ডুরান্ডে টানা দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের, ব্রুজ়োকে চিন্তায় রাখবে স্ট্রাইকারদের সুযোগ নষ্ট

ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ইস্টবেঙ্গল। নামধারী এফসিকে হারাতে কিছুটা বেগ পেতে হল অস্কার ব্রুজ়োর দল। গোলের জন্য অপেক্ষা করতে হল ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত। ম্যাচের একমাত্র গোলটি করলেন মরক্কোর জাতীয় দলের ফুটবলার হামিদ আহদাদ। নামধারীর রক্ষণাত্মক ফুটবলের জাল কাটতে বার বার সমস্যা পড়লেন লাল-হলুদ স্ট্রাইকারেরা। এ দিনের জয়েRead More →

ওভাল টেস্টের নায়ক সিরাজকে বার্তা কোহলির বোনের, কী লিখলেন ভাবনা

ওভাল টেস্টে মহম্মদ সিরাজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। টান টান উত্তেজনার ম্যাচ জিতিয়ে সিরিজ়ে সমতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জোরে বোলার। তার সেই পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোহলির বোনও। সিরাজের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্টই খেলেছেন সিরাজ। ১৮৫.৩ ওভার বল করে ২৩ উইকেট নিয়েছেন। সিরিজ়েরRead More →

নবান্ন অভিযান: আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের ডাকা কর্মসূচি রুখতে কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

নবান্ন অভিযানের বিরোধিতায় এ বার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আগামী শনিবার (৯ অগস্ট) নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার বাবা-মা। তাঁদের ওই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শনিবারের ওই কর্মসূচির বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়েরের জন্য বুধবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সঞ্জয়কুমারRead More →

রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা, স্নাতকের মেধাতালিকাতেও বিলম্বের আশঙ্কা

পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্সের ফল ৭ অগস্ট ঘোষণা হবে বলে জানানো হয়েছিল। সেই ফল প্রকাশ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।‌ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি মামলা রয়েছে। যে মামলায় উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। জয়েন্ট বোর্ড সূত্রের খবর, ওই মামলার পর শিক্ষা দফতরের তরফ থেকে কী গাইডলাইন আসেRead More →

সাসপেন্ড-বিতর্ক: নির্দেশ মেনে পদক্ষেপ না হলে মুখ্যসচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে! বলছে নির্বাচন কমিশন

রাজ্যের দুই ‘নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (ইআরও)-এর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে, তা যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দিতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, নির্দেশ মতো ব্যবস্থা না-হলে মুখ্যসচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে তারা। দুই ইআরও-কে নিলম্বিত (সাসপেন্ড) করার নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল কমিশন। কমিশনের এক আধিকারিকRead More →

‘জরিমানা’ই করলেন ট্রাম্প! ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে দিল আমেরিকা, নতুন শুল্কহার ৫০ শতাংশ

গোঁয়ার্তুমির রাস্তা থেকে সরলেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জেরে ভারতকে ‘জরিমানা’ দিতে হবে। বুধবার হোয়াইট হাউস থেকে সেই ‘জরিমানা’র অঙ্কও জানিয়ে দেওয়া হল। ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা। মোট শুল্কের পরিমাণ দাঁড়াল ৫০ শতাংশ। এ বার থেকে ভারতীয় পণ্য আমেরিকায় রফতানি করতেRead More →

মেঘভাঙা বৃষ্টি থেকে হড়পা বান, উত্তরাখণ্ডের পর হিমাচলেও! উদ্ধার ৪০০ পর্যটক, জারি লাল সতর্কতা

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জোড়া ফলায় মঙ্গলবার বিধ্বস্ত হয়েছিল উত্তরাখণ্ডের উত্তরকাশীর কয়েকটি এলাকা। বুধবার একই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানল হিমাচল প্রদেশের কিন্নৌরে। আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের সৃষ্টি হল! জলের তোড়ে ভেসে গেল টাংলিং নালার উপরের অস্থায়ী সেতু। ফলে আটকে পড়েন বহু পুণ্যার্থী। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায়Read More →

শুভমনকে সিরিজ় সেরার পুরস্কার দিতেই চাননি ম্যাকালাম! কার নাম বলেছিলেন ইংল্যান্ডের কোচ, জানিয়ে দিলেন কার্তিক

ভারত-ইংল্যান্ড সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন দু’জন। ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ভারতের শুভমন গিল। ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ে এটাই নতুন নিয়ম। প্রতিপক্ষ কোচ সিদ্ধান্ত নেন বিপক্ষের কাকে সেরার পুরস্কার দেওয়া হবে। ব্রুকের নাম জানিয়েছেন গৌতম গম্ভীর। শুভমনের নাম জানিয়েছেন ব্রেন্ডন ম্যাকালান। অথচ, ম্যাকালাম নাকি শুভমনকে সিরিজ় সেরার পুরস্কার দিতেই চাননি। অন্যRead More →

কোহলি-রোহিতের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড, শুভমনকে অধিনায়ক ধরেই আগামী বিশ্বকাপের ভাবনা

বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে তাঁদের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের পর এক দিনের দলের নেতৃত্বও শুভমন গিলের হাতে তুলে দিতে আগ্রহী বোর্ড কর্তাদের একাংশ। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকেই করতে চান তাঁরা। তাই কোহলি এবং রোহিতেরRead More →

ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই নির্বাচন! ঘোষণা করলেন ইউনূস, স্বাগত জানাল খালেদার বিএনপি

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানালেন, আগামী বছর রমজান মাস শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের নির্বাচন করতে চান। তিনি বলেন, ‘‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’’ গত বছরের জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া কোটাRead More →