উইকেট যথেষ্ট সবুজ, বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত ম‍্যাচের দিন সকালে, জানালেন অধিনায়ক শুভমন

ওভালের যে পিচে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট খেলা হবে, তাতে যথেষ্ট ঘাস রয়েছে বুধবার পর্যন্ত। সিরিজ়ের শেষ টেস্টে সবুজ ২২ গজে ভারতীয় দলের পরীক্ষা নিতে পারে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে জসপ্রীত বুমরাহের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় শিবির। তিনি কি সিরিজ়ের শেষ টেস্টে খেলবেন? ম্যাচ শুরুর আগের দিন বুমরাহকে নিয়ে মুখ খুললেন অধিনায়কRead More →

মেঘের আড়ালে কোন বিপদ ওত পেতে থাকে? কেন বাড়তি সতর্ক হয়ে যান বিমানচালকেরা?

বিভিন্ন সময়ে বিমান দুর্ঘটনা নিয়ে অনেকের মনে যেমন শঙ্কার মেঘ জমে, তেমনই আগ্রহ তৈরি হয় বিমানের নিরাপত্তার খুঁটিনাটি নিয়ে জানারও। ‘মে-ডে’, ‘প্যান প্যান’ এমন অনেক শব্দের সঙ্গেই এখন পরিচিত অনেক সাধারণ যাত্রীই। তেমনই একটি বিষয় হল মেঘ। বিমান আকাশ দিয়ে যাওয়ার সময় মেঘ থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এমন পরিস্থিতিও আসেRead More →

নগদকাণ্ড: আপনি তখনই কেন চ্যালেঞ্জ করেননি? সুপ্রিম কোর্ট প্রশ্ন করল বিচারপতি বর্মাকে, রায়দান স্থগিত শীর্ষ আদালতে

‘নগদকাণ্ডে’ নাম জড়ানো বিচারপতি যশবন্ত বর্মা আগে কেন অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটির রিপোর্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হননি? তা নিয়ে বুধবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসীহর বেঞ্চ জানিয়েছে, আরও আগে আদালতের দ্বারস্থ হওয়া উচিত ছিল বিচারপতি বর্মার। বুধবার তাঁর আবেদনের শুনানি শেষে রায়দানRead More →

পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তে অনড় যুবরাজ-ধাওয়ানেরা, লেজেন্ডদের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত। ইংল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতাতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যুবরাজ সিংহ, শিখর ধাওয়ানেরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দিয়ে সরকারি ভাবে দল তুলে নেওয়া হয়েছে। প্রতিযোগিতার সেমিফাইনালে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিলRead More →

রক্ত যদি লাগে তবে দান করতে হবে নিজেকেই! বিরল গ্রুপের রক্ত মিলল বেঙ্গালুরুর এক মহিলার দেহে

বিরল বললেও কম বলা হয়। কারণ, বিরল মানে অল্প হলেও রয়েছে। কিন্তু বেঙ্গালুরুর চিকিৎসকেরা বলছেন তাঁরা যে রক্তের গ্রুপের সন্ধান সম্প্রতি পেয়েছেন, সেটি আগে আর কারও শরীরে পাওয়া যায়নি। অন্তত এমন ঘটেছে বলে তাঁরা জানেন না। নতুন ওই ব্লাড গ্রুপের নাম দেওয়া হয়েছে সিআরআইবি। নামের শেষ দু’টি অক্ষর এসেছে ইন্ডিয়ারRead More →

‘পিচ দেখা কোচ-অধিনায়কের অধিকার’, ওভাল টেস্টের আগে গম্ভীর-বিতর্কে বিরক্ত শুভমনের মুখে ক্রিকেটের নিয়ম

ওভালের পিচ দেখতে গিয়ে মঙ্গলবার বাধার মুখে পড়েন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং সাপোর্ট স্টাফেরা। ওভালের এক মাঠকর্মী এসে তাঁদের বলেন, পিচ দেখতে হবে আড়াই মিটার দূর থেকে। অর্থাৎ, দড়ির বাইরে থেকে। তা নিয়ে ওভালের পিচ প্রস্তুতকারক লি ফর্টিসের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শুরুরRead More →

শুল্ক-প্রভাব খতিয়ে দেখা হচ্ছে, দেশের স্বার্থ রক্ষা করতে সকল পদক্ষেপ করব: ট্রাম্পের ঘোষণা নিয়ে বিবৃতি দিল মোদী সরকার

দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে ভারত সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। ভারতীয় পণ্যের উপর আমেরিকা ২৫ শতাংশ শুল্ক চাপানোয় এ বার মুখ খুলল নয়াদিল্লি। বিবৃতি প্রকাশ করে ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এই শুল্কের কী প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখছে ভারত সরকার। বাণিজ্য মন্ত্রক ওই বিবৃতিতে জানিয়েছে, “দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আমেরিকারRead More →

ন’মাস সময় লাগবে কবি সুভাষ স্টেশন মেরামত করতে: মেট্রো, সঙ্গে প্রতিশ্রুতি, নিত‍্যযাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা হবে না

প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ। প্রাথমিক ভাবে অনুমান ছিল, বছরখানেক লেগে যেতে পারে প্ল্যাটফর্ম সম্পূর্ণ মেরামত হতে। কিন্তু বুধবার বিবৃতি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, প্ল্যাটফর্ম সম্পূর্ণ মেরামতের জন্য ন’মাসের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই আবার কবি সুভাষRead More →

তিন দিন আগেই ওভাল টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, দলে এলেন আরও এক ক্রিকেটার

ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হয়েছে এখনও ২৪ ঘণ্টাও হয়নি। বৃহস্পতিবার থেকে ওভালে ভারতের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট খেলবে ইংল্যান্ড। তিন দিন আগেই সেই টেস্টের ১৫ জনের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। আগের টেস্টের দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। আরও এক অলরাউন্ডারকে দলে নিয়েছে তারা। ওভাল টেস্টের আগে দলে ফিরেছেনRead More →

শেষ টেস্টে না থেকেও রয়েছেন পন্থ! ম্যাঞ্চেস্টারের সাজঘরে ঋষভ-মন্ত্রে শুভমনদের তাতালেন গম্ভীর, কী বললেন পন্থ?

ক্রিকেটবিশ্বের বিস্ময় এখনও কাটেনি। ভাঙা পায়ে ওল্ড ট্রাফোর্ডের সিঁড়ি ভেঙে ঋষভ পন্থের নেমে আসার দৃশ্য এখনও স্মৃতিতে টাটকা। যে যন্ত্রণা সহ্য করে তিনি লড়েছেন তা ক্রিকেটে অমর হয়ে থেকে যাবে। সেই পন্থ ওভাল টেস্টে নেই। আবার আছেনও। সশরীরে না থাকলেও সেই পন্থের মন্ত্রেই শুভমন গিলদের তাতিয়েছেন গৌতম গম্ভীর। পন্থের অনুপ্রেরণাকেRead More →