সাউথগেটের পর দ্রাবিড়-বৈভবদের নতুন বিদেশি ভক্ত, রাজস্থানের সমর্থক হয়ে গেলেন ‘আমেরিকান পাই’ খ্যাত ইউজিন

রাজস্থান রয়্যালস দলে হঠাৎ উপস্থিত কানাডার অভিনেতা ইউজিন লেভি। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল কোচ গ্যারেথ সাউথগেট এসেছিলেন রাজস্থানের খেলা দেখতে। তিনি দু’টি ম্যাচও দেখেন মাঠে বসে। ইউজিন এসে দেখা করলেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে। পেলেন নিজের নাম লেখা জার্সিও। ভারতে এসেছেন ইউজিন। তার মাঝেই রাজস্থান রয়্যালসের অনুশীলনে দেখা গেল তাঁকে।Read More →

ভারত-পাক সংঘাতের জেরে সঙ্কটে পাকিস্তান ক্রিকেট লিগ, জারি হতে পারে বিদেশি ছাড়াই দল নামানোর ফতোয়া

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর আইপিএলের সঙ্গে একই দিনে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে সেই লিগে বিদেশি ক্রিকেটারদের ক’জনকে পাওয়া যাবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নিউ জ়‌িল্যান্ডের কেন উইলিয়ামসন পাকিস্তানে ফিরতে চাইছেন না। তাঁর মতে, এখনও নিরাপত্তার অভাব রয়েছে পাকিস্তানে। পিএসএলের দশম সংস্করণে মোট ৩৭ জন বিদেশি খেলছিলেন।Read More →

হারের জেরে পকেটে টান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানই বাতিল করে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

চলতি মরসুমে ইপিএলে খুবই খারাপ খেলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পয়েন্ট তালিকায় ১৬তম স্থানে রয়েছে তারা। অর্থাৎ অবনমনে চলে যাওয়া ইপ্সউইচের থেকে মাত্র দু’ধাপ উপরে। বিড়ম্বনার মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানই বাতিল করে দিল ম্যান ইউ। এ দিকে, সহকর্মীরা যাতে ইউরোপা লিগের ফাইনাল দেখতে পারেন তার জন্য নিজের অর্থে ৩০ জনকে নিয়েRead More →

আবার বোমা মারার হুমকি জয়পুরের স্টেডিয়ামে, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই

এক-দু’বার নয়, টানা তিন বার জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। আইপিএলের পরিবর্তিত সূচিতে তিনটি ম্যাচ হওয়ার কথা এই স্টেডিয়ামে। তার আগে একের পর এক হুমকি ইমেল চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের। গত ৮ এবং ১২ মে রাজস্থান ক্রীড়া সংসদের কাছে হুমকি ইমেল এসেছিল জয়পুরের এই স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার।Read More →

টেস্ট, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত-কোহলির টাকা কমবে? জানিয়ে দিল বোর্ড

বার্ষিক চুক্তিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে গ্রেড এ প্লাস-এ রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বছরে তাঁদের ৭ কোটি টাকা করে দেবে বিসিসিআই। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও কমছে না টাকা। জানিয়ে দিলেন বোর্ড সচিব দেবজিত শইকিয়া। রোহিত এবং কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণা করার আগেই বোর্ড বার্ষিক চুক্তি ঘোষণাRead More →

পাকিস্তান যুদ্ধের জন্যেও তৈরি, শান্তির জন্যেও প্রস্তুত, একটা বেছে নিক ভারত, বলে দিলেন পাক প্রধানমন্ত্রী শরিফ

পাকিস্তান যুদ্ধের জন্যেও তৈরি, শান্তির জন্যেও প্রস্তুত। যে কোনও একটা বেছে নিতে হবে ভারতকে। বুধবার এমনটাই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তিনি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে অনেক ধৈর্যশীল ছিল পাকিস্তান। তবে জল বন্ধ করা হলে তার জন্য লড়াই চলবে। পহেলগাঁওয়ের ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রথম থেকে পাকিস্তান যে দাবি জানিয়ে এসেছিল,Read More →

চিনা প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে কী ভাবে ২৩ মিনিটে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’? বর্ণনা দিল প্রতিরক্ষা মন্ত্রক

মাত্র ২৩ মিনিট। নিয়ন্ত্রণরেখা অতিক্রম না করেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ সফল করেছে। বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানাল, কী ভাবে এসেছে সেই সাফল্য। পাকিস্তানের চিনা প্রতিরক্ষা ব্যবস্থাকে কোথাও পাশ কাটিয়ে কোথাও আবার অকেজো করে দিয়ে হামলা চালিয়েছে ভারত। ধ্বংস করা হয়েছে একের পর এক জঙ্গিঘাঁটি। সম্পূর্ণ অভিযানে ভারতের কোনওRead More →

কোহলি-রোহিতের অবসরে আনন্দে লাফাচ্ছেন কেকেআরের স্পিনার! বলেই দিলেন, ইংল্যান্ডের বড় সুবিধা হল

বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর নেওয়ায় উচ্ছ্বসিত মইন আলি। কলকাতা নাইট রাইডার্সের ইংরেজ অলরাউন্ডারের মতে, আসন্ন পাঁচ টেস্টের সিরিজ়ে ইংল্যান্ডের বোলারেরা চাপমুক্ত থাকতে পারবেন। তাতে সুবিধা হবে ইংল্যান্ডের এবং সমস্যায় পড়বে ভারত। আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটাই প্রথম সিরিজ়Read More →

টেস্ট থেকে অবসরের আগে তিন জনকে ফোন কোহলির! কাদের জানিয়েছিলেন বিদায়ের কথা

সোমবার টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি। তার কয়েক দিন আগে থেকেই তাঁর অবসর নিয়ে জল্পনা শোনা গিয়েছিল। জানা গিয়েছিল, বোর্ডকে নাকি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। অবসরের সিদ্ধান্ত ঘোষণার আগে তিন জনকে ফোন করেছিলেন কোহলি। সেই তালিকায় প্রাক্তন কোচের পাশাপাশি বোর্ডের কর্তাও রয়েছেন। ‘ক্রিকবাজ়’ একটিRead More →

১০.১ ওভারে বন্ধ হয়ে গিয়েছিল পঞ্জাব-দিল্লি ম্যাচ, আইপিএলে সেই খেলা কি নতুন করে হবে?

গত ৮ মে পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলার সময় পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট হয়ে যায় ধর্মশালা। ১০.১ ওভার হওয়ার পর বন্ধ করে দিতে হয় খেলা। আইপিএলের নতুন সূচি অনুযায়ী সেই ম্যাচ আবার হবে ২৪ মে জয়পুরে। খেলা কি আবার প্রথম থেকে শুরু হবে? না কি যতটা হয়েছে, তার পর থেকেRead More →