দেশ জুড়ে সাজ সাজ রব! যুদ্ধ পরিস্থিতি এলে কী করবেন, কী কী মজুত রাখবেন, শেখাতে বুধবার থেকে অসামরিক মহড়া

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে। তবে এখনও পর্যন্ত কেউই ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণা করেনি। তবে দুই দেশের টানাপড়েনের আবহে ভারতের রাজ্যগুলিতে হবে অসামরিক মহড়া। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আপৎকালীন বা যুদ্ধ পরিস্থিতির জন্য সাধারণ মানুষকে প্রস্তুত করতেইRead More →

এখন থেকে ভারতের নদীর জল ভারতের কথাতেই বইবে এবং থামবে, সিন্ধু চুক্তি স্থগিত আবহে এবিপি সামিটে বললেন মোদী

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। সেই আবহেই দেশের নদীর জল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লিতে এবিপি নেটওয়ার্ক সামিটে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, ভারতের ইচ্ছাতেই নদীর জল বইবে এবং থামবে। নয়াদিল্লি-ইসলামাবাদ চাপানউতর পর্বে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলেইRead More →

চিকিৎসক হওয়ার প্রবেশিকায় চাহিদা এবার কম?

যথেষ্ঠ আর্থিক স্বাচ্ছন্দ্য বা স্বাস্থ্যবীমা না থাকলে কলকাতার ঝাঁ চকচকে বেসরকারি হাসপাতালে লোকের চিকিৎসা করানোর অবকাশ কম থাকে। যাঁদের তা আছে, পারতপক্ষে কলকাতার সরকারি হাসপাতালগুলোয় ঘেঁষতে চান না। জেলার হাসপাতালগুলোর অবস্থা তো আরও বেহাল। এর একটা বড় কারণ, চিকিৎসকের অভাব। জুনিয়র ডাক্তাররা ধরে রেখেছেন চিকিৎসা পরিষেবার মূল কাঠামো। এরকম অবস্থায়Read More →

নেতানিয়াহুর গাজ়া দখলের সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, ট্রাম্পের সফরের আগেই পদক্ষেপ?

দৈর্ঘ্যে ৩০ কিলোমিটার। গড় প্রস্থ মাত্র পাঁচ কিলোমিটার। ভূমধ্যসাগরের তীরবর্তী ২৩ লক্ষ প্যালেস্টাইনি নাগরিকের আবাসভূমি গাজ়া ভূখণ্ড পুরোপুরি দখল করার জন্য সোমবার আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করেছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। তার পরেই তেল আভিভের সেই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস ইজ়রায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্নRead More →

কেকেআরের সাজঘরে শাহরুখের বার্তা, মুখেও আনলেন না ২৪ কোটির বেঙ্কটেশের নাম! ছাঁটাইয়ের ইঙ্গিত

২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কটেশ আয়ারকে কিনে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এ বার তিনি এতটাই খারাপ ফর্মে রয়েছেন যে তাঁকে লুকিয়ে রাখতে হচ্ছে। পাঁচ উইকেট পড়ে গেলেও নামানো যাচ্ছে না। ফিল্ডিংয়ের সময় ইমপ্যাক্ট পরিবর্ত নিয়ে তাঁকে ডাগ আউটে পাঠিয়ে দিতে হচ্ছে। বেঙ্কটেশের উপর কি বিরক্ত দলেরRead More →

সপ্তাহে তিন বার ডায়ালিসিস, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা, আইপিএল খেলতে খেলতে ‘চিকিৎসা’ করছেন ছেলে প্রভসিমরন

রবিবার সন্ধ্যায় পটিয়ালার একটি বাড়িতে গোটা পরিবারই মন দিয়ে টিভি দেখছিল। সেখানে চলছিল আইপিএল। খেলছিলেন সেই বাড়িরই ছেলে প্রভসিমরন সিংহ। অল্পের জন্য শতরান পাননি। দলকে জেতাতে সাহায্য করেছেন। প্রভসিমরনের এক-একটি ইনিংসই এখন সঞ্জীবনী তাঁর বাবা সর্দার সুরজিৎ সিংহের কাছে। শয্যাশায়ী সর্দার মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রতিনিয়ত। সুরজিতের দু’টি কিডনিই ক্রমশRead More →

আইপিএলের মাঝে খুনের হুমকি শামিকে! কে দিয়েছেন, জানা গিয়েছে নামও, থানায় অভিযোগ পরিবারের

আইপিএলের মাঝে খুনের হুমকি মহম্মদ শামিকে। রবিবার ইমেল করে ভারতীয় দলের জোরে বোলারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তাঁর ভাই মহম্মদ হাসিব উত্তরপ্রদেশের আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন। রাজপুত সিন্দার নামে এক ব্যক্তি খুনের হুমকি দিয়ে ইমেল করেছেন বাংলার ক্রিকেটারকে। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন শামির পরিবারের সদস্যেরা। বিএনএসের ৩০৮Read More →

‘রাজ্য পুলিশে আস্থা নেই’! ধুলিয়ান কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা নিহত পিতা-পুত্রের পরিবারের

মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মঙ্গলবার মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলা করেছে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার। তাদের আবেদন, রাজ্য পুলিশের তদন্তের উপর কোনও আস্থা নেই। খুনের ঘটনাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-কে দিয়ে তদন্ত করানো হোক। একই সঙ্গে নিহতদের পরিবারকে কেন্দ্রীয় বাহিনীরRead More →

স্থানীয় ‘স্লিপার সেলের’ সাহায্যেই পহেলগাঁওয়ে হামলা! বলছেন আত্মসমর্পণ করা কাশ্মীরি জঙ্গি

স্থানীয় স্লিপার সেলের সদস্যদের সাহায্য ছাড়া পহেলগাঁও হামলা সম্ভব হত না। হামলাকারী লশকর জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল কাশ্মীরের ওই সেলের অন্তত পাঁচ থেকে ছয় জন সদস্যের। এমনটাই দাবি করলেন কাশ্মীরের ওই স্লিপার সেলের এক প্রাক্তন সদস্য। অতীতে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে গিয়েছিলেন ওই জঙ্গি। তার পরেই স্লিপার সেলRead More →

মন্দিরের পাশে লেখা ‘জগন্নাথ ধাম’ উধাও হয়নি, দাবি করল পুলিশ! দায়ের করা হল গুজব ছড়ানোর অভিযোগে মামলা

দিঘার মন্দিরের পাশে ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ খারিজ করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এ সংক্রান্ত বিষয়ে ‘গুজব রটানো হচ্ছে’ বলে অভিযোগ তুলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানানো হয়েছে সমাজমাধ্যমে। সেই সঙ্গে পোস্ট করা হয়েছে, দিঘার মন্দিরের সামনে বাংলায় ‘জগন্নাথ ধাম’ লেখা একাধিক ফেস্টুন এবং ইংরেজিতে ‘জগন্নাথ ধাম’ লেখাRead More →