ভারতের সঙ্গে আলোচনা কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র পথ, জানালেন পাক প্রধানমন্ত্রী শরিফ

একমাত্র ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান হতে পারে বলে জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ! কাশ্মীর দিবস উপলক্ষে বুধবার পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্‌রাবাদে প্রাদেশিক আইনসভার বিশেষ অধিবেশনে তিনি বলেন, ‘‘আমরা কাশ্মীর-সহ সমস্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।’’ যদিও এর পরেই পাক প্রধানমন্ত্রী শাহবাজের তাৎপর্যপূর্ণRead More →

জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্পের উদ্যোগে ধাক্কা! স্থগিতাদেশ দিল আমেরিকার আদালত

নাগরিকত্ব আইন বদলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে দ্বিতীয় বার বাধ সাধল আমেরিকার আদালত। বুধবার সে দেশের মেরিল্যান্ড ফেডারেল আদালত আইন বদলের উদ্যোগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। বিচারক জর্জ ডেবোরা নির্দেশে বলেন, ‘‘সংবিধানের চতুর্দশ সংশোধনীর উদ্যোগ গ্রহণযোগ্য নয়।’’ আমেরিকার প্রেসিডেন্ট ভোটে জয়ের পরেই ট্রাম্প সে দেশের নাগরিকত্ব সংক্রান্ত ১৫৬ বছরের পুরনোRead More →

দেড় গুণ খরচ করে কেন সেনাবিমানে করে ফেরত পাঠাচ্ছেন অবৈধবাসীদের? ইঙ্গিত ট্রাম্পের পোস্টেই

প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের পরে একে একে অবৈধবাসীদের নিজেদের দেশে ফেরানোর কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মতো প্রথম দফায় ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে টেক্সাস থেকে এ দেশে পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন। বুধবার সেই অবৈধবাসীদের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে আমেরিকার সেনাবাহিনীর সি-১৭ বিমান। বাণিজ্যিক বিমানের পরিবর্তে অতিরিক্ত খরচ করে কেন সেনাবাহিনীর বিমানেRead More →

চোট, ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ়েই নেই বুমরাহ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধাক্কা ভারতীয় শিবিরে

আশঙ্কাই সত্যি হল। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। প্রথম দু’টি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা ছিল না। তৃতীয় ম্যাচের দলে তাঁকে রেখেছিলেন জাতীয় নির্বাচকেরা। মঙ্গলবার সেই দল থেকেও বাদ দেওয়া হয়েছে বুমরাহের নাম। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপ বাড়ল ভারতীয় শিবিরে। দু’দিন আগেRead More →

টাটা মোটরসের শীর্ষ পদে রতনের তরুণ বন্ধু, ৩২ বছরের শান্তনুর নাম ছিল প্রয়াত শিল্পপতির উইলেও

টাটা মোটরসের জেনারেল ম্যানেজার হিসাবে নিযুক্ত হলেন প্রয়াত শিল্পপতি রতন টাটার বন্ধু শান্তনু নায়ডু। মাত্র ৩২ বছর বয়সে এই গুরুদায়িত্ব পেলেন তিনি। সমাজমাধ্যমে নিজেই দায়িত্ব পাওয়ার কথা জানিয়েছেন তিনি। রতনের সঙ্গে তাঁর বয়সের ফারাক ৫৪ বছরের। কিন্তু বন্ধুত্বের বয়স হয় না। একটা সময়ে রতনের ছায়াসঙ্গী ছিলেন যুবক শান্তনু। গত ৯Read More →

৬২ হাজার ছাড়িয়ে গেল! যুদ্ধবিরতির পরেও কেন নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে গাজ়ায়

যুদ্ধবিরতির পরও দ্রুত নিহত প্যালেস্টাইনির সংখ্যা বাড়ছে গাজ়া ভূখণ্ডে! তবে নতুন করে ইজ়রায়েলি ফৌজের হামলায় নয়, পুরনো হানাদারির ‘পরিণতি’ সামনে আসার কারণে। স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বশাসিত গাজ়া কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, ইজ়রায়েলি হামলায় সেখানে নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ফলে ইজ়রায়েলি প্রধানমন্ত্রীRead More →

ঠাসাঠাসি ভিড়, ঝগড়া ও বন্ধুত্বের ১০০ বছর, সেঞ্চুরি লোকাল ট্রেনের! জন্মদিনে হাওড়ার যাত্রীদের ‘উপহার’

ঠাসাঠাসি ভিড়। মাঝে মাঝেই মনোমালিন্য। তবে তার মধ্যেও সহযাত্রীদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। একই সময়ে নির্দিষ্ট স্টেশনে কোনও যাত্রী ওঠামাত্র হাসি খেলে যায় সহযাত্রীর মুখে। গল্প জমে, ঝগড়া হয়। এ ভাবেই শহরের সঙ্গে শহরতলি, মফস্‌সল এবং গ্রামের যোগাযোগ তৈরি হয়। প্রতি দিন লক্ষ লক্ষ মানুষ রুটিরুজির তাগিদে লোকাল ট্রেন চেপেRead More →

সুইডেনের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুকবাজের হানা, অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা, হত হামলাকারীও

বন্দুকবাজের হামলা এ বার ইউরোপের দেশ সুইডেনের শিক্ষাপ্রতিষ্ঠানে। সেখানকার একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে মঙ্গলবার ওই হামলায় অন্তত ১০ জন গুলিবিদ্ধের মৃত্যু হয়েে বলে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রকাশিত খবরে দাবি, রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে মঙ্গলবার দুপুরে (স্থানীয় সময়) হামলার ঘটনা ঘটেছে। একRead More →

মেক্সিকো, কানাডাকে স্বস্তি দিলেন, আলোচনার বার্তা চিনের সঙ্গেও, শুল্ক নিয়ে কি সমঝোতার পথে ট্রাম্প

মেক্সিকোর পর কানাডাকেও আপাতত নতুন শুল্কনীতি থেকে ছাড় দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের সঙ্গে টেলিফোনে আলোচনার পরে নরম হয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের বাসিন্দার আস্থা অর্জনে সফল হয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের দফতরের তরফে জানানো হয়েছে, মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি করা পণ্যেরRead More →

উঠে যাবে স্কুল! চন্দ্রকোনায় শিক্ষকহীন শিক্ষাকেন্দ্রে পড়ুয়াদের নিয়ে ‘শেষ’ বাণীবন্দনা, আয়োজনে গ্রামবাসী

স্কুল আছে। পরিকাঠামো আছে। পড়ুয়াও আছে। শুধু নেই শিক্ষক-শিক্ষিকা! স্কুল এবং পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখেই সোমবার সরস্বতী পুজো হল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-১ ব্লকের নিশ্চিন্তপুর শিশু শিক্ষাকেন্দ্রে। গ্রামবাসীদের উদ্যোগ ও সহযোগিতায় স্কুলে সরস্বতী পুজো হলেও সকলেই দুশ্চিন্তায় ভারাক্রান্ত। স্কুল বন্ধ হলে তাদের সন্তানদের কী হবে তা নিয়েই ভাবিত অভিভাবকেরা। ২০০০Read More →