যৌন হরমোনের ক্ষরণ বন্ধ করানো হোক ধর্ষণের সাজা! আর্জি শুনে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট

ধর্ষণ মামলার আসামি যাতে একই অপরাধ পুনরায় না করতে পারেন, তা নিশ্চিত করতে কড়া আইনের আর্জি নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এই ধরনের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর বিশেষ চিকিৎসার মাধ্যমে আসামির যৌন হরমোনের ক্ষরণ বন্ধ করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে মামলায়। ধর্ষণ মামলায় এটিকে একটি সাজা হিসেবে বিবেচনাRead More →

মাওবাদী নির্মূলের লক্ষ্যে আরও এক ধাপ, প্রাক্তন মাওবাদী নেতাদের সঙ্গে দেখা করলেন অমিত শাহ

গত কয়েক বছরে দেশ থেকে মাওবাদীদের হটাতে বার বার তৎপর হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরেও বার বার দাবি করেছেন, আগামী ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করবে সরকার। সেই আবহেই রবিবার প্রাক্তন মাওবাদী নেতা-কর্মীদের সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন জীবনে ফেরার জন্য উৎসাহ জোগালেন প্রাক্তন ‘দেশদ্রোহী’দের। রবিবার ছত্তীসগঢ়,Read More →

দূষণ গোটা দেশের সমস্যা! কেন্দ্রের কাছে দূষিত শহরের তালিকা চাইল সুপ্রিম কোর্ট

দূষণ শুধু দিল্লি-এনসিআরের সমস্যা নয়, এটা একটা সর্বভারতীয় সমস্যা! সোমবার দেশের দূষণ নিয়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, দেশের মধ্যে সর্বাধিক দূষিত শহরগুলির একটা তালিকা তৈরির নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারকে সেই তালিকা প্রস্তুত করে আদালতে জমা দিতে হবে, জানিয়েছে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতিRead More →

ডিজিটাল পেমেন্টের সময় সতর্ক থাকুন! এ বার সব ইউপিআই ব্যবহারকারীকে সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা

‘ডিজিটাল গ্রেফতার’-এর ফাঁদে পড়ে সম্প্রতি প্রচুর মানুষ লাখ লাখ টাকা খুইয়েছেন। অনলাইনে আর্থিক প্রতারণা রুখতে এ বার ইউপিআই পরিষেবা ব্যবহারকারীদের সাবধান করল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। অর্থ মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের সময়ে ব্যবহারকারীরা যেন আরও বেশি সতর্ক থাকেন। সম্ভাব্য প্রতারণারRead More →

বছরের বেস্ট সন্ধ্যামঞ্চেও ‘জোট’! লোকসভা ভোটের পর ফিরে এল অধীর এবং সেলিমের ডায়ে-বাঁয়ে জুটি

বন্ধু, কী খবর…! কত দিন দেখা হয়নি। দেখা হল বছরের বেস্ট সন্ধ্যায়। এ বছর হয়ে যাওয়া লোকসভা ভোটে বাংলার দুই জোটসঙ্গী শীর্ষনেতা অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিম। নিজেরা লড়েছিলেন একদম পাশাপাশি দুই আসনে। ভোট মেটার পর পরই এক বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল দু’জনের। দিল্লিতে। তার পর হল সোমবার, আনন্দবাজার অনলাইনেরRead More →

উপনিষদের স্তোত্রগানে অনুপম সন্ধ্যারাগে ঢাকল বছরের বেস্ট মঞ্চ, ঐতিহ্য ও আধুনিকের মেলবন্ধন

আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৪’ শুরু হল উপনিষদের স্তোত্রে। শাশ্বত সেই মন্ত্রে সুর দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ‘যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল–অন্তর/ তবে দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া কোরো ঈশ্বর…’ এ প্রার্থনা যেন আমাদের সকলের। সেই অপাপপুরুষের কাছে প্রার্থনা যেন শুধু দয়া। উপনিষদের শাশ্বতRead More →

ঐতিহ্য এবং পরিবর্তনের দ্বন্দ্বকে স্বাগত, ভবিষ্যতের জন্য সাহসী পদক্ষেপকেও, বললেন অভীক সরকার

ঐতিহ্যকে অস্বীকার নয়, তবে অচলায়তন ভাঙার সাহসী ডানায় ভর করেই তাঁর সংবাদ এবং সম্পাদনার জীবন। মধ্য ডিসেম্বরের সন্ধ্যায় সেই প্রত্যয়ের উত্তাপকে আবার স্মরণ করালেন, স্বাগত জানালেন এবং ২ মিনিট ২৭ সেকেন্ডের বক্তৃতায় শেখাতে চাইলেন অভীক সরকার। বছরের বেস্ট অনুষ্ঠানের প্রারম্ভিক কথায় ছুঁয়ে গেলেন আরজি কর আন্দোলন থেকে শুরু করে বাঙালিরRead More →

ঘরোয়া ক্রিকেটে নাটক! আম্পায়ারদের সিদ্ধান্তে বিতর্ক টি-টোয়েন্টির ফাইনালে, ক্ষমা চাইলেন আম্পায়ার

মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত নাকচ করেছিলেন তৃতীয় আম্পায়ার। পরে আবার সেই সিদ্ধান্তেই ফিরে আসেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির (ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা) ফাইনালে এমন কাণ্ডই ঘটল রবিবার। যা ঘিরে তৈরি হল বিতর্কও। রবিবার ফাইনালে বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল মুম্বই এবং মধ্যপ্রদেশ। সেই ম্যাচে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাট করে। তাদের ইনিংসের শেষ ওভারটি করছিলেনRead More →

কেকেআরের রাহানের কাছে হার কেকেআরেরই বেঙ্কটেশের, মুস্তাক আলি চ্যাম্পিয়ন মুম্বই

কয়েক মাস পরেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে একসঙ্গে খেলতে দেখা যাবে তাঁদের। কেকেআরের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়েও রয়েছেন তাঁরা। তবে আপাতত তাঁরা আলাদা দলে। মুখোমুখি টক্করে শেষ হাসি হাসলেন সিনিয়র ক্রিকেটার। অজিঙ্ক রাহানের মুম্বইয়ের কাছে হারতে হল বেঙ্কটেশ আয়ারের মধ্যপ্রদেশকে। রবিবার ৫ উইকেটে জিতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিRead More →

ইজ়রায়েলি হানায় ধ্বস্ত সিরিয়া, শান্তির সমাধান চাইছেন বিদ্রোহীরা, বার্তা নেতানিয়াহুর প্রশাসনকে

সিরিয়ার উপর ইজ়রায়েলি হানা এখনও অব্যাহত। বেছে বেছে সামরিক ভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে হামলা চালাচ্ছে ইজ়রায়েলি সেনা। শনিবার রাতেও আকাশপথে কয়েক ডজন হামলা হয়েছে সিরিয়ায়। তবে সদ্য ক্ষমতায় আসা বিদ্রোহীরা পাল্টা হামলার পথে এগোতে চাইছেন না। তাঁরা চান, শান্তিপূর্ণ সমাধান হোক। সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটানো বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিরRead More →