মহম্মদ আলির সঙ্গে লড়া জর্জ ফোরম‍্যান প্রয়াত, বক্সারের বয়স হয়েছিল ৭৬

প্রয়াত জর্জ ফোরম‍্যান। মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ‍্য জাঙ্গল’-এ লড়েছিলেন এই বক্সার। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দু’বাররে হেভিওয়েট বিশ্বচ‍্যাম্পিয়ন শুক্রবার বাড়িতে প্রয়াত হন। তাঁর পরিবার এই খবর জানিয়েছে।Read More →

Amit Shah, BJP, আগে জঙ্গিদের মহিমান্বিত করা হতো, আজ পুঁতে দেওয়া হয়, রাজ্যসভায় জোড়ালো দাবি অমিত শাহর

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়েছে মোদী সরকার। আর তারপর থেকেই জঙ্গি কার্যকলাপে অনেকটাই লাগাম টানা গেছে, রাজ্যসভায় এমনই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, দশ বছর আগে সেখানে প্রায়শই জঙ্গিদের শবযাত্রা বের হতো। আজ ওদের ঘটনাস্থলেই কবর দিয়ে দেওয়া হয়। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যাবলী নিয়ে আলোচনা হচ্ছিল রাজ্য সভায়।Read More →

গুরুতর অসুস্থকে নামিয়ে দিল বাস, হাসপাতালের সামনেই মৃত্যু, মেলেনি অ্যাম্বুল্যান্স! মায়ের দেহ আগলে বসে মেয়ে

ওড়িশার কালাহান্ডির স্মৃতি ফিরে এল বাংলায়। হাসপাতালের অনতিদূরে মায়ের দেহ আগলে বসে রইল বছর এগারোর বালিকা। টাকার অভাবে শববাহী গাড়ি মেলেনি। মায়ের দেহ নিয়ে রাস্তার ধারে ঘণ্টা দুয়েক বসে থাকার পর একটি ইঞ্জিনভ্যান পায় সে। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। কিডনির সমস্যা ছিল ৪৫ বছরের জাহেরা বিবির। ডাক্তার দেখাবেন বলেRead More →

৬ এপ্রিল কলকাতা থেকে সরে গেল আইপিএলের খেলা, কোথায় হবে কেকেআর বনাম লখনউ ম্যাচ?

বদলে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের মাঠ। আগামী ৬ এপ্রিল মুখোমুখি হবে দুই দল। প্রথমে কলকাতায় ম্যাচ হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না। রামনবমীর জন্য আইপিএলের এই ম্যাচ হবে গুয়াহাটিতে। নিরাপত্তার কারণেই সরিয়ে দেওয়া হল ম্যাচটি। গত বছরও রামনবমীর দিন আইপিএলের ম্যাচ ছিল কলকাতায়। পুলিশের আপত্তিতে সেইRead More →

প্রথম দেশ হিসেবে পরের ফুটবল বিশ্বকাপে জায়গা করল একটি দেশ, কারা নিশ্চিত?

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল জাপান। পরের বছর ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে বৃহস্পতিবার বাহরিনকে ২-০ গোলে হারিয়ে যোগ্যতা অর্জন করল জাপান। জাপানের হয়ে গোল করেন দাইচি কামাডা এবং টেকফুসা কুবো। দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। পর পর আটটি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করল জাপান।Read More →

বালোচিস্তানে স্থিতিশীলতা নষ্টের নেপথ্যে ভারতের যোগ রয়েছে, অভিযোগ পাক বিদেশ মন্ত্রকের

বালোচিস্তানের পরিস্থিতির জন্য ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে পাকিস্তান। পাকিস্তানের জাফর এক্সপ্রেসে বালোচ বিদ্রোহীদের হামলার পরেও একই ধরনের অভিযোগ তুলেছিল পাকিস্তান। ওই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারতও। এ বার ফের একবার নয়াদিল্লির দিকে অভিযোগ চাপানোর চেষ্টা করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক অভিযোগ তোলে, সে দেশে ‘সন্ত্রাসবাদে উৎসাহ জোগাচ্ছে’ ভারত।Read More →

সংসদে বিরোধীদের একাংশ কি বিক্ষোভ দেখাবেন আজও। হামাস গোষ্ঠীর হামলা। আর কী কী নজরে

জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণের রাজ্যগুলিতে সাংসদ সংখ্যা কমে যেতে পারে মনে করছে দক্ষিণের অবিজেপি দলগুলি। তা নিয়ে গত কয়েক দিন ধরে সংসদের ভিতরে এবং বাইরে সরব হয়েছে ডিএমকে। বৃহস্পতিবারও ডিএমকে সাংসদেরা এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। স্লোগান লেখা পোশাক পরে লোকসভায় প্রবেশ করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা তাতে আপত্তিRead More →

আরও ২৫ ভারতীয়ের মৃত্যুদণ্ড সংযুক্ত আরব আমিরশাহিতে! বিদেশের জেলে বন্দি রয়েছেন কত প্রবাসী, তথ্য জানাল কেন্দ্র

সংযুক্ত আরব আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তবে তাঁদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। বৃহস্পতিবার সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্র। গত মাসেই সংযুক্ত আরব আমিরশাহিতে একই দিন তিন জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। প্রথম প্রকাশ্যে আসে উত্তরপ্রদেশের শাহজ়াদি খানের ফাঁসির কথা। তার পরে মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরনRead More →

বালোচিস্তানে স্থিতিশীলতা নষ্টের নেপথ্যে ভারতের যোগ রয়েছে, অভিযোগ পাক বিদেশ মন্ত্রকের

বালোচিস্তানের পরিস্থিতির জন্য ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে পাকিস্তান। পাকিস্তানের জাফর এক্সপ্রেসে বালোচ বিদ্রোহীদের হামলার পরেও একই ধরনের অভিযোগ তুলেছিল পাকিস্তান। ওই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারতও। এ বার ফের একবার নয়াদিল্লির দিকে অভিযোগ চাপানোর চেষ্টা করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক অভিযোগ তোলে, সে দেশে ‘সন্ত্রাসবাদে উৎসাহ জোগাচ্ছে’ ভারত।Read More →

‘বাবা-মা নষ্ট করেছেন আমার জীবন’, অবসাদে ভুগছেন বলিউড গায়ক, ছিন্ন করছেন সব সম্পর্ক!

গায়ক হিসাবে তাঁর যতখানি পরিচিতি, তার চেয়ে অনেক বেশি পরিচিতি গায়কের ভাই হিসাবে। তিনি অমাল মালিক। বৃহস্পতিবার গায়ক নিজেই সমাজমাধ্যমে জানালেন অবসাদে ভুগছেন। আর তাঁর এই অবস্থার জন্য সরাসরি দায়ী করলেন বাবা-মাকে। এমনকি ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতির জন্যও দায়ী করেন তাঁদেরই। তাই পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান নাRead More →