তৎকাল টিকিট কাটতে লাগবে আধার কার্ড! কালোবাজারি রুখতে এজেন্টদেরও নিয়মে বাঁধছে রেল

তৎকাল টিকিটের ‘জালিয়াতি’ রুখতে কড়া পদক্ষেপ করল ভারতীয় রেল। বাধ্যতামূলক করা হল আধার কার্ড। অর্থাৎ, আধার কার্ড থাকলে তবেই যাত্রীরা তৎকাল টিকিট কাটার সুযোগ পাবেন। টিকিট কাটার সময় আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে ওটিপি। সেই ওটিপি দেওয়ার পরেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। তৎকাল টিকিট কাটায় অনিয়মের অভিযোগ নতুনRead More →

পয়েন্ট তালিকায় সকলের নীচে ভারত, তবু এখনও এশিয়ান কাপে খেলার সুযোগ রয়েছে সুনীলদের, কোন অঙ্কে

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম জয়ের খোঁজে ভারতীয় দল। মঙ্গলবার ফিফা ক্রমতালিকায় ২৭ ধাপ নীচে থাকা হংকংয়ের কাছেও হেরেছে তারা। গ্রুপ সি-তে পয়েন্ট তালিকায় সকলের নীচে রয়েছে ভারতীয় দল। কিন্তু লড়াই থেকে ছিটকে যায়নি ভারত। এখনও এশিয়ান কাপে খেলার সুযোগ রয়েছে ভারতীয় দলের। তবে তার জন্য সুনীল ছেত্রীদের সামনেRead More →

করোনা সন্দেহে চিকিৎসাই হল না! অক্সিজেনের অভাবে মৃত্যু, কলকাতার হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় কলকাতার একটি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এর আগে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চও। আদালতের পর্যবেক্ষণ, রোগীকে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দেওয়া যে কোনও হাসপাতালের কর্তব্য। ওই হাসপাতাল তা করেনি। কলকাতা হাই কোর্টেরRead More →

মাংসাশী ছিল না লম্বা গলার ডাইনোসরেরা! জীবাশ্ম পরীক্ষা করে এই প্রথম মিলল প্রমাণ

‘ল্যান্ড বিফোর টাইম’ কার্টুনে এক চরিত্র ছিল, নাম তার ‘লিটলফুট’। লম্বা গলার এই ডাইনোসর খেত শুধু ঘাস, পাতা। তৃণভোজী ডাইনোসর দেখা গিয়েছে ‘জুরাসিক পার্ক’ ছবিতেও। কিন্তু এ সবই ছিল জল্পনাকল্পনা। কারণ, লম্বা গলার ‘সরোপড’ ডাইনোসরেরা তৃণভোজী— এ কথা বিজ্ঞানীরা কয়েক দশক আগে খাতায়কলমে ঘোষণা করে দিলেও এ পর্যন্ত তার বৈজ্ঞানিকRead More →

চিনের সঙ্গে সমঝোতা হয়েছে দু’টি বিষয়ে! বাণিজ্যচুক্তি নিয়ে বৈঠকের পরে ঘোষণা ট্রাম্পের, তালিকায় কী কী?

চিন থেকে বিরল খনিজ এবং চুম্বক আমদানি করতে আর কোনও বাধা থাকবে না আমেরিকার। চিনা পড়ুয়াদেরও আমেরিকায় পড়তে যাওয়ার জন্য ‘স্টুডেন্টস ভিসা’ পেতে আর কোনও সমস্যার মুখে পড়তে হবে না। বুধবার এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘বাণিজ্যচুক্তির অংশ হিসাবেই এই বিষয়েগুলিতে আমরা সহমত হয়েছি। বাণিজ্য সংঘাতেRead More →

ওবিসি কারা? ১৪০টি জনগোষ্ঠী চিহ্নিত রাজ্য সরকারের দেওয়া তালিকায়, দু’টিকে নিয়ে চলছে সমীক্ষা, দেখে নিন একঝলকে

অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। মোট ১৪০টি জনগোষ্ঠীকে চিহ্নিত করা হল সেই তালিকায়। আরও দুই গোষ্ঠীকে নিয়ে সমীক্ষা চলছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর বুধবারই অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন ওবিসি তালিকা প্রকাশ্যে আনল। মুখ্যমন্ত্রীRead More →

সোনম কি সন্তানসম্ভবা? পরীক্ষার রিপোর্ট ‘অমীমাংসিত’, আল্ট্রাসাউন্ড করানোর পরামর্শ দিলেন চিকিৎসকেরা

সোনম রঘুবংশীকে সোমবার গ্রেফতারির পরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা কি না, সেই পরীক্ষাও করানো হয়েছে। তার রিপোর্টে লেখা হয়েছে, ‘অমীমাংসিত’ (ইনকনক্লুসিভ)। তার পরেই তৈরি হয়েছে ধন্দ। প্রশ্ন উঠছে, তিনি কি অন্তঃসত্ত্বা? এক সপ্তাহ পরে চিকিৎসকেরা সোনমের আল্ট্রাসাউন্ড পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। সোমবার উত্তরপ্রদেশের গাজ়িপুরের এক ধাবা থেকেRead More →

‘প্রয়োজনে পাকিস্তানের একদম ভিতরে ঢুকে মারব’, ইউরোপীয় ইউনিয়নকে বললেন জয়শঙ্কর

পাকিস্তান নয়, লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আর সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য ভবিষ্যতে আরও প্রবল প্রত্যাঘাতের পথে হাঁটতে পারে ভারত। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এবং ভাইস প্রেসিডন্ট কাজ়া কাল্লাসের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘যদি সন্ত্রাসবাদীদের তরফেRead More →

পহেলগাঁওয়ের চার ঘাতক কোথায়, এ বার কী পদক্ষেপ, মোদীর ডাকা নৈশভোজে সদুত্তর পেলেন না অভিষেক!

সরকারি সূত্রে খবর ছিল, ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী পরিস্থিতিতে বিদেশের ‘প্রতিক্রিয়া’ পর্যালোচনার জন্যই সাতটি বহুদলীয় প্রতিনিধিদলের সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মঙ্গলবার সেই নৈশভোজ পর্বকে ‘সময় নষ্ট’ বলে বর্ণনা করেছে তৃণমূল। দলের সর্বোচ্চ সূত্রের খবর, বহুদলীয় প্রতিনিধিদলের অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেবিল পর্যন্তও আসেননি প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানেরRead More →

ফরাসি ওপেন জিতে ২৫ কোটি টাকা পেলেও আলকারাজ় হাতে পাবেন সাড়ে ১৭ কোটি! কেন কাটা যাবে সাড়ে ৭ কোটি?

হাড্ডাহাড্ডি ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে ইয়ানিক সিনারকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ়। দ্বিতীয় বার ফরাসি ওপেন জিতে পুরস্কার মূল্য হিসাবে পেয়েছেন প্রায় ২৫ কোটি টাকা। কিন্তু সব টাকা পাবেন না স্পেনের তরুণ টেনিস খেলোয়াড়। ভারতীয় মুদ্রায় ২৪ কোটি ৯৫ লাখ টাকারও বেশি পুরস্কার হিসাবে পেয়েছেন আলকারাজ়। কিন্তু সবRead More →