রাজ্য বা সিবিআইয়ের করা মামলায় সঞ্জয়ের ফাঁসি চাই না! হাই কোর্টকে জানাল নির্যাতিতা তরুণীর পরিবার

আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি চাইল না নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাই কোর্টে তারা এ কথা জানিয়েছে। এই সংক্রান্ত রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কি না, তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত। আরজি কর-কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্তRead More →

আমেরিকার আকাশপথে দ্রুত ‘নিশ্ছিদ্র পাহারাদার’ চান ট্রাম্প, তৎপর নিজস্ব ‘আয়রন ডোম’ তৈরিতে!

আকাশপথে ইজ়রায়েলের মতো ‘নিশ্ছিদ্র পাহারাদার’ মোতায়েন করতে চাইছে আমেরিকাও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য সে দেশের নিজস্ব আকাশ নিরাপত্তা ব্যবস্থা ‘আয়রন ডোম’ তৈরি করা। সোমবার ট্রাম্প জানিয়েছেন, এই ‘আয়রন ডোম’ তৈরির জন্য শী‌ঘ্রই তিনি একটি সরকারি নির্দেশিকা জারি করবেন। মায়ামিতে রিপাবলিকান শিবিরের এক কর্মসূচিতে তিনি বলেন, “আমাদের অবিলম্বে ক্ষেপণাস্ত্র আটকানোরRead More →

ফিটনেস সমস্যা নেই শামির, তবু কেন খেলানো হচ্ছে না? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ

চোট সারিয়ে ফিট মহম্মদ শামি। অনুশীলনে চেনা মেজাজে বল করছেন। মাঠে নামার জন্যও প্রস্তুত। তবু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি বাংলার জোরে বোলারের। শামিকে কেন খেলানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় শিবির সূত্রে জানা গিয়েছে, একটি বিশেষ কারণে তাঁকে খেলাচ্ছেনRead More →

অন্ধ ভক্ত থেকে জয়ের নায়ক! বিগ ব্যাশ ফাইনালে শতরান ওয়েনের, ভাইরাল তাঁর ১০ বছর আগের ছবি

অন্ধ সমর্থক থেকে দলের জয়ের কান্ডারি। মিচেল ওয়েনের আগ্রাসী শতরানে ভর করে বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হল হোবার্ট হ্যারিকেনস। প্রতিযোগিতার তৃতীয় দ্রুততম অর্ধশতরানেরও নজির গড়লেন তাসমানিয়ার ২৩ বছরের ব্যাটার। প্রথমে ব্যাট করে সিডনি থান্ডার্স করে ৭ উইকেটে ১৮২ রান। জবাবে হোবার্ট হ্যারিকেনস ১৪.১ ওভারে ৩ উইকেটে ১৮৫। হোবার্টের জয়ে বিশেষRead More →

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী, কী নিয়ে হল আলোচনা

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পরে ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রীর দফতরের একটি সূত্র জানাচ্ছে, মোদীকে ফোন করে নতুন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার সূচনা করেছেন ট্রাম্প। গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে ট্রাম্পের। তার পরেই বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গেRead More →

তিলজলায় নাবালককে অপহরণের অভিযোগ, ধৃত এক, আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জের!

তিলজলায় নাবালককে অপহরণের অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে শেখ নবাব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল। আদালত অভিযুক্তের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। নাবালকের পরিবার ১০০ ডায়াল করে পুলিশে অপহরণের অভিযোগ করে। তারা দাবি করে, ওই কিশোরকে জোর করে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে। তারRead More →

বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, করিমপুর সীমান্তে তৈরি হবে আউটপোস্ট

সীমান্ত সুরক্ষায় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-কে জমি দিল রাজ্য। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসেছিল। সূত্রের খবর, সেই বৈঠকে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি দেওয়া হচ্ছে তাদের। সেই জমিতে নতুন আউটপোস্ট তৈরি হবে বলে সূত্রের খবর। বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্যRead More →

লিস্টনের গোলে মান বাঁচল, অগোছালো ফুটবল খেলেও জয়ে ফিরল মোহনবাগান

মোহনবাগান – ১ (লিস্টন) বেঙ্গালুরু – ০ আইএসএলের গুরুত্বপূর্ণ সময়ে তাল কাটছে মোহনবাগানের। আগের দু’ম্যাচ ড্র করেছিল হোসে মোলিনার দল। সোমবার সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও সেরা ছন্দে পাওয়া গেল না সবুজ-মেরুনকে। তবু লিস্টন কোলাসোর গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল মোহনবাগান। এই ম্যাচের পর ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট হল মোলিনারRead More →

‘সম্পর্কের অবনতি’, রাগে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল সহপাঠী ‘প্রেমিক’! পশ্চিম মেদিনীপুরে চাঞ্চল্য

সহপাঠিনীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দশম শ্রেণির এক ছাত্র। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়। অভিযুক্ত ছাত্র এবং ‘নির্যাতিতা’ ছাত্রীর বাড়ি ডেবরা থানা এলাকায়। স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে তারা। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করা হয় যে, তাদের মেয়েকে ধর্ষণ করেছে ছাত্রটি। অভিযোগRead More →

হ্যামস্ট্রিংয়ে খুঁত নিয়েও নিখুঁত টেনিস সিনারের! ধরে রাখলেন অস্ট্রেলিয়ান ওপেন, বিপর্যস্ত জ়েরেভ

‘রিসিভ’! প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফির খোঁজে থাকা তরুণের মুখে ফাইনালে টস জেতার পর এমন শব্দ অপ্রত্যাশিত। সেই যুবকের নাম আলেকজান্ডার জ়েরেভ হলে আরও বেশি অপ্রত্যাশিত। তিনি আবার জার্মান। তাই আরও আরও বেশি অপ্রত্যাশিত। শুরুতেই যেন আত্মসমর্পণ করে নিলেন। শেষ পর্যন্ত হেরেও গেলেন। টানা দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ইয়ানিক সিনার। ফাইনালেরRead More →