পাইলট সৃষ্টিকে ‘ছক কষে খুন’ করেছেন প্রেমিক, দাবি পরিবারের, নেপথ্যে আরও এক মহিলা!

সৃষ্টি টুলি আত্মহত্যা করেননি! তাঁকে ‘পরিকল্পনা করে খুন’ করা হয়েছে। পাইলটের মৃত্যুতে এমনটাই দাবি করল তাঁর পরিবার। সোমবার মুম্বইয়ের মারোল এলাকার ভাড়া বাড়ি থেকে সৃষ্টির দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনের ডেটা কেবল দিয়ে ছাদ থেকে ঝুলেছেন ২৫ বছরের পাইলট। যদিও ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।Read More →

যুদ্ধবিরতির মাঝেই ফের হিজ়বুল্লার ঘাঁটিতে হামলা ইজ়রায়েলের, পর পর ছয় বিস্ফোরণে উত্তপ্ত লেবানন

যুদ্ধবিরতি শুরু হয়েছে বুধবারেই। দুই পক্ষ তাতে রাজিও হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সকালেই বদলে গেল চিত্র। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে আবার হামলা চালাল ইজ়রায়েল। পর পর ছ’টি বিস্ফোরণ ঘটানো হয়েছে লেবাননে। হিজ়বুল্লার বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা। ইজ়রায়েলের সেনাবাহিনীর দাবি, হিজ়বুল্লাকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করতে দেখে তারাRead More →

দূষণ নিয়ন্ত্রণের জন্য দিল্লিতে জারি থাকবে সর্বোচ্চ পদক্ষেপ, স্কুল চলবে অফলাইন এবং অনলাইনে

দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য আগামী সোমবার পর্যন্ত সর্বোচ্চ পদক্ষেপ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা জিআরএপি-৪) চালু থাকবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। জিআরএপি-৪ চালু থাকলে সব স্কুল অনলাইনে চালানোর নিয়ম রয়েছে। তবে দিল্লির ক্ষেত্রে এই নিয়ম এখন শিথিল করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সরাসরি উপস্থিত থেকে এবং অনলাইনে, দু’ভাবেইRead More →

প্রেমের টানে বিদেশযাত্রায় প্রেমিকার পাশে আদালত, পুলিশের দাবি নাকচ হল বিচারপতি সিংহের এজলাসে

ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই ‘কারণ’ কোনও ব্যক্তির বিদেশযাত্রায় বাধা হতে পারে না বলে বৃহস্পতিবার জানাল কলকাতা হাই কোর্ট। বিচারাধীন মামলাকে কারণ দেখিয়ে কোনও নাগরিকের বিদেশ সফর আটকানো যায় না বলেই বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। সম্প্রতি কলকাতার এক তরুণী হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ,Read More →

বিশ্ব টেবল টেনিসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার সিন্ড্রেলার, পদকহীন ভারতও

বিশ্ব যুব টেবল টেনিস প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৫ বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে গেল সিন্ড্রেলা দাস। চিনা তাইপেইয়ের চেন মিন সিনের কাছে ০-৪ গেমে হেরে গেল বাংলার খেলোয়াড়। সিন্ড্রেলার পক্ষে ম্যাচের ফল ৮-১১, ৬-১১, ৬-১১, ১৩-১৫। ভারতের একমাত্র পদকের আশা ছিল সিন্ড্রেলাকে ঘিরে। সেমিফাইনালে উঠলে পারলেই পদক নিশ্চিত হয়ে যেত তার। কিন্তু কোয়ার্টারRead More →

সিবিআই গ্রেফতার করতে পারে! আশঙ্কা করে হাই কোর্টের দ্বারস্থ ‘কাকু’, আগাম জামিনের আর্জি

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন। এমন আশঙ্কা করে এ বার আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করলেন কালীঘাটের ‘কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর আবেদন, হেফাজতে নেওয়ার জন্য সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে। চলতি সপ্তাহে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনাRead More →

চমক কেকেআরে, আইপিএলে ১০ দলের সম্ভাব্য অধিনায়ক কারা, জানাচ্ছে আনন্দবাজার অনলাইন

আইপিএলের নিলামের আগে পাঁচটি দল তাদের অধিনায়ককে ছেড়ে দিয়েছিল। তারা হল, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। ফলে আগামী মরসুমে এই পাঁচটি দল নতুন অধিনায়ক পাচ্ছে। বাকি পাঁচটি দল, অর্থাৎ, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়জরাবাদRead More →

অভিষেক-করণের ব্যাটে জয়ের হ্যাটট্রিক বাংলার, মিজ়োরামের বিরুদ্ধে প্রত্যাশাপূরণে ব্যর্থ শামি

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা তৃতীয় জয় পেল বাংলা। বুধবার মিজ়োরামকে ৮ উইকেটে হারাল সুদীপ ঘরামির দল। প্রথমে ব্যাট করে মিজ়োরাম করে ৪ উইকেটে ১৫৭ রান। জবাবে ১৫.৩ ওভারে বাংলা ২ উইকেটে ১৫৮। বাংলা জিতলেও বল হাতে সাফল্য পেলেন না মহম্মদ শামি। মিজ়োরামের বিরুদ্ধে ৪ ওভার বল করে খরচ করলেনRead More →

হলমার্ক করিয়ে ফেরার পথে বীরভূমে লাখ টাকার গয়না ছিনতাই, সোনা ভর্তি ব‍্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীর

সোনার গয়নায় হলমার্কের কাজ করিয়ে ফিরছিলেন এক স্বর্ণকার। মাঝপথে বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে দু’জন ধরা পড়লেও এক জন সেই ব্যাগ নিয়ে চম্পট দেয়। ওই দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ছিনতাইকারীদের নম্বর প্লেটহীন বাইকটি। বুধবার ঘটনাটিRead More →

দৈত্যাকার অজগরের উপর বসে আদর যুবকের! উদ্বিগ্ন নেটাগরিকেরা বললেন, ‘যে কোনও দিন অদৃশ্য হবে’, কেন?

কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে অজগর। আর সেই বিশালাকার সাপের উপর বসে তাকে আদর করছেন এক যুবক। সুড়সুড়ি দিচ্ছেন তার গায়ে। কখনও অজগরের মুখ হাতে তুলে নিয়ে আদর করছেন। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই সমাজমাধ্যমে জুড়ে। যুবকের ভবিষ্যতের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করতেও দেখা গেল নেটাগরিকদের একাংশকে। কিন্তু কেন মানুষRead More →