সাদা বলের সিরিজ়ে ৩৫৫ রান! লাল বলে ফিরে ব্যর্থ ভারতের বৈভব, কত রানে আউট ১৪ বছরের ব্যাটার

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে ফর্মে ছিল বৈভব সূর্যবংশী। সিরিজ়ে ৩৫৫ রান করেছিল সে। কিন্তু লাল বলের ক্রিকেটে ফিরে ব্যর্থ ভারতীয় ক্রিকেটার। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪ করেছে সে। এজবাস্টনে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দেখতে গিয়েছিল বৈভব। জানিয়েছিল, ভারতের হয়ে টেস্ট খেলারRead More →

প্রেমিকার সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন স্বামী! ঢাকা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়ে দিলেন স্ত্রী, সঙ্গী শাশুড়ি

প্রেমিকাকে নিয়ে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিবাহিত যুবক। ইচ্ছা ছিল, ঘর-সংসার থেকে দূরে নিরিবিলিতে কয়েকটা দিন প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত যাপন করবেন। কিন্তু বাদ সাধল পরিবার! বিবাহিত ছেলের পরকীয়া রুখতে সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা রাখার হুমকিবার্তা দিলেন মা ও স্ত্রী! শুক্রবার ঘটনাটি ঘটেছে পড়শি রাষ্ট্র বাংলাদেশে।Read More →

আইআইএম জোকায় ‘ধর্ষিতা মনোবিদের বয়ান’ নিয়ে রহস্য বাড়িয়ে তুললেন তাঁর বাবাই! ধৃত ছাত্র ৭ দিনের পুলিশি হেফাজতে

বেহুঁশ করে আইআইএম ক্যালকাটা (যা আইআইএম জোকা নামে সমধিক পরিচিত)-র বয়েজ় হস্টেলে নিয়ে ধর্ষণ করেছেন কেন্দ্রীয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র। পুলিশের কাছে জমা দেওয়া লিখিত বয়ানে এমনই অভিযোগ করেছিলেন ‘নির্যাতিতা’ তরুণী। যদিও সেই বয়ান নিয়ে রহস্য বাড়িয়ে তুললেন ওই তরুণীর বাবাই। তাঁর দাবি, মেয়ের উপর কোনও অত্যাচার হয়নি। কেউRead More →

মৃত পাইলটদের উপর ‘দায় ঠেলে দেওয়ার চেষ্টা’! বিমান বিপর্যয়ের প্রাথমিক তদন্ত রিপোর্টে উত্তরের চেয়ে প্রশ্নই উঠে এল বেশি করে

এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিমানের ককপিটে বসে থাকা পাইলটদের কথোপকথনের একটি অংশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উঠে এসেছে জ্বালানি সুইচ ঘিরে দুই পাইলটের মধ্যে ‘বিভ্রান্তি’র কথা। তা নিয়ে প্রশ্ন তুলেছে বিমানচালকদের সংগঠন ‘এয়ারলাইন পাইলট্‌স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’। তাদের অভিযোগ, তদন্তেরRead More →

‘বাজ়বল নয়, প্র্যাঙ্কবল খেলছে ইংল্যান্ড!’ সকলকে ধোঁকা দিয়েছেন স্টোকসেরা, অভিযোগ অশ্বিনের

ইংল্যান্ডের ক্রিকেটারদের কাঠগড়ায় তুললেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অভিযোগ, সকলকে ধোঁকা দিয়েছেন বেন স্টোকসেরা। লর্ডসে তৃতীয় টেস্টে নিজেদের আগ্রাসী ব্যাট করার ধরন (বাজ়বল) থেকে সরে এসেছে ইংল্যান্ড। অশ্বিনের মতে, এ ভাবে খেলার ধরন বদলে সকলকে বোকা বানানোর চেষ্টা করেছে ইংল্যান্ড। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “প্রথম ইনিংসে ইংল্যান্ড ভাল খেলেছে। সকলেRead More →

নিজের রাজ্যের টেনিস খেলোয়াড় রাধিকার খুনে মুখ খুললেন নীরজ, কী বললেন অলিম্পিক্স সোনাজয়ী?

হরিয়ানায় বৃহস্পতিবার বাবার হাতে খুন হয়েছেন এক টেনিস খেলোয়াড়। রান্না করার সময় রাধিকা যাদবের উদ্দেশে পাঁচটি গুলি চালান তাঁর বাবা দীপক। সেই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে সোনাজয়ী জানালেন, বাবা-মা-সহ পরিবারের উচিত মহিলা ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো এবং তাঁদের পূর্ণ সমর্থন করা। ‘এনডিটিভি’-তে সাক্ষাৎকার দিতে গিয়ে নীরজ বলেছেন, “কিছু ক্ষণRead More →

মামলা দায়ের হতেই হাই কোর্টের দ্বারস্থ দয়াল, গ্রেফতারির বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন আরসিবি পেসারের

চাপ বাড়ছে যশ দয়ালের উপর। এক তরুণীকে শারীরিক ভাবে যৌন নিগ্রহ ও মানসিক ভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে প্রয়াগরাজ পুলিশ। তার পরেই ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার। গ্রেফতারির বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়ার আবেদন করেছেন তিনি। গত ২৮ জুন তরুণীরRead More →

ইংল্যান্ড, ভারতের জার্সিতে লালের ছোঁয়া, টেস্টের দ্বিতীয় দিন লর্ডসের দর্শকেরাও কেন সেজেছেন লাল রঙে?

ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ছোট একটি অনুষ্ঠান হয় মাঠে। দু’দলের ক্রিকেটারেরা লাল টুপি পরে তাতে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে যোগ দেয় কয়েক জন শিশু এবং তাদের অভিভাবকেরা। সকলেই লাল পোশাক পরেছিলেন। একটি বিশেষ কারণে এই আয়োজন করা হয়েছিল শুক্রবার লর্ডসে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস তৈরি করেছেনRead More →

লর্ডসে প্রথম ইনিংসে ৫ উইকেট, কপিলের রেকর্ড ভাঙলেন বুমরাহ, নাম তুললেন ‘অনার্স বোর্ড’-এ

বল হাতে নামলেই নজির গড়ছেন জসপ্রীত বুমরাহ। আরও একটা কীর্তি গড়লেন তিনি। লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় পেসার। সেই সঙ্গে তিনি নাম তুলেছেন লর্ডসের ‘অনার্স বোর্ড’-এ। লর্ডসে টেস্টে কোনও ব্যাটার শতরান করলে বা কোনও বোলার এক ইনিংসে ৫ বা তার বেশিRead More →

মুম্বই পুলিশ পরিচয়ে ফোন করে গ্রেফতারের হুমকি, ভয় পেয়ে ৩০ লাখ টাকা দিয়েও দিলেন আয়কর কর্মী! বর্ধমানে ধৃত তিন

মুম্বই পুলিশ পরিচয়ে ফোন করে গ্রেফতারের হুমকি! সেই ভয় দেখিয়েই ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম অমিত দাস, প্রীতম মণ্ডল ওরফে বাবাই ও সৌম্যজিৎ দাস ওরফে রনি। সকলেরই বাড়ি নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরে। অমিতই প্রতারণাচক্রের মূল পাণ্ডা বলে জেনেছেRead More →