‘হিন্দু রক্ষীদল’ গঠনকারী সন্ন্যাসীর মধ্যে শিবের অসামান্য শক্তি: হাতে ত্রিশূল, সঙ্গে অনুক্ষণ দক্ষযজ্ঞ ধ্বংসকারী রুদ্রমূর্তি।

গুরুদেব তিনিই, যিনি ব্রহ্মজ্ঞানের সঙ্গে ধর্মরক্ষার্থে কাণ্ডজ্ঞানের বাণীও বিতরণ করেন, প্রয়োজনে ‘ফোঁস’ করে উঠতে বলেন। অহিংসা সবলেরই অলঙ্কার হওয়া বাঞ্ছনীয়। নইলে সনাতনী সমাজ নিশ্চিহ্ন হলে কে কার গুরু, কে-ই বা শিষ্য! অবলোপের পর কে-ই বা আর পুছবে হিন্দু দর্শনের মণিমাণিক্যের অনুপম ভাণ্ডারগুলি সম্পর্কে? ‘মহামৃত্যু’ হল নিজের সমাজ, সংস্কৃতি ও স্বরূপকেRead More →

বুটকাট আর বেল বটম জিন্‌স কি নতুন করে ফিরছে ফ্যাশনে? কী ভাবে পরলে ভাল লাগবে?

দেড়শো বছর আগে আমেরিকার কাউবয়দের উঁচু বুটকে জায়গা দিতে জিন্‌সের ঘের বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জার্মান-আমেরিকান জিন্‌স প্রস্তুতকারক লেভি স্ট্রস। বুটের জন্য জিন্‌সের কাটের এই বদল। তাই নাম হয়েছিল ‘বুটকাট’। সেই জিন্‌স আমেরিকার কাউবয়রা তো পরতেনই, উনিশ শতকে দেখা গেল আমেরিকার নাবিকেরাও অনেকটা একই ধরনের কাটের প্যান্ট পরতে শুরু করেছেন।Read More →

বিশ্বকাপের ছবি চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে, ইংল্যান্ডকে পেয়েই আফগান দাদাগিরি! জাদু জ়াদরানের, বাটলারদের ছুটি

এক দিনের বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাড্ডাহাড্ডি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেল ইংল্যান্ড। আফগানদের এই জয়ের গায়ে ‘অঘটন’ তকমা সাঁটিয়ে দেওয়া যায় না। কারণ বার বার অঘটন হয় না। সাদা বলের বড় প্রতিযোগিতায় আফগানিস্তানের ধারাবাহিক সাফল্য ক্রিকেট বিশ্বকে আর চমকে দেয় না। পুলকিত করে। ছোট দলের পেরাহান টানবান (আফগানিস্তানের জাতীয়Read More →

কাটল জট, কলকাতায় অবশেষে বসছে গ্যাসের পাইপলাইন! বাড়ি বাড়ি সরবরাহ কবে থেকে?

রাস্তা খোঁড়ার খরচ সংক্রান্ত জটে এক বছরেরও বেশি আটকে ছিল প্রকল্প। সূত্রের খবর, অবশেষে তা খুলেছে। কলকাতায় বসতে চলেছে রান্নার গ্যাসের পাইপলাইন। যদিও তার মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস যাবে না এখনই। প্রকল্পের ভারপ্রাপ্ত বেঙ্গল গ্যাস কোম্পানির কর্তাদের দাবি, পুরো লাইন চালু হলে তবেই সেটা সম্ভব। সূত্র জানিয়েছে, ইএম বাইপাস সংলগ্নRead More →

আমেরিকায় চালু হতে চলেছে ‘গোল্ড কার্ড’! নাগরিকত্ব পেতে এ বার গুনতে হবে ৪৩ কোটি টাকা

অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন নীতির কথা ঘোষণা করেন। এ বার আমেরিকার নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা)! ওই পরিমাণ টাকা দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’, যা আমেরিকায় নাগরিকত্বের প্রমাণ। এত দিন ‘গ্রিনRead More →

পালানোর চেষ্টা করছিলেন দুই মহিলা, চেপে ধরতেই বললেন, ব্যাগের ভিতরে আছে আত্মীয়ার দেহ!

সকাল তখন প্রায় সাড়ে ৭টা। আমরা জনা দশেক যুবক কুমোরটুলি ঘাটের পাশে যোগব্যায়াম করছিলাম। রোজ সকালে এই সময়ে আমরা সেখানে শারীরচর্চা করে থাকি। হঠাৎ করে পাশের এক ক্ষৌরকর্মী এসে আমাদের জানান, দুই মহিলা ট্যাক্সি থেকে একটি ভারী ট্রলি ব্যাগ নামিয়ে গঙ্গার দিকে হাঁটছে। মনে হচ্ছে, ওরা গঙ্গায় ট্রলি ব্যাগটা ফেলেRead More →

‘কাকু’র অডিয়োতে পার্থ, অভিষেক ও মানিক, সঙ্গে নিয়োগ দুর্নীতির পরিকল্পনা! সিবিআইয়ের চার্জশিট-দাবি

বেআইনি নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র থেকে ১৫ কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়! প্রাথমিকের নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিয়ো ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিয়ো ক্লিপে। কেন্দ্রীয় তদন্তকারীRead More →

ব্যাঙ্ককে গিয়েছিলেন সুস্থ অবস্থায়, মুম্বই ফিরলেন হুইলচেয়ারে! হঠাৎ কী ভাবে আহত হলেন অরুণা

একদা বলিউডের লাস্যময়ী অভিনেত্রী। সত্তরের দশকে ক্যাবারে নৃত্যে পারদর্শী। পরবর্তী কালে বয়স বাড়ার সঙ্গে অরুণা ইরানিকে একাধিক নায়কের মায়ের চরিত্রে দেখা গিয়েছে। বেশ কয়েক বছর হল তিনি অভিনয় থেকে দূরে। বয়স প্রায় ৭৮ ছুঁয়েছে। সপ্তাহ দুয়েক আগেই অভিনেত্রী ব্যাঙ্ককে গিয়েছিলেন। কিন্তু মুম্বই বিমানবন্দরে যখন নামলেন, তখন তাঁর চোখেমুখে ক্লান্তি, যন্ত্রণারRead More →

পর পর হারে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের হাল পাকিস্তান ক্রিকেটের মতো! পাঁচ বছর ধরে ক্ষতি, ছাঁটাই ২০০ কর্মী

আর্থিক সঙ্কটে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইডেট। পরিস্থিতি এতটাই কঠিন যে প্রায় ২০০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। ফুটবলার ছাড়া সবাইকে এ বার থেকে মধ্যাহ্নভোজ কিনে খেতে হবে। বড় প্রতিযোগিতাগুলিতে টানা ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট দলের ‘ব্র্যান্ড ভ্যালু’ কমার আশঙ্কা তৈরি হয়েছে। মহম্মদ রিজ়ওয়ান, বাবর আজ়মদের ব্যর্থতারRead More →

দশম শ্রেণিতে দু’দফায় পরীক্ষা কি আগামী বছর থেকেই? খসড়া নিয়ে মত জানতে চাইল সিবিএসই

‘জাতীয় শিক্ষা নীতি ২০২০’ মেনে ২০২৫-২৬ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বছরে দু’বার পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। সংস্থার তরফে এক বিবৃতি বলছে, মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এ সংক্রান্ত নির্দেশিকার খসড়া গৃহীত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মতামত চেয়েছেন সিবিএসই কর্তৃপক্ষ। সংস্থার ওয়েবসাইটে আগামী ৯ মার্চের মধ্যে এRead More →