‘জাট রনধাওয়া’ নামে কার নম্বর সেভ ছিল জ্যোতির মোবাইলে, দানিশ ছাড়া আর কার কার সঙ্গে কথা? এফআইআরে কী রয়েছে

হরিয়ানার সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্রার মোবাইলে ‘জাট রনধাওয়া’ নামে কার নম্বর সেভ করা ছিল? কে ওই সন্দেহভাজন ব্যক্তি? শনিবার হরিয়ানার পুলিশ তাঁকে গ্রেফতার করার পর এমন বেশ কিছু প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। পুলিশের এফআইআর অনুসারে, ওই গোটা পর্বে এহসান-উর-রহিম ওরফে দানিশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বস্তুত, এই দানিশ ছিলেনRead More →

‘মন্দিরে জিন্‌স-টিশার্ট পরে গেলে মা দু’ঘা দিত’, মহাকাল মন্দিরে শেষে কী পরে গেলেন স্বস্তিকা?

সমাজের বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট কথা বলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আবার নিজের বিষয়েও একই রকম স্পষ্টবক্তা তিনি। চেহারার গড়ন, পোশাক আশাক অথবার মাথার চুলের ভিতর থেকে রুপোলি ঝিলিক, নিজের কোনও কিছু নিয়েই ভণিতা নেই তাঁর। সম্প্রতি ইনদওরে গিয়েছেন তিনি। সেখান থেকে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যাওয়ার কথা স্বস্তিকার। কিন্তু গিয়েছেন শুটিং করতে।Read More →

সংঘর্ষের সময়েও পাক চরদের সঙ্গে যোগাযোগ! পহেলগাঁও কাণ্ডের সঙ্গে জ্যোতির পাকিস্তান যাওয়ার যোগসূত্র খুঁজছে পুলিশ

পহেলগাঁও হত্যাকাণ্ডের আগে পাকিস্তানে ঘুরতে গিয়েছিলেন ভারতীয় সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্রা। ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘর্ষের সময়েও পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে হরিয়ানা পুলিশ। হিসার জেলার পুলিশ সুপার শশাঙ্ককুমার সবন্ত জানিয়েছেন, পহেলগাঁও কাণ্ড এবং জ্যোতির পাকিস্তান যাওয়ার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, থাকলে কী ধরনেরRead More →

সৌদিতে ওয়েইসি, ব্রাজ়িলে তারুর! বাংলারও দু’জন কেন্দ্রের ৫৯ জনের প্রতিনিধিদলে, কাকে কোন দেশে পাঠাচ্ছেন মোদী

‘অপারেশন সিঁদুর’ অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল। সাত দলে মোট ৫৯ জন সদস্য আছেন। তাঁদের মধ্যে অধিকাংশই রাজনীতিবিদ। এ ছাড়া কয়েকজন কূটনীতিককেও দলে রেখেছে কেন্দ্র। তাঁরা মোট ৩২টি দেশে ঘুরবেন। যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরেও। এই ৫৯ জনের প্রতিনিধিদলেরRead More →

হায়দরাবাদে চারমিনারের কাছে বহুতল ভবনে আগুন, অন্তত আট জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে, ভিতরে আটকে অনেকে

হায়দরাবাদে চারমিনারের কাছে বহুতল ভবনে আগুন। এই অগ্নিকাণ্ডে দুই শিশু-সহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকাল ৬টা নাগাদ পুরনো হায়দরাবাদ শহরে চারমিনারের কাছে ‘গুলজ়ার হাউস’ নামের বহুতল বাড়িটিতেRead More →

‘পাকিস্তানে বন্ধু থাকলে ফোন করতে পারবে না’! গুপ্তচরযোগ নিয়ে সাফাই ধৃত জ্যোতির বাবার, ফেরত চাইলেন মেয়ের ফোন

পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার হয়েছে মেয়ে। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন ইউটিউবার জ্যোতি মলহোত্রের বাবা হরিশ মলহোত্র। তাঁর দাবি, নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো তুলতেই পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। পুলিশ তাঁদের যে ফোনগুলি বাজেয়াপ্ত করেছে, সেগুলি ফেরত দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগেRead More →

আবার সাদা জার্সি পরে খেলতে পারেন বিরাট, তৈরি হয়েছে লাল বলের ক্রিকেটে ফেরার সম্ভাবনা

সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু তাঁকে আবার দেখা যেতে পারে সাদা জার্সিতে। কাউন্টি ক্রিকেটের জন্য ভারতের প্রাক্তন অধিনায়ককে সই করাতে চায় ইংল্যান্ডের কাউন্টি ক্লাব মিডলসেক্স। যেহেতু শুধু এক দিনের আন্তর্জাতিক খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি, ক্রিকেটীয় ব্যস্ততা অনেকটাই কমবে তাঁর। এই সুযোগ কাজে লাগাতে চান মিডলসেক্স কর্তৃপক্ষ।Read More →

ক্রিকেট মাঠের পিচে ‘প্রপোজ়’ করেছিলেন, ক্রিকেট মাঠেই তাঁর নামে স্ট্যান্ড! ১৭ বছরে সম্পূর্ণ রোহিত-রীতিকার কাহিনির বৃত্ত

শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘রোহিত শর্মা স্ট্যান্ড’ উদ্বোধনের সময় চোখে জল রীতিকা সজদের। আনন্দাশ্রু। ১৭ বছর আগেও কি এমনই ছিল? যেদিন এমনই এক ক্রিকেট মাঠের পিচের উপর নিয়ে গিয়ে তাঁর সামনে নতজানু হয়েছিলেন প্রেমিক রোহিত? সেটা ছিল বোরিভেলি ক্রিকেট স্টেডিয়াম। রোহিতের ম্যানেজার ছিলেন রীতিকা। দু’জনের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেমে গড়িয়েRead More →

বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে উত্তর-পূর্বের নতুন পথ বানাচ্ছে ভারত, মায়ানমারের সেই রাখাইনের বন্দর দিয়েই

শিলিগুড়ির ‘চিকেন নেক’ ছাড়া বিকল্প ছিল বাংলাদেশ। কিন্তু গত ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরে বদলে গিয়েছে পরিস্থিতি। এই আবহে উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করতে চলেছে কেন্দ্র। যার ‘ভরকেন্দ্র’ হবে কলকাতায়। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে ঢাকায় ক্ষমতায় এসেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। হাসিনা জমানায় ‘ট্রানজ়িটRead More →

‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি! বিদেশ মন্ত্রক স্পষ্ট করল জয়শঙ্কর-মন্তব্যের ব্যাখ্যা

পাকিস্তানকে সতর্ক করা নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিল নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার আগে পাকিস্তানের উদ্দেশে কোনও বার্তা দেওয়া হয়নি। সংবাদ সংস্থা এএনআই অনুসারে, বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরে প্রাথমিক পর্যায়ের কথা বোঝাতে চেয়েছেন জয়শঙ্কর। তাঁর মন্তব্যকে ভুল ভাবেRead More →