কোহলিরা ঢোকার আগে বিশৃঙ্খলা চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে! পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১, জখম ৩৩ জন

বিরাট কোহলিদের উল্লাসের মাঝেই খারাপ খবর বেঙ্গালুরুতে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। তাতে ধাক্কাধাক্কি শুরু হয়। হুড়োহুড়িতে রাস্তায় পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৩৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আরও অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। মঙ্গলবার আইপিএল জেতারRead More →

বিএসএফ জওয়ানকে অপহরণ করে গাছে বেঁধে রাখা হল বাংলাদেশে! মালদহের সীমান্তে রুখতে গিয়েছিলেন অনুপ্রবেশ

এক বিএসএফ জওয়ানকে আটক করল বাংলাদেশ। অভিযোগ, তাঁকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ও পারে। তার পর সেখানে আটকে রেখে গাছে বেঁধে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। তার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেটির সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি। সূত্রের খবর, ওই জওয়ানের নাম শ্রী গণেশ। তিনি মালদহেরRead More →

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বাধা দিলে পরমাণু চুক্তিতে সই নয়, আমেরিকাকে বার্তা দিল ইরান

শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহারের জন্য ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। আমেরিকা তাতে রাজি না হলে পরমাণু চুক্তি করা হবে না। বুধবার এ কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ানের সরকারের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। পাশাপাশি তাঁর শর্ত, পরমাণু চুক্তি সই করার আগে তেহরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেRead More →

ফরাসি ওপেনের সেমিফাইনালে সিনার, শেষ আটের লড়াইয়ে জয় গফেরও, বিদায় আন্দ্রিভার

প্রত্যাশা মতোই ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন পুরুষদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার এবং মহিলাদের দ্বিতীয় বাছাই কোকো গফ। তবে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন মহিলাদের ষষ্ঠ বাছাই মিরা আন্দ্রিভা। তাঁকে হারালেন ওয়াইল্ড কার্ড পাওয়া ফ্রান্সের অবাছাই খেলোয়াড় লোইস বোইসন। সহজেই শেষ আটের বাধা টপকালেন সিনার। কাজ়াখস্তানের আলেকজান্ডার বুবলিকের বিরুদ্ধে সিনার জিতলেন ৬-১,Read More →

‘ভারত-পাকিস্তান সরাসরি কথা বলুক’, ট্রাম্পের মধ্যস্থতার উদ্যোগে কি জল ঢেলে দিতে সক্রিয় পুতিন?

নয়াদিল্লি-ইসলামাবাদ মুখোমুখি বৈঠকের মাধ্যমেই দ্বিপাক্ষিক সমস্যার সমাধান চায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের বিশেষ সহযোগী সৈয়দ তারেক ফাতিমির সঙ্গে বৈঠকে পুতিন সরকারের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা জানিয়েছেন বলে রুশ সংবাদমাধ্যম ‘তাস’-এ প্রকাশিত খবরে দাবি। রুশ বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘লাভরভ এবং ফাতেমিRead More →

চার বিমানবন্দরে ‘সারপ্রাইজ় ভিজ়িট’, তুরস্কের সংস্থার গুচ্ছ গুচ্ছ গাফিলতি খুঁজে পেল ডিজিসিএ! বিবৃতি কেন্দ্রের

দেশের চারটি বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে (সারপ্রাইজ়’ ভিজ়িট) গিয়েছিলেন অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র আধিকারিকেরা। তুরস্কের বিমানসংস্থা টার্কিশ এয়ারলাইন্সের গুচ্ছ গুচ্ছ গাফিলতি খুঁজে পেয়েছেন তাঁরা। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে একটি বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। টার্কিশ এয়ারলাইন্সের কী কী গাফিলতি ধরা গিয়েছে, তা-ও জানিয়েছে সরকার।Read More →

‘ই সালা কাপ নামদু’ স্লোগান অবশেষে সার্থক! ১৭ বছর পর বিরাটরাজার হাতে ‘সাবালক’ হয়ে উঠল আঠারোর আইপিএল

গত ১৭ বছর ধরে বার বার এই রিপোর্ট লেখা হয়েছে। কিন্তু প্রতি বার তা বাজে কাগজের বাক্সে ছুড়ে ফেলে দিতে হয়েছে। অবশেষে অষ্টাদশ বর্ষে সেই রিপোর্ট রাতের উচ্ছ্বাস দেখল। আইপিএল চ্যাম্পিয়ন হলেন বিরাট কোহলি। খেলা শেষ হতে তখনও চার বল বাকি। বাউন্ডারিতে দাঁড়িয়ে চোখ ঢেকে ফেললেন কোহলি। চোখের কোনা দিয়েRead More →

সিঁদুর অভিযান শেষ হওয়ার পাঁচ মিনিট পরে পাকিস্তানকে বলেছিল ভারত! জানালেন ভারতের সেনা সর্বাধিনায়ক

পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। অভিযান শেষ হওয়ার পাঁচ মিনিট পরে পাকিস্তানকে সেই কথা জানানো হয়েছিল। মঙ্গলবার এমনটাই জানালেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান। পাকিস্তানকে সিঁদুর অভিযান নিয়ে ঠিক কখন জানানো হয়েছিল, সেই সময় নিয়ে জাতীয় রাজনীতির অঙ্গনে এর আগে বিতর্ক তৈরি হয়।Read More →

আঠারোয় স্বপ্নপূরণ কোহলির, প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু, দুই দলের হয়ে ট্রফি জেতার রেকর্ড হল না শ্রেয়সের

চার বল বাকি থাকতেই মুখে হাত বিরাট কোহলির। চোখ ঢেকে ফেললেন তিনি। বোঝা যাচ্ছিল, চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ছে জল। খেলা শেষ না হলেও তত ক্ষণে খেলার ভাগ্য নির্দিষ্ট। জয় নিশ্চিত হয়ে গিয়েছে বেঙ্গালুুরুর। তাই নিজের আবেগ ধরে রাখতে পারলেন না কোহলি। কেরিয়ারে সব ট্রফি পেয়েছেন। আইপিএল বাকি ছিল। অবশেষেRead More →

গরম যথেষ্ট, তাও বর্ষার ভ্রমণের তালিকায় কেন রাখতে পারেন কেরল?

পাহাড়ের কোলে সমুদ্রসৈকত, চোখজুড়ানো নারকেলের বাগান, ঢেউখেলানো চা-বাগান, শহর বেষ্টন করে থাকা হ্রদ, জলপ্রপাত, অরণ্য, বন্যপ্রাণ, ইতিহাস, মন্দির— যে সমস্ত টানে পর্যটকেরা বেড়িয়ে পড়েন, তার সবটাই রয়েছে এখানে। দক্ষিণ ভারতের কেরল, পর্যটনের জন্যই যার বিশেষ পরিচিতি। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি— যা দেখে লোকে একে ‘ঈশ্বরের আপন দেশ’ও বলেন। সেখানেই ঘুরেRead More →