৫৭ বলে ১৩০! আইপিএল নিলামের আগের দিনই ‘দর’ বাড়িয়ে নিলেন কেকেআরের ছেড়ে দেওয়া শ্রেয়স

আইপিএল নিলামের ঠিক আগে নিজের ‘দর’ বাড়িয়ে নিলেন শ্রেয়স আয়ার। মুস্তাক আলি ট্রফিতে শনিবার শ্রেয়স খেললেন ৫৭ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ককে এ বার ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে রয়েছে শ্রেয়সের নাম। নিলামের আগের দিন তিনি দেখিয়ে দিলেন কেমন ফর্মে রয়েছেন। সৌদি আরবের জেড্ডায়Read More →

আবার ১০০! রেকর্ড তিলকের, টি-টোয়েন্টিতে টানা তিন শতরান, ভাঙলেন শ্রেয়সের নজির

রানের মধ্যেই রয়েছেন তিলক বর্মা। সে দেশের জার্সিতেই হোক বা ঘরোয়া ক্রিকেট, শতরান করেই চলেছেন তিনি। পর পর তিনটি ইনিংসে শতরান করলেন তিলক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দু’টি টি-টোয়েন্টিতে শতরানের পর শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের হয়ে ১৫১ রান করলেন তিনি তিনি। সেটাও মাত্র ৬৭ বলে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সRead More →

পার্‌থ টেস্টে বাগ্‌যুদ্ধের উত্তাপ, যশস্বীকে উপহাস স্টার্কের, পরের বলেই চার মেরে জবাব ভারতীয় ওপেনারের

বাগ্‌যুদ্ধহীন ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ বোধহয় সম্ভব নয়। অস্ট্রেলীয়দের চোখে চোখ রেখে আগ্রাসী ক্রিকেট শুরু করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল। সেই ধারা অব্যাহত রেখেছেন যশস্বী জয়সওয়ালেরাও। পার্‌থ টেস্টে মিচেল স্টার্কের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ালেন ভারতের তরুণ ওপেনার। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দল নির্ভরতা দিচ্ছে যশস্বীর ব্যাট। দিনের শেষে তিনি অপরাজিতRead More →

গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনাল্ডো, সৌদি লিগে পিছিয়েই চলেছে আল নাসের

গোল করেও আল নাসেরকে জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ান রোনাল্ডো। এগিয়ে থেকেও সৌদি প্রো লিগের ম্যাচে আল কাদিসিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে গেলেন রোনাল্ডোরা। যদিও গোটা ম্যাচে দাপট ছিল রোনাল্ডোদেরই। একের পর এক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল আল নাসেরকে। ৬৬ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখে এবং গোলRead More →

টেস্ট ক্রিকেটে নতুন নজির যশস্বীর, ম্যাকালামের ১০ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারতীয় তরুণের ব্যাটে

টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন যশস্বী জয়সওয়াল। শনিবার পার্‌থে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলার ফাঁকেই গড়েছেন নতুন রেকর্ড। ব্রেন্ডন ম্যাকালামের ১০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ভারতের তরুণ ওপেনার। শনিবার যশস্বীর ব্যাট থেকে এসেছে দু’টি ছক্কা। ভারতীয় ইনিংসের ৪৭তম ওভারে প্রথম ছক্কা মেরে যশস্বী ছুঁয়ে ফেলেন নিউ জ়িল্যান্ডেরRead More →

শাহবাজ়ের শতরানে মুস্তাক আলিতে পঞ্জাবকে হারাল বাংলা, জয়ের মাঝেও চিন্তা শামির বোলিং

পঞ্জাবের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে একটা সময় কঠিন পরিস্থিতিতে ছিল বাংলা। ১৮০ রান তাড়া করতে নেমে মাত্র ১০ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল তাদের। সেই ম্যাচও বাংলা জিতল। জেতালেন শাহবাজ় আহমেদ। শতরান করলেন তিনি। তাঁকে সঙ্গ দিলেন অধিনায়ক সুদীপ ঘরামি। এই দুই ব্যাটারের দাপটে এক ওভার বাকি থাকতেই ম্যাচRead More →

সাগরে শক্তিবৃদ্ধি করতে পারে নিম্নচাপ, রাজ্যে আপাতত আর কমবে না তাপমাত্রা

বঙ্গোপসাগরে শক্তিবৃদ্ধি করতে পারে নিম্নচাপ। সোমবার সেই সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। নেই বৃষ্টির সম্ভাবনাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরRead More →

মন্দারমণিতে আপাতত ভাঙা যাবে না ‘অবৈধ’ হোটেল, ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল হাই কোর্ট

মন্দারমণির ‘অবৈধ’ হোটেল বা লজ কোনওটাই আপাতত ভাঙা যাবে না। শুক্রবার এমন নির্দেশই দিয়েছে কলকাতা হাই কোর্ট। গত ১১ নভেম্বর মন্দারমণির ‘অবৈধ’ হোটেল-লজগুলি ভেঙে ফেলার যে নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন, তাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিংহ। বিচারপতির নির্দেশ আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশ থাকবে। ৪ ডিসেম্বরের মধ্যে এইRead More →

চালু হতে না হতেই মেট্রো বিভ্রাট, দমদম থেকে কবি সুভাষ লাইনে বিঘ্ন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট। দমদম থেকে কবি সুভাষ লাইনে পরিষেবা থমকে গিয়েছে। শোভাবাজারে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। মেট্রো স্টেশন থেকে সকলকে বেরিয়ে যেতে বলা হয়েছে। স্টেশনের বোর্ডে লিখে দেওয়া হয়েছে ‘পরিষেবা বন্ধ’। সকাল সকাল স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ভিড় ছিল মেট্রোয়। যাত্রীরা অসুবিধায় পড়েছেন। কী কারণে এই সমস্যা, তা এখনও স্পষ্ট নয়।Read More →

দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট বুমরার, নবম উইকেট হারাল অস্ট্রেলিয়া, এখনও পিছিয়ে ৬৮ রানে

উইকেট নিলেন হর্ষিত বাউন্সারে ঘায়েল লায়ন। গালিতে রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। নবম উইকেট হারাল অস্ট্রেলিয়া। তারা এখনও ৭১ রানে পিছিয়ে।  শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৮:১৩  প্রথম দিনের শেষে শুক্রবার ভারত ১৫০ রান করেছিল। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করেছিল। ভারত এগিয়ে ছিল ৮৩ রানে। অস্ট্রেলিয়ারRead More →