গণপিটুনি থেকে হাওড়া পুরসভা, অপরাজিতা থেকে জেসপ, কেন রাজভবনে আটকে বিল? বিবৃতি দিয়ে জানাল বোসের রাজভবন

একের পর এক বিল রাজভবনে আটকে রেখে বিজেপি বিরোধী রাজনৈতিক দল পরিচালিত রাজ্য সরকারগুলিকে হেনস্থা করা হচ্ছে। এমন অভিযোগ প্রায়শই শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। মঙ্গলবার দেশের সুপ্রিম কোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানিয়েছিল, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালদের ঝুলিয়ে রাখা ‘বৈধ’ নয়। এ প্রসঙ্গে তামিলনাড়ুর রাজ্যপাল আর এনRead More →

খুলল স্কুলের বেতন-পোর্টাল, ‘বাতিল’ ২৬ হাজারেরও নাম তালিকায়, তাৎক্ষণিক স্বস্তি পেলেও সন্দিগ্ধ চাকরিহারারা

খুলে গেল স্কুলগুলির বেতন পোর্টাল। এবং সেখানে নাম রয়েছে ‘সবার’। গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার (সম্ভবত ২৫,৭৩৫) চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট। এ নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এরই মাঝে স্কুলগুলির বেতন পোর্টাল বন্ধ থাকাতে উদ্বিগ্ন ছিলেন শিক্ষকমহলের কমবেশি সকলেই। স্কুলগুলি জানাচ্ছে আগের মাসেRead More →

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলিকে কেবল ‘রাজনৈতিক’ বলে এড়ানো যায় না! জানাল দিল্লি

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাগুলিকে শুধুমাত্র রাজনৈতিক কারণে ঘটেছে বলে এড়িয়ে যাওয়া যাবে না! পড়শি দেশে সংখ্যালঘু-নির্যাতনের অভিযোগ নিয়ে ফের এক বার অবস্থান স্পষ্ট করল ভারত। বুধবার বিকেলে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে আগেও বাংলাদেশের সঙ্গে বেশ কয়েক দফা কথা হয়েছে ভারতের। বাংলাদেশেRead More →

আমেরিকাকে ফের পাল্টা দিল চিন! মার্কিন পণ্যে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত বেজিংয়েরও

আমেরিকাকে পাল্টা দিতে মার্কিন পণ্যের উপরেও নতুন করে অতিরিক্ত শুল্ক ঘোষণা করল চিন। বুধবার চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার থেকে মার্কিন পণ্যের উপর তারা ৮৪ শতাংশ হারে শুল্ক নেবে। এর আগে মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছিল বেজিং। এ বার তা আরও ৫০ শতাংশ বৃদ্ধি করলRead More →

দলের সঙ্গে বিনা আলোচনাতেই ব্রাত্যের ‘শরণাপন্ন’ হতে চেয়ে বিপাকে অভিজিৎ! দুই নেতার বার্তার পর চিঠি ছিঁড়ে ‘মুখরক্ষা’

কথা ছিল, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি তিনি তুলে দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে। বুধবার দুপুরে তাঁর দফতরে গিয়ে। কিন্তু তার আগেই প্রকাশ্যে সে চিঠি ছিঁড়ে ফেললেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রকাশ্য কারণ, কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদ। কিন্তু সে তো প্রকাশ্য কারণ। বিজেপির অন্দরের খবর,Read More →

৬৩০০০ কোটি টাকায় ফ্রান্সের থেকে ২৬টি যুদ্ধবিমান কিনছে ভারত, সবুজ সঙ্কেত নৌসেনার জন্য ‘রাফাল মেরিন’ চুক্তিতে

আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ভারতীয় নৌসেনার ব্যবহারের জন্য এই যুদ্ধবিমানগুলি নেওয়া হচ্ছে। ফ্রান্স থেকে ‘রাফাল মেরিন’ (রাফাল-এম) কেনার এই চুক্তিতে ইতিমধ্যে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, ৬৩ হাজার কোটি টাকা ব্যয়ে ওই ২৬টি রাফাল (মেরিন) কেনা হচ্ছে। এই ২৬টি যুদ্ধবিমানের মধ্যে ২২টিতে একজন পাইলট বসার জায়গা থাকছে।Read More →

আরজি কর: আন্দোলন-তহবিলের ‘পাই পয়সার হিসাব’ বুঝিয়ে দেবে জেডিএফ! ডাক দিল গণ সম্মেলনের

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য তহবিলের যাবতীয় হিসাব বুঝিয়ে দেওয়া হবে। এমনটাই জানিয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মঞ্চ ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’ (ডাব্লিউবিজেডিএফ)। আগামী ১৬ এপ্রিল একটি গণ সম্মেলনের ডাক দিয়েছেন তাঁরা। আরজি কর হাসপাতালেই হবে ওই সম্মেলনটি। ডাব্লুবিজেডিএফ জানিয়েছে, সেখান থেকেই তহবিলের ‘পাই-পয়সার হিসাব’ বুঝিয়ে দেবে তারা। গত বছরের ৯Read More →

বঙ্গাব্দের পূর্ণ কৃতিত্ব শশাঙ্কেরই প্রাপ্য

কর্ণসুবর্ণ থেকে গৌড়েশ্বর শশাঙ্ক নিয়ন্ত্রণ করেছেন তাঁর বিশাল হিন্দু সাম্রাজ্য! আদ্যন্ত বাঙালিয়ানায় মোড়া সেই সাম্রাজ্যের ভিত। তখন মাগধী-প্রাকৃতের অপভ্রংশ থেকে প্রাচীন বাংলাভাষা সৃষ্টি হয়েছে। তারমানে বাঙালি-সংস্কৃতির জন্ম আরও আগে হয়ে গেছে। তখনই প্রয়োজন হয়েছে বাঙালির নিজস্ব ক্যালেণ্ডার – ‘বারো মাসে তেরো পার্বণ’ কবে কখন বাঙালি করবে! ‘বঙ্গাব্দ’ বাঙালি হিন্দুর নিজস্বRead More →

টানা চার ম্যাচে হার চেন্নাইয়ের, ধোনি-রুতুরাজদের হারিয়ে চারে উঠে এল শ্রেয়সের পঞ্জাব

কী ভাবে জয়ে ফিরবে তা বুঝতেই পারছে না চেন্নাই সুপার কিংস। বোলারেরা ভাল খেললে ব্যাটারেরা হতাশ করছেন। আর ব্যাটারের রান করলে তা বাঁচাতে পারছেন না বোলারেরা। আরও একটি ম্যাচ হারল তারা। চলতি আইপিএলে টানা চারটি ম্যাচ হারল চেন্নাই। মঙ্গলবার চণ্ডীগড়ের মাঠে মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাইকে ১৮ রানে হারিয়েRead More →

‘আমেরিকা ছাড়ুন, না হলে আটক করে রাখা হবে’! হোয়াইট হাউসের নিশানায় অবৈধবাসীরা, সুপ্রিম রায়ে খুশি ট্রাম্প প্রশাসন

অবৈধবাসীদের বিতাড়িত করার ব্যাপারে আমেরিকার সুপ্রিম কোর্টের রায়ের পর এ বার আরও কঠোর হচ্ছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট অবৈধবাসীদের উদ্দেশে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হয় নিজে থেকে আমেরিকা ছাড়ুন, নয় তো আটক করা হবে! দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই সে দেশের অবৈধবাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেন ডোনাল্ডRead More →