অবসাদ নিরাময় এবং ঘুমের ওষুধ খাচ্ছিলেন সৌগত, ঝুঁকি এড়াতে তা বন্ধ রাখা হয়েছে, জানাল মেডিক্যাল বুলেটিন

একাধিক শারীরিক সমস‌্যা নিয়ে গত ২২ জুন থেকে শহরের একটি হাসপাতালে ভর্তি তিনি। স্নায়ুর সমস্যা, শিরদাঁড়ায় ব্যথা, রক্তে বাড়তি পটাশিয়াম (হাইপারক্যালেমিয়া), সেরিব্রাল লিউকোরাইওসিস (মস্তিষ্কের বয়সজনিত সমস্যা) রয়েছে। জড়িয়ে যাচ্ছে কথা। প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থা নিয়ে বুধবার রাতে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেছেন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। স্নায়ুরোগ বিশেষজ্ঞ মনোজRead More →

শুভমনের শতরান, যশস্বীর ৮৭, ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই জাডেজারও, এজবাস্টনে প্রথম দিনে ভারত ৩১০/৫

যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের শতরানের ইনিংস ছাড়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যর্থতাই সঙ্গী ভারতীয় শিবিরের। অধিকাংশ ব্যাটারই ভরসা দিতে পারলেন না দলকে। চাপের মুখে পরিস্থিতি কিছুটা সামাল দিলেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৩১০। দিনের শেষে ১১৪ রান করে শুভমন এবং ৪১ রানRead More →

২৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় সার্ভিস! উইম্বলডনে রেকর্ড গড়লেন অনামী পেরিকার্ড

১৫ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন জিয়োভান্নি পেটসি পেরিকার্ড। উইম্বলডনে নতুন রেকর্ড গড়লেন ফ্রান্সের টেনিস খেলোয়াড়। এই গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে দ্রুততম সার্ভিস করেছেন তিনি। যদিও সেই সার্ভিস থেকে পয়েন্ট পাননি তিনি। সোমবার উইম্বলডনের প্রথম দিন কোর্ট ১-এ দিনের শেষ ম্যাচে আমেরিকার পঞ্চম বাছাই টেলর ফ্রিৎজ়ের মুখোমুখি হয়েছিলেন অবাছাই পেরিকার্ড। প্রথমRead More →

ধনীদের জন্য কর ছাড়, গরিবদের স্বাস্থ্যবিমার বিপুল অর্থ ছাঁটাই! ট্রাম্পের সেই বিল পাশ সেনেটে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কার এবং অভিবাসন সংক্রান্ত বিল অনুমোদন করল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ। মঙ্গলবার সেনেটে ভোটাভুটির মাধ্যমে বিলটি অনুমোদন পেয়েছে। মার্কিন আইনসভার নীতি মেনে পরের দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েনটেটিভস’-এ অনুমোদনের জন্য পেশ করা হবে। সেখানে অনুমোদিত হলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকেরা করছাড় সংক্রান্ত সুবিধা পাবেন। অন্যRead More →

দুই লক্ষ্যে বুধবার পঞ্চদেশীয় সফরে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, তালিকায় কোন কোন দেশ, কী জানাল বিদেশ মন্ত্রক?

পঞ্চদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ঘানার উদ্দেশে রওনা দেবেন তিনি। তার পর যথাক্রমে যাবেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজ়িল এবং নামিবিয়ায়। ৬ ও ৭ জুলাই ব্রাজ়িলের রিও ডি জেনেইরোতে ব্রিকস সম্মেলনেও যোগ দেবেন তিনি। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি প্রকাশ্যে না-এলেও কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, দু’টিRead More →

এমস থেকে ছুটি পেলেন অভিজিৎ, আপাতত দিল্লির বাসভবনেই থাকবেন তমলুকের বিজেপি সাংসদ

দিল্লির এমস হাসপাতাল থেকে ছুটি পেলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাত ৮টা নাগাদ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। তবে এখনই তিনি কলকাতায় ফিরছেন না। আপাতত দিল্লির বাসভবনে থাকবেন তমলুকের বিজেপি সাংসদ। দিন কয়েক আগে বিজেপির একটি সূত্র জানিয়েছিল, অভিজিতের শারীরিক অবস্থার উন্নতিRead More →

সঙ্কটজনক সৌগত রায়! স্নায়ুর রোগে তন্দ্রাচ্ছন্ন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ, ভোগাচ্ছে পিঠের সমস্যা

শারীরিক পরিস্থিতির অবনতি তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের। অনিদ্রার সমস্যা প্রভাব ফেলছে সাংসদের শরীরে। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, স্থিতিশীল হলেও সঙ্কটজনক দমদমের সাংসদ। দিঘায় জগন্নাথধামের উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। পেসমেকার বসে। অক্ষয়তৃতীয়ার দিন অসুস্থ হয়ে পড়ার পরে সৌগতকেRead More →

কোর্টের নির্দেশে আপাতত পুলিশি হেফাজতেই গণধর্ষণে অভিযুক্ত তিন জন, শুক্রবার পর্যন্ত জেলে কলেজের সেই রক্ষীও

কলেজে গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত, কলেজের প্রাক্তনী তথা অস্থায়ী কর্মী এবং দুই পড়ুয়াকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এই ঘটনায় কলেজের এক রক্ষীকেও গ্রেফতার করা হয়েছিল। তাঁকে আগামী ৪ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে, মূল অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার কড়া পদক্ষেপRead More →

রাজধানী এক্সপ্রেসের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন শিয়ালদহে! যাত্রীদের জন্য বিশেষ চমকের ব্যবস্থা

শিয়ালদহ থেকে দিল্লি যাওয়ার অন্যতম ট্রেন রাজধানী এক্সপ্রেস। ২৫ বছর আগে প্রথম শিয়ালদহ এবং নয়াদিল্লির মধ্যে রাজধানী এক্সপ্রেস যাত্রা শুরু করে। এত বছর পরেও যাত্রীদের একাংশের কাছে, দিল্লি যাওয়ার বা দিল্লি থেকে কলকাতায় ফেরার অন্যতম পছন্দের ট্রেন রাজধানী। মঙ্গলবার শিয়ালদহ-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস ২৫ বছর পূর্তি উদ্‌যাপন হল শিয়ালদহ স্টেশনে।Read More →

রাশিয়ার সঙ্গে ব্যবসা করলেই ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসে বিল পেশ, সমর্থন ট্রাম্পের! নিশানায় ভারত, চিন

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন কংগ্রেসে বিল পেশ করেছিলেন আগেই। মঙ্গলবার সেই বিলকে সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বিলে বলা হয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনও দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখে, তবে সংশ্লিষ্ট দেশ থেকে আমদানি করা পণ্যে ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। বিলের নিশানাও স্পষ্টRead More →