চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ, ভারতীয় দলে জোড়া বদল, জানানো হল নতুন দু’জনের নাম

সত্যি হল আশঙ্কা। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। তাঁর বদলে ভারতীয় দলে এলেন হর্ষিত রানা। যশস্বী জয়সওয়ালের বদলে দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। বাকি দল অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ।Read More →

‘হ্যালের প্রতি ভরসা নেই’! তেজস নিয়ে টালবাহানায় ক্ষুব্ধ বায়ুসেনা প্রধানের নিশানায় রাষ্ট্রায়ত্ত সংস্থা

সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে না পারায় আবার রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’(হ্যাল)-কে নিশানা করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহ। মঙ্গলবার বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে ‘অ্যারো ইন্ডিয়া ২০২৫’-এ যোগ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘এই মূহূর্তে হ্যালের উপর আমাদের আস্থা নেই।’’ ঘটনাচক্রে, বেঙ্গালুরুরই রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল এখনও ভারতীয়Read More →

শীতের আমেজ ফিরতে পারে রাজ্যে, কবে থেকে? কুয়াশা নিয়ে সতর্কতা কলকাতা-সহ বেশ কিছু জেলায়

মাঘ এখনও বিদায় নেয়নি। কিন্তু জাঁকালো শীত বিদায় নিয়েছে তার আগেই। বলতে গেলে গোটা মাঘ মাস জুড়ে জাঁকালো শীত অধরাই ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে তার পরে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। জেলায় শীতের আমেজ ফিরলেও তা কলকাতায় ফেরার সম্ভাবনা কম বলেইRead More →

জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্পের উদ্যোগে তৃতীয় বার বাধ সাধল আমেরিকার আদালত

নাগরিকত্ব আইন বদলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আবার বাদ সাধল আমেরিকার আদালত। এই নিয়ে তৃতীয় বার! সোমবার নিউ হ্যাম্পশায়ারের ফেডেরাল আদালত ট্রাম্পের উদ্যোগের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন’-এর আবেদনে বলা হয়েছিল, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য ট্রাম্পের নির্দেশনামায় সই আমেরিকার সংবিধান লঙ্ঘন করছে এবং সংবিধানের গুরুত্বপূর্ণRead More →

জিমন্যাস্টিক্সে ঝাড়গ্রামের প্রণতির সোনা, জাতীয় গেমসে আরও ৩ রুপো বাংলার মেয়েদের

জাতীয় গেমসে বাংলার পদকের ধারা অব্যাহত। মহিলাদের দলগত ইভেন্টের পর মঙ্গলবার উত্তরাখণ্ডে জিমন্যাস্টিক্সে আরও তিনটি রুপো জিতেছেন বাংলার মেয়েরা। তার ফলে বাংলার পদকের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সে রুপো জিতেছেন রিম্পা দেবনাথ ও স্নেহা দেবনাথ। ওমেন ট্রায়ো ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেছেন প্রিয়াঙ্কা দেবনাথ, সঙ্গীতা বিশ্বাস ও স্নেহা মণ্ডল। দিনেরRead More →

স্বামীর বয়স ৬২, স্ত্রী ৪৬, আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণের বিশেষ অনুমতি দিল হাই কোর্ট

আইভিএফ পদ্ধতিতে সন্তান নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক দম্পতি। ওই দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ জানান, ওই দম্পতির সন্তান নিতে সমস্যা নেই। তাঁর নির্দেশ, সংশ্লিষ্ট ক্লিনিকের কর্তৃপক্ষকে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির সুবিধা দিতে হবে মামলাকারীকে। আইভিএফ পদ্ধতিতে সন্তান নিতে চেয়ে হাই কোর্টেRead More →

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ, ভারতীয় দলে জোড়া বদল, জানানো হল নতুন দু’জনের নাম

সত্যি হল আশঙ্কা। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। তাঁর বদলে ভারতীয় দলে এলেন হর্ষিত রানা। জশস্বী জয়সওয়ালের বদলে দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। বাকি দল অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করেছে। অতিরিক্ত হিসাবে রয়েছেন তিন ক্রিকেটার। যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজRead More →

তিনি গম্ভীরদের নজরেই রয়েছেন, কলকাতায় রঞ্জি খেলতে এসে দাবি ৬ উইকেট পাওয়া শার্দূলের

এক সময় নিয়মিত খেললেও ইদানীং জাতীয় দলের ধারেকাছে নেই তিনি। কোনও ফরম্যাটেই আর সুযোগ পান না। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে এসে ছ’উইকেট নিয়ে শার্দূল ঠাকুর নিজেই দাবি করলেন, তিনি ভারতীয় দলের নজরে রয়েছেন। ইংল্যান্ড সফরেই সুযোগ পেতে পারেন। শেষ বার ইংল্যান্ড সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেনRead More →

পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে ৪০ মিনিট পড়েই রইলেন ম্যাকাউটের এমটেক ছাত্রী, ডেকেও এল না অ্যাম্বুল্যান্স!

অধ্যাপিকা এবং ছাত্রের ‘বিয়ে’ নিয়ে শোরগোলের পর এ বার ছাত্রীমৃত্যু নিয়ে শোরগোল নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)-এ। অভিযোগ, পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের হেনস্থায় অপমানিত হয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এমটেকের প্রথম বর্ষের এক ছাত্রী। এর মধ্যে অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের গাফিলতিরও। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়Read More →

২৬০০০ চাকরি বাতিল: শুনানি শেষ, রায় স্থগিত, সব পক্ষের কথা শুনে কী পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে এ কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। এ অবস্থায় আদালত কী করতে পারে, তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির। সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। তবেRead More →