স্কুল চলাকালীনই ভেঙে পড়ে বিমান, ঢাকায় কত জন পড়ুয়া ধ্বংসস্তূপে আটকে, স্পষ্ট নয় এখনও! চলছে উদ্ধারের চেষ্টা

তখনও স্কুল শেষ হয়নি। কোনও কোনও ক্লাসে চলছিল শেষ পিরিয়ড। বিকট শব্দ। তার পরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের একাংশ। প্রাথমিক ভাবে অনেকে বুঝতে পারেননি কী ঘটেছে! ঘটনাস্থলে এসে সকলে দেখেন, স্কুলভবনের একাংশের উপর ভেঙে পড়েছে বায়ুসেনার বিমান! শুধু তা-ই নয়, আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে স্কুলভবনের ওই অংশটিকে। ঘটনাস্থলেই দগ্ধRead More →

সব বলব, কিন্তু ‘জয় বাংলা’ বলব না! অভিষেককে জবাব দিলীপের, তৃণমূলে যাওয়ার জল্পনা নিয়ে কী বললেন?

সমস্ত জল্পনার অবসান। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে এলেন না দিলীপ ঘোষ। ছিলেন খড়্গপুরে বিজেপির ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি’ কর্মসূচিতে। শুধু তা-ই নয়, স্পষ্ট জানিয়েও দিলেন, তিনি কোনও দিন তৃণমূলে যোগ দেবেন না। এ-ও বললেন, ‘‘সব বলব। কিন্তু জয় বাংলা বলব না।’’ ঘটনাচক্রে, তার কিছু ক্ষণ আগে ধর্মতলার মঞ্চ দাঁড়িয়ে তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেকRead More →

লর্ডসে আউট হবেন ভাবেননি, ২২ রানে হারের হতাশা কাটাতে পেরেছেন? নিজেই জানালেন সিরাজ

লর্ডস টেস্টে মহম্মদ সিরাজের আউট হওয়ার দৃশ্যটা সহজে ভোলার নয়। শোয়েব বসিরের বল ভাল করে ডিফেন্স করার পরও প্লেড-অন হয়ে যান। বল পিচের ক্ষতে পড়ে উইকেটে গিয়ে লাগে। শেষ হয়ে যায় ভারতের শেষ ২ উইকেটে ৩৫.২ ওভারের প্রতিরোধ। সিরাজ আউট হতে ২২ রানে হেরে যান শুভমন গিলেরা। ম্যাঞ্চেস্টার টেস্টের আগেRead More →

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের! স্বাস্থ্যই কারণ, চিঠি দিয়ে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনই জানালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। ২০২২ সালে অগস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। সোমবারও রাজ্যসভায় অধ্যক্ষ হিসাবে অধিবেশনRead More →

পরের তিনটি টেস্ট বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে জানিয়ে দিল আইসিসি, ভারতের ভাগ্যে শিকে ছিঁড়ল?

প্রথম তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। প্রথমটি আয়োজন করা হয়েছিল সাদাম্পটনে। পরেরটি ওভালে। শেষ বার ফাইনাল হয়েছে লর্ডসে। আগামী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে, রবিবার তা জানিয়ে দিল আইসিসি। তাদের বিবৃতি অনুযায়ী, ইংল্যান্ডেই সেগুলি হবে। ২০৩১ পর্যন্ত টেস্ট বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। আইসিসি জানিয়েছে,Read More →

গম্ভীরের সঙ্গে এখনও ভারতীয় ক্রিকেটারদের দূরত্ব রয়েছে? গৌতিকে নিয়ে মন্তব্য ভারতকে বিশ্বকাপ জেতানো কোচের

ভারতের কোচ হিসাবে এক বছর পূর্ণ হয়েছে গৌতম গম্ভীরের। তবে এখনও ক্রিকেটারদের সঙ্গে তাঁর দূরত্ব হয়তো পুরোপুরি মেটেনি। এমনটাই মনে করছেন গ্যারি কার্স্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচের মতে, কবে গম্ভীরের সঙ্গে ক্রিকেটারদের নৈকট্য তৈরি হয় সেটা দেখার জন্য তিনি মুখিয়ে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ ওয়েবসাইটে কার্স্টেন বলেছেন, “সত্যি বলতে, কোচ গৌতমকে আমিRead More →

ম্যাগুয়েরকে বল করলেন সিরাজ, পেনাল্টি মারলেন পন্থ, ম্যাঞ্চেস্টারে গিয়ে ইউনাইটেডের শিবিরে হাজির ভারতীয় দল

চতুর্থ টেস্ট খেলতে ম্যাঞ্চেস্টারে গিয়েছে ভারত। রবিবার দিনটা একটু অন্য রকম কাটল তাদের। ক্রিকেটের সঙ্গে মিলন হল ফুটবলের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শিবিরে হাজির হলেন ভারতীয় ক্রিকেটারেরা। বিভিন্ন মুহূর্ত তৈরি হল সেখানে। ম্যান ইউ ফুটবলারদের সঙ্গে ভারতীয় দল একসঙ্গে ছবিও তুলল। ভারতীয় দল এবং ম্যান ইউ, দু’দলেরই জার্সির স্পনসর আমেরিকার একটি সংস্থা।Read More →

উত্তরপ্রদেশে স্কুল-গাড়ির মধ্যেই চার বছরের দলিত কন্যাকে ধর্ষণ! তদন্তে আঙুল স্কুল কর্তৃপক্ষের দিকেও

চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুল-গাড়ির চালকের বিরুদ্ধে! শুক্রবার উত্তরপ্রদেশের লখনউয়ে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে স্কুল ভ্যানের চালককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, বেসরকারি ওই স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আরিফ। ২৫ বছর বয়সি ওই যুবক এবং স্কুলের ম্যানেজার সন্দীপRead More →

চতুর্থ টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ইংল্যান্ড সিরিজ়‌ থেকে ছিটকে গেলেন দলের অলরাউন্ডার

আগামী বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট। তার আগে ধাক্কা খেল ভারত। সিরিজ়‌ের বাকি দু’টি টেস্ট থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। গত দু’টি টেস্টে তিনি খেলেছিলেন। হাঁটুর চোটের কারণে ইংল্যান্ড সিরিজ়‌ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে এইRead More →

ইসকন-এর নিরামিষ রেস্তরাঁয় ঢুকে মাংস ভক্ষণ! নিন্দার ঝড়, ধুয়ে দিলেন বাদশাও

ইসকন-এর নিরামিষ রেস্তরাঁয় অবলীলায় মাংস ভক্ষণ। ভিডিয়ো ভাইরাল হতেই নেটমাধ্যম জুড়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। এই বিতর্কে এ বার মুখ খুললেন র‌্যাপার বাদশা। ভিডিয়ো দেখে ক্ষোভ উগরে দিলেন তিনিও। নেটমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে প়ড়ে। সেখানে দেখা যায়, এক আফ্রিকান-ব্রিটিশ নাগরিক ইসকন-এর নিরামিষ রেস্তরাঁয় ঢুকে পড়েছেন। প্রথমে তিনি সেই রেস্তরাঁয় মাংসRead More →