ভোটার তালিকা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি, সংশোধনের প্রক্রিয়া আরও এক বার মনে করিয়ে দিল নির্বাচন কমিশন

এখনও এক বছর বাকি বিধানসভা নির্বাচনের। কিন্তু ভোটার তালিকা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে গত দু’দিনে সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে আঙুল তুলেছিলেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিন্‌রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। শুক্রবার তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে কমিশনেRead More →

মার্চে ফের দাম বাড়ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের! কলকাতায় কত ছিল, কত হল?

মার্চের গোড়াতেই আবার এক বার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে। খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দেশের প্রায় সব জায়গাতেই কমবেশি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হবে দেশ জুড়ে। মূলত হোটেল, রেস্তরাঁয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। তবেRead More →

বিরাটেরা অনুশীলনের ধরন বদলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তিন বিশেষজ্ঞের নেট ফাঁকা!

দুবাইয়ে অনুশীলনের জন্য তিনটি পিচ রয়েছে। একটিতে বল করছেন স্পিনারেরা, অন্যটিতে পেসারেরা এবং একটিতে অপেক্ষায় ভারতের সাইডআর্ম বা থ্রোডাউন বিশেষজ্ঞেরা। সাইডআর্ম বা থ্রোডাউন বিশেষজ্ঞেরা একটি নির্দিষ্ট জায়গা থেকে নানা ধরনের বল ছুড়ে ব্যাটারদের অনুশীলন করান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম থেকেই দেখা যাচ্ছে ভারতীয় ব্যাটারেরা স্পিনার এবং পেসারদের বিরুদ্ধে বেশি ব্যাট করছেন।Read More →

বৃষ্টিতে পণ্ড ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার হাতে ঝুলে রইল আফগানিস্তানের ভাগ্য

বৃষ্টিতে ভেস্তে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আরও একটি ম্যাচ। অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বাতিল হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেলেন স্টিভ স্মিথেরা। আফগানদের শেষ চারে যাওয়া নির্ভর করবে শনিবারের দক্ষিণ আফ্রিকা- ইংল্যান্ড ম্যাচের ফলের উপর। শুক্রবার লাহোরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে ২৭৩ রান। অস্ট্রেলিয়ার ইনিংসের ১২.৫ ওভার হওয়ার পর বৃষ্টি নামে।Read More →

‘আমাকে ডিভোর্স দিতে চায়, অথচ পিসির টাকায় ফ্ল্যাট কিনছিল’! ট্রলি-কাণ্ড শুনে বিস্মিত ফাল্গুনীর স্বামী

বাবার পছন্দের পাত্রীকে বিয়ে করেছিলেন অসমের শুভঙ্কর ঘোষ। ঘটকালির ওয়েবসাইটে কয়েকশো মেয়ের মধ্যে থেকে কলকাতার দমদমের বাসিন্দা ফাল্গুনী ঘোষকে পুত্রবধূ হিসাবে বেছেছিলেন যোরহাটের বাসিন্দা, ব্যবসায়ী সুবল ঘোষ। কিন্তু ছেলের দাম্পত্য জীবন সুখের হয়নি। শুভঙ্করের স্ত্রী এবং শাশুড়ি তাঁরই এক পিসিকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। স্ত্রী-শাশুড়ির জেলRead More →

স্ত্রী এবং বৌদিকে হত্যা করেছেন তিনিই! জেরায় স্বীকার করেছেন প্রসূন দে, ট্যাংরাকাণ্ডে দাবি পুলিশের

নিজের স্ত্রী এবং বৌদিকে তিনিই খুন করেছেন। অবশেষে তা স্বীকার করলেন প্রসূন দে! এমনই দাবি করল পুলিশ। শুধু তা-ই নয়, হাত কাটার রহস্যও ভেদ হয়েছে বলে দাবি তদন্তকারীদের। প্রথমে প্রসূন দাবি করেছিলেন, সুদেষ্ণা দে এবং রোমি দে নিজেরাই নিজেদের হাত কেটেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই দাবি থেকে সরে এলেন তিনি।Read More →

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী ভাবে সেমিতে যেতে পারে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা? অঙ্ক কী?

বুধবার ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি-এর লড়াই জমিয়ে দিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডের বিদায় হলেও বাকি তিন দলের কাছেই সুযোগ রয়েছে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করার। আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে কী ভাবে শেষ চারের দরজা খুলতে পারে? এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার তিন পয়েন্ট করে রয়েছে। রান রেটের নিরিখেRead More →

তাহাউরের প্রত্যর্পণ প্রায় নিশ্চিত! ২৬/১১ মামলার বিচারের নথি মুম্বই থেকে চেয়ে পাঠাল দিল্লির কোর্ট

২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের কাছে প্রত্যর্পণ করতে চলেছে আমেরিকা। এরই মধ্যে দিল্লির জেলা আদালত ২৬/১১ মামলার বিচারের নথি চেয়ে পাঠাল মুম্বইয়ের আদালত থেকে। দিল্লির জেলা আদালতের বিচারক বিমলকুমার যাদব সম্প্রতি মুম্বই আদালতের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ওই সংক্রান্ত মামলার বিচারের নথি দিল্লির আদালতে পাঠানোর জন্য। ২০০৮ সালেরRead More →

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে ভাল খবর ভারতীয় দলে, ৫৫ দিন পর বোলিং শুরু বুমরাহের

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না জসপ্রীত বুমরাহ। নিজেদের সেরা অস্ত্রকে ছাড়াই নামতে হয়েছে ভারতীয় দলকে। প্রতিযোগিতার মাঝেই ভাল খবর ভারতীয় শিবিরে। চোট পাওয়ার ৫৫ দিনের মাথায় বোলিং শুরু করেছেন জসপ্রীত বুমরাহ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছেন তিনি। নিজের বোলিংয়ের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছেন বুমরাহ। সেখানে দেখা যাচ্ছে,Read More →

পাক ক্রিকেট ‘এগোচ্ছে’ হকির পথেই! আক্ষেপ মিয়াঁদাদেরও, কারণ খুঁজল আনন্দবাজার অনলাইন

১৯৮২ সালের এশিয়ান গেমস। দিল্লির মাঠে মীররঞ্জন নেগির ভারতীয় দলকে ৭-১ গোলে হারিয়েছিল পাকিস্তান। একটা ম্যাচ অনেক খেলোয়াড়ের কেরিয়ার শেষ করে দিয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে নব্বইয়ের দশক পর্যন্ত ভারতের উপর আধিপত্য চালিয়েছে পাকিস্তান। এখনও মুখোমুখি সাক্ষাতে এগিয়ে পাকিস্তান। কিন্তু গত ন’বছরে ছবিটা বদলে গিয়েছে। ২০১৬ সাল থেকে ভারতকে এক বারওRead More →