রঞ্জিতে ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন প্রাক্তন নাইট ব‍্যাটার, হ্যাটট্রিক শার্দূলের

রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন শেল্ডন জ্যাকসন। সৌরাষ্ট্রের এই ক্রিকেটার অসমের বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন। তিনি টপকে গেলেন নমন ওঝাকে। শততম রঞ্জি ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়লেন কলকাতা নাইট রাইডার্স প্রাক্তন ক্রিকেটার জ্যাকসন। নমন রঞ্জি ট্রফিতে ১৪৩টি ছক্কা মেরেছেন। সেই সংখ্যা বৃহস্পতিবার টপকে গেলেন জ্যাকসন। রঞ্জিতেRead More →

শিয়ালদহ দক্ষিণ শাখায় ৫২ ঘণ্টা ধরে চলবে কাজ, বহু ট্রেনের যাত্রাপথে বদল, যাত্রীভোগান্তির আশঙ্কা

শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ এবং কাঁকুড়গাছিতে ‘নন ইন্টারলকিং’ কাজের জন্য বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করা হচ্ছে। শনিবার মধ্যরাত (শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের পর) থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত কাজ চলবে। এই কাজের জন্য বজবজ লাইনের ট্রেনগুলি শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করবে না। পরিবর্তে বজবজ থেকে নিউ আলিপুর পর্যন্ত যাতায়াতRead More →

বেঁচে নেই এক জনও! আমেরিকায় কপ্টার-বিমান সংঘর্ষে মৃত আরও ২৮ জনের দেহ তোলা হল নদী থেকে

আমেরিকায় সেনার কপ্টার-বিমান দুর্ঘটনায় আর এক জনও বেঁচে নেই। কপ্টার এবং বিমানে থাকা ৬৭ জনেরই মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন আমেরিকার দমকল বাহিনীর এক আধিকারিক। ওই বাহিনীই পটোম্যাক নদী, যেখানে বিমান এবং কপ্টারটি পড়ে গিয়েছিল, সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। নদী থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৮ জনের দেহ। ইতিমধ্যে একটি অডিয়োRead More →

স্থূলত্ব কমাতে কী করা উচিত? দেশবাসীকে দু’টি বিষয় মাথায় রাখতে বললেন প্রধানমন্ত্রী মোদী

অনুরাগীরা বলেন তিনি জনতার মন দারুণ বোঝেন। পর পর তিন বার দেশের শাসক হিসাবে নিজেকে টিকিয়ে রাখা সেই বুঝদার মনেরই প্রতিফলন। সমালোচকেরা আবার বলেন, তিনি প্রচারও করতে পারেন ভাল। বোঝেন বাজার কী চায়। সেই মতো অঙ্ক কষে চমক দেন। ঘুরিয়ে দেন খেলা। বৃহস্পতিবার দেখা গেল, তিনি ফিটনেস এবং পুষ্টিতত্ত্বেরও বিষয়েওRead More →

ওয়াশিংটনে চপারের সঙ্গে সংঘর্ষ কেন, আমেরিকার বিমান বিভাগে কোথায় গলদ? ফুঁসছেন ট্রাম্প

ওয়াশিংটনে বিমান-চপার সংঘর্ষে কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। বিমান এবং চপার সংঘর্ষের পর ভেঙে পড়েছে পটোম্যাক নদীতে। একের পর এক দেহ সেখান থেকে উদ্ধার করা হচ্ছে। এই দুর্ঘটনায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বতন সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সরাসরি দায়ী করেছেন জো বাইডেন এবং বারাক ওবামাRead More →

হাওড়ার বালিখালে আগুন, পর পর কয়েকটি দোকান পুড়ে ছাই, দমকলের ছয় ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

হাওড়ার বালিখালে গভীর রাতে অগ্নিকাণ্ড। পর পর কয়েকটি অস্থায়ী দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের ছ’টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ ক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বালিখাল বাসস্ট্যান্ড লাগোয়া একটি গ্যারাজে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে খবর, গ্যারাজটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুতRead More →

বাইপাসের ধারে রেস্তরাঁর সামনে তরুণীর উপর অস্ত্র নিয়ে হামলা! জখম অবস্থায় ভর্তি করানো হল নীলরতনে

বাইপাসের ধারে একটি রেস্তরাঁর সামনে গাড়ি থেকে নামতেই এক তরুণীর উপর চড়াও হল কয়েক জন দুষ্কৃতী। তারা ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণও করে। বৃহস্পতিবার রাতের ঘটনায় জখম ওই তরুণীকে এনআরএস মেডিক‍্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত তরুণীর বয়স ২৪ বছর। তাঁর বাড়িRead More →

রঞ্জি ট্রফিতে কত নম্বরে ব্যাট করবেন কোহলি? পছন্দের চার নম্বর কি ছাড়া হবে? জানিয়ে দিল দিল্লি

২০১২ সালের পর ২০২৫। প্রায় এক যুগ পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন বিরাট কোহলি। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে দিল্লি-রেলওয়েজ ম্যাচ। এই ম্যাচে দিল্লির জার্সি গায়ে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। রঞ্জি ম্যাচে তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। টেস্ট ক্রিকেটে চার নম্বরে ব্যাট করেন কোহলি।Read More →

হাওড়ার হোমিয়োপ্যাথি কলেজে পড়ুয়াদের বিক্ষোভ, হুমকির অভিযোগ দুই শিক্ষিকার বিরুদ্ধে

কলেজের দু’জন শিক্ষিকার কাছে প্রাইভেট টিউশন নিতেই হবে। এমনকি, নির্দিষ্ট প্রকাশনী সংস্থার বই কিনতে হবে। এর অন্যথা হলে ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এমনই অভিযোগ হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিয়োপ্যাথি কলেজ হাসপাতালের প্রথম বর্ষের পড়ুয়াদের। এরই প্রতিবাদে বুধবার পড়ুয়াদের একাংশ কলেজে বিক্ষোভ দেখান। ছাত্রছাত্রীরা কলেজের অধ‍্যক্ষের ঘরেরRead More →

মহাকাশ আটক সুনীতাদের ফেরাতে ইলন মাস্ককে দায়িত্ব দিলেন ট্রাম্প, সেই সঙ্গে খোঁচা বাইডেনকে

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গত সাত মাস ধরে আটক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মী বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরানোর জন্য টেসলা কর্নধার ইলন মাস্ককে দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্পেসএক্সের প্রধান তথা ট্রাম্প সরকারের ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ দফতরের দায়িত্বপ্রাপ্ত ইলন জানিয়েছেন, প্রেসিডেন্টের দেওয়া কাজ তিনি করে দেখাবেন। গতRead More →