামিতি দেখতে চলেছে মঙ্গলবারের মধ্য কলকাতা। দেখতে চলেছে দিদির কার্নিভাল বনাম দ্রোহের কার্নিভালের যুদ্ধ। আরজি কর-কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’-এর প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। বিকাল ৪টের সময়ে রানি রাসমণি রোডে ওই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ডাক্তারদের আটটি সংগঠনের যৌথRead More →

তলপেটে ব্যথা ও বমি ভাব, আশঙ্কাজনক অবস্থায় এ বার পুলস্ত্যকে ভর্তি করানো হল এনআরএস হাসপাতালে

ধর্মতলার অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন আরও এক জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। রবিবার সন্ধ্যা থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। পেটে ব্যথা শুরু হয় তাঁর। অনশনমঞ্চেই পুলস্ত্যর স্বাস্থ্যপরীক্ষা করেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর চিকিৎসকেরা। তার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তাঁরা। রাত পৌনে ১০টা নাগাদ অনশনমঞ্চ থেকে অ্যাম্বুল্যান্সেRead More →

‘মুখ্যমন্ত্রী কেন চুপ? ওঁর প্রতিক্রিয়া জানতে চাই’, প্রশ্ন তুলে কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের

গত শনিবার থেকে ধর্মতলায় আমরণ অশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। রবিবার নবম দিনে পড়েছে তাঁদের অনশন। সেই অনশনমঞ্চ থেকেই একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। মঙ্গলবার কার্নিভ্যালের দিন কলকাতার রাস্তার পাশে মানববন্ধন গড়ার ডাক দিয়েছেন। এ-ও জানিয়েছেন, এই মানববন্ধন ঘিরে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, তাRead More →

বেসরকারি হাসপাতালেও চিকিৎসকেরা শুরু করেছেন আংশিক কর্মবিরতি, রোগী পরিষেবায় কতটা প্রভাব?

কেমন আছেন পুলস্ত্য? পুলস্ত্যর অসুস্থতা প্রসঙ্গে  রবিবার রাতে এনআরএসের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জয়দীপ দেব বলেছেন, “সময় মতো তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও এখনও পরিস্থিতি সঙ্কটমুক্ত নয়। সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যাসিড বেসের মাত্রার পরিবর্তন হওয়ার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।Read More →

বাংলাদেশ টি২০ সিরিজ়‌ের সেরা ফিল্ডার ওয়াশিংটন, একটি কারণে টেক্কা দিলেন হার্দিক, রিয়ানকে

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ়‌ে চুনকাম করেছে ভারত। শনিবার তৃতীয় ম্যাচ জিতেছে ১৩৩ রানে। একাধিক নজিরও গড়েছে। ম্যাচের পর ভারতীয় দলের তরফে বেছে নেওয়া হয়েছে ‘ইমপ্যাক্ট ফিল্ডার’কে। সেই পুরস্কার জিতেছেন ওয়াশিংটন সুন্দর। একটি কারণে টেক্কা দিয়েছেন হার্দিক পাণ্ড্য এবং রিয়ান পরাগকে। পুরস্কার তুলে দেওয়ার আগে ফিল্ডিং কোচ টি দিলীপ কারণ ব্যাখ্যা করেছেন।Read More →

১০ বছর পলাতক ‘রাজু বেনারসি’, খুনে অভিযুক্তকে ধরতে শ্রমিকের ছদ্মবেশে জঙ্গলে হানা দিল্লি পুলিশের

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন খুনের মামলায় অভিযুক্ত। তাঁকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। কিন্তু কিছুতেই অভিযুক্তের কোনও সন্ধান পাচ্ছিল না দিল্লি পুলিশ। শেষে গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ছত্তীসগঢ়-ঝাড়খণ্ড সীমানায় গভীর জঙ্গলে শ্রমিক এবং ঠিকাদারের ছদ্মবেশে হানা দেয় দিল্লি পুলিশেরRead More →

বাবা সিদ্দিকিকে খুন করার পিস্তল কুরিয়রের মাধ্যমে হাতে এসেছিল অভিযুক্তের! টাকা মেটানো ছিল আগেই

বাবা সিদ্দিকিকে খুন করা হয়েছিল ৯.৯ এমএম পিস্তল দিয়ে। আর সেই পিস্তল অভিযুক্তের কাছে এসেছিল কুরিয়রের মাধ্যমে! সেই কুরিয়রের টাকাও মেটানো হয়েছিল আগে থেকেই। এমনটাই বলছে তদন্তকারীদের একটি সূত্র। সেই সূত্রের মাধ্যমেই জানা গিয়েছে, গণেশ পুজোর সময় সিদ্দিকিকে খুনের পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত শনিবার রাতে মুম্বইয়ের বান্দ্রার খেরনগরে ছেলে জিশানRead More →

অনশনস্থল থেকে সোনম ওয়াংচুকদের তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ! অনুমতি ছাড়াই বসার অভিযোগ

কলকাতায় যেমন নির্যাতিতার বিচারের দাবিতে অনশন চলছে, তেমনই দিল্লিতেও পৃথক দাবিদাওয়া নিয়ে অনশন বসেছিলেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। লাদাখ সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে অষ্টম দিনে পড়ল তাঁর অনশন। রবিবার দুপুরে অনশনস্থল থেকেই দিল্লি পুলিশের একটি দল বাস্তবের ‘র‌্যাঞ্চো’ সোনমকে তুলে নিয়ে যায় থানায়। তাঁর সঙ্গে আরও ২০-২৫ জন আন্দোলনকারীকে পুলিশ তুলেRead More →

কালো শাড়ি পরে সিঁদুর খেলা! আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে মালদহে প্রতিবাদ মহিলাদের

বিজয়া দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলাই দস্তুর। কিন্তু আরজি কর-কাণ্ডের আবহে প্রতিমা বিসর্জনে ভিন্ন দৃশ্য মালদহে। শহরের একটি পুজোয় কালো শাড়ি পরে সিঁদুর খেলে প্রতিবাদ জানালেন মহিলারা। আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুজো মণ্ডপে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানও। পুজোর আবহেও ভাটা পড়েনি আরজি কর-কাণ্ডের প্রতিবাদে।Read More →

ধর্মতলায় আমরণ অনশনের নবম দিন: সমর্থনে মুর্শিদাবাদ থেকে মালদহ, দিকে দিকে চলছে প্রতীকী অনশন

রবিবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন নবম দিনে পড়ল। ১৭০ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত। ধর্মতলায় টানা অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, অর্ণব মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য এবং সায়ন্তনী ঘোষ হাজরা। সেই সঙ্গে আলোলিকা ঘোড়ুই এবং পরিচয় পাণ্ডা অনশনে যোগ দিয়েছেন শুক্রবার। অর্থাৎ, অনশনমঞ্চে এখন রয়েছেন সাত জন। এর আগে আরজিRead More →