কসবা: ছাত্রীর গোপন জবানবন্দি নিল পুলিশ, হাতে সিসি ফুটেজ! ‘সর্বাত্মক আন্দোলন’ চাওয়া বিজেপির তাল কাটলেন অগ্নি

কসবাকাণ্ডে সিট গড়ে তদন্ত শুরু করেছে লালবাজার। শনিবার গ্রেফতার করা হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের নিরাপত্তারক্ষীকে, যাঁর ঘরে আইনের এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশিই, নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতার বয়ানের সঙ্গে তা মিলিয়ে দেখেই এগিয়ে নিয়েRead More →

১৬ বার সূর্যোদয়, ১৬ বার সূর্যাস্ত দেখছি: মোদীকে শুভাংশু, কেন এত বার দিন-রাত হয় আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে?

ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবারই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছেন শুভাংশু শুক্লরা। শনিবার তাঁর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে কথোপকথনে ভারতীয় নভশ্চর জানান, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ২৪ ঘণ্টায় ১৬ বার সূর্যোদয় এবং ১৬ সূর্যাস্ত দেখছেন তাঁরা। শনিবার বিকেলে (ভারতীয় সময় অনুযায়ী) মোদীর সঙ্গে কথা হয় শুভাংশুর। মহাকাশ থেকে তাঁরাRead More →

মেসারার্সকে সাত গোল দিয়ে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের, জোড়া গোল জেসিনের

যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই কলকাতা লিগ শুরু করল ইস্টবেঙ্গল। এই মরসুমের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতল তারা। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে হারাল ৭-১ গোলে। জোড়া গোল করলেন জেসিন টিকে। শুরুতেই ইস্টবেঙ্গলের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। মেসারার্সের সুরচন্দ্র সিংহের ফ্রিকিক বারে লাগে। ভানলালপেকা গুইতের পাস থেকে গোলRead More →

উইম্বলডনের শুরুতে সহজ প্রতিপক্ষ আলকারাজ়ের, অনুশীলন করলেন জোকোভিচের সঙ্গে, কার বিরুদ্ধে খেলবেন নোভাক?

উইম্বলডন জয়ের হ্যাটট্রিক করতে নামবেন তিনি। প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেলেন কার্লোস আলকারাজ়। ইটালীয় অবাছাই ফাবিয়ো ফগনিনির বিরুদ্ধে খেলবেন তিনি। মহিলাদের শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কার সামনে কানাডার কোয়ালিফায়ার কার্সন ব্রানস্টিন। ষষ্ঠ বাছাই নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডে খেলবেন বিশ্বের ৪০ নম্বর, ফ্রান্সের আলেকজ়ান্দ্রে মুলারের বিরুদ্ধে। গত মাসেই ফরাসি ওপেনের ফাইনালে হেরেছেনRead More →

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ভরাডুবি বাংলাদেশের, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসে হার এড়াতে লড়ছেন শান্তরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চাপে বাংলাদেশ। ইনিংসে হার বাঁচানোর জন্য লড়াই করছেন নাজমুল হোসেন শান্তেরা। তৃতীয় দিনের খেলার শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান ৬ উইকেটে ১১৫। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রানের থেকে এখনও ৯৬ রানে পিছিয়ে সফরকারীরা। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রান ছিল ২ উইকেটে ২৯০। সেখান থেকে ৪৫৮Read More →

ব্ল্যাকমেলের অভিযোগ রাজ কুন্দ্রার বিরুদ্ধে, লন্ডনের আদালতের দ্বারস্থ রাজস্থান রয়্যালসের মালিক

নতুন বিতর্কে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ তুলে লন্ডনের হাই কোর্টে মামলা করেছেন রাজস্থান রয়্যালসের মালিক। আইপিএল দলটির মালিক মনোজ বাদালের অভিযোগ, গোপন চুক্তি প্রকাশ্যে এনে তাঁদের ব্ল্যাকমেল করতে চাইছেন রাজ। ম্যাচ গড়াপেটার অভিযোগে আগে থেকেই আইপিএলে নির্বাসিত রাজ। একটা সময় পর্যন্ত তিনি ছিলেনRead More →

দিঘায় রথ নিয়ে কটাক্ষ করে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করলেন শুভেন্দু, কসবা নিয়ে খোঁচা

তাঁর জেলায় প্রথম বার রথযাত্রার সূচনা হল। তবে প্রতিষ্ঠার দিন থেকেই দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে যে ‘দূরত্ব’ রচনা করেছেন, রথযাত্রার দিনও তা জিইয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতা থেকে তমলুক, মোট তিনটি জায়গায় রথযাত্রার কর্মসূচি ছিল তাঁর। তমলুকে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করলেন নন্দীগ্রামের বিধায়ক। আবারRead More →

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ কমেছে, জানাল মোদী সরকারের রিপোর্ট, ঘোষণা করলেন তারুর

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের হার কমেছে। শুক্রবার বিদেশ মন্ত্রক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য-পরিসংখ্যান উঠে এসেছে। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস সাংসদ শশী তারুর সে কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তরফে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে জমা পড়া রিপোর্টের প্রসঙ্গ তুলে ইউপিএRead More →

তমন্নার মৃত্যুতে ধৃত তৃণমূল নেতার পুত্র থেকে কালীগঞ্জের ‘নবাব’, এখনও অধরা ১৭ জন

নদিয়ার কালীগঞ্জের মোলান্দির নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এক জনের নাম নবাব শেখ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। আর এক জনের নাম হাবিবুল শেখ। তৃণমূলের এক বুথ সভাপতির পুত্র তিনি। তাঁর বাবা গাওয়াল শেখের বিরুদ্ধেই ‘মূল অভিযোগ।’ তিনি এখনও পলাতক। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুর থানারRead More →

‘আর্থিক বোঝা এবং সঙ্কট’! বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আরও ছ’মাস সময় চাইল রাজ্য, নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি

ডিএ (মহার্ঘ ভাতা) নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরও ছ’মাস সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে ছ’সপ্তাহ সময়সীমা দিয়েছিল, তা শুক্রবার শেষ হয়েছে। এ বার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে, তাদের এখন আর্থিক সঙ্কটRead More →