ফুচকা খেয়ে ফিরছিলেন, রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ তরুণীকে! বর্ধমানে ধৃত প্রাক্তন প্রেমিক

তরুণীকে ধর্ষণের অভিযোগে তাঁর প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। বর্ধমান শহরের ঘটনা। ধৃতের বাড়ি বর্ধমান শহর এলাকায়। তবে বর্তমানে তিনি শহরের অন্যত্র থাকেন। সোমবার সকালে সেখান থেকেই তাঁকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বর্ধমান থানা এলাকায় অভিযোগকারিণীর বাড়ি। তাঁর অভিযোগ, রবিবার সন্ধ্যায় তাঁকে ধর্ষণ করেন প্রাক্তন প্রেমিক। পুলিশের কাছেRead More →

স্বামীর জন্য করবা চৌথের উপবাস রেখেছিলেন, ব্রত শেষে সেই স্বামীকেই বিষ খাইয়ে খুন করলেন স্ত্রী!

করবা চৌথে স্বামীর দীর্ঘায়ু কামনায় উপবাস করেছিলেন। সে রাত্রেই বিষ খাইয়ে স্বামীকে খুন করলেন স্ত্রী! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম শৈলেশ কুমার (৩২)। অভিযোগ, করবা চৌথের দিন তাঁকে বিষ খাইয়ে খুন করেছেন তাঁরই স্ত্রী। স্থানীয় সূত্রে খবর, করবা চৌথের ব্রতের দিনRead More →

চাকরি নিয়ে চিন্তা! টেট সার্টিফিকেট চেয়ে হাই কোর্টে প্রাথমিকের কয়েকশো শিক্ষক

চাকরি পেলেও মানসিক চিন্তায় রয়েছি। টেট সার্টিফিকেট দেওয়া হোক। প্রাথমিকের টেট সার্টিফিকেট চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কয়েকশো শিক্ষক। তাঁদের বক্তব্য, শিক্ষকতার চাকরি করলেও প্রাথমিক দুর্নীতির মামলার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অনেককে সিবিআই ডেকে পাঠাচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট সার্টিফিকেট না দেওয়ার কারণে তা দেখানো যাচ্ছে না। এRead More →

অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, লাদাখের কর্তাদের সঙ্গে ডিসেম্বরেই মুখোমুখি় বসার আশ্বাস কেন্দ্রের

অবশেষে ১৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, লাদাখ সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে কেন্দ্রের তরফে মুখোমুখি আলোচনায় বসার আশ্বাস মিলতেই ভুখ-হরতাল শিথিল করেছেন বাস্তবের ‘র‌্যাঞ্চো’। কলকাতায় যে সময় নির্যাতিতার বিচারের দাবিতে অনশন চলছিল, ঠিক তখনই দেশের আর এক প্রান্তে পৃথক দাবিদাওয়া নিয়ে অনশন বসেছিলেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।Read More →

জিজ্ঞাসাবাদের জন্য ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করাবেন না, তদন্তকারীদের জন্য নির্দেশিকা জারি ইডির

কাউকে তলব করে ‘অযৌক্তিক’ সময়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তকারী আধিকারিকেরা। জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঘণ্টার পর ঘণ্টা ইডির দফতরে অপেক্ষাও করানো যাবে না। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, সম্প্রতি এই মর্মে তদন্তকারী আধিকারিকদের জন্য একটি অভ্যন্তরীণ নির্দেশিকা জারি করেছে ইডি। এ রাজ্যেও শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করেRead More →

ইতিহাস কিউইদের! মেয়েদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন, ছেলেদের পর আবার ফাইনালে হার দক্ষিণ আফ্রিকার

২৯ জুন, ২০২৪। ভারতের বিরুদ্ধে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০ অক্টোবর, ২০২৪। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার দক্ষিণ আফ্রিকার। রবিবার দক্ষিণ আফ্রিকার হারের সঙ্গেই ইতিহাস গড়ল নিউ জ়িল্যান্ড। প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল তারা। নিউ জ়িল্যান্ডের পুরুষ দল কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি।Read More →

ধর্ষণ বা অন্য নির্যাতনের চিহ্ন নেই, প্রায় ৯০% দগ্ধ কৃষ্ণনগরের তরুণীর শরীর! বলছে ময়নাতদন্ত রিপোর্ট

কৃষ্ণনগর-কাণ্ডে তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই প্রথম থেকে দাবি করে আসছিল তাঁর পরিবার। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে তার কোনও উল্লেখ মিলল না। রিপোর্টে বলা হয়েছে, তরুণীর শরীরে ধর্ষণ বা অন্য কোনও শারীরিক নির্যাতনের চিহ্ন মেলেনি। শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ। আগুনে পুড়ে গিয়েছিল মৃতার মুখ ও নিম্নাংশ। তবে শরীরেরRead More →

প্রতিমা দর্শনের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! উৎসবে নিশানায় প্রবীণরা, ব্যাঙ্কে টাকা ঢুকলেই ফোন প্রতারকদের

এক জনের ডায়ালিসিস চলছে। অন্য জন চোখে ভাল দেখেন না। এ বারের দুর্গাপুজোয় তবু দু’জনে একসঙ্গে প্রতিমা দর্শনের আশা করেছিলেন। এই আশা তৈরি হয়েছিল পুজোর দিনকয়েক আগে একটি সংস্থার নাম করে আসা ফোনের সূত্রে। ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয়, প্রবীণদের প্রতিমা দর্শন করাতে এক প্রকল্পের সূচনা করেছে ওই সংস্থা।Read More →

‘আমরণ অনশনের’ ১৭ দিন, ধর্মতলায় বসে জুনিয়র ডাক্তারেরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক বিকেলেই

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’ ১৭ তম দিনে পড়ল। সোমবারই বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। জুনিয়র ডাক্তারেরা মুখ্যসচিব মনোজ পন্থকে রবিবার ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁরা বৈঠকে যোগ দিতে যাবেন। তবে অনশন তার আগে তুলে নেওয়া হবে না। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াRead More →

পঞ্চম দিনও কিপিং করলেন না, পুনে টেস্টে খেলতে পারবেন ঋষভ পন্থ? উত্তর দিলেন অধিনায়ক রোহিত

নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন হাঁটুতে চোট পেয়েছিলেন। আর উইকেটকিপিং করতে পারেননি। চতুর্থ দিন ব্যাট করলেও পঞ্চম দিন উইকেটকিপিং করতে দেখা গেল না ঋষভ পন্থকে। পুনে টেস্টে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের মতে, পন্থ যেRead More →