দু’মাস পর কি এক দিনের ক্রিকেট থেকেও অবসর রোহিত, কোহলির? বোর্ডের চাপে সরে যাওয়ার সম্ভাবনা

বিরাট কোহলি ও রোহিত শর্মার লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা খেলার জন্যই গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও চলতি বছর টেস্ট থেকে অবসর নিয়েছেন তাঁরা। কিন্তু তার পরেও কি এক দিনের বিশ্বকাপ খেলতে পারবেন তাঁরা? যা পরিস্থিতি, তাতে দু’মাস পর তাঁরা এক দিনের ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন।Read More →

জ্যাভলিনে ভারত বনাম পাকিস্তান হচ্ছে না, সাইলেসিয়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন নীরজ, আর্শাদ

প্যারিস অলিম্পিক্সের পর আবার জ্যাভলিনের মাঠে ভারত বনাম পাকিস্তান লড়াই হবে বলে মনে করা হয়েছিল। সাইলেসিয়া ডায়মন্ড লিগে খেলার জন্য নীরজ চোপড়া এবং আর্শাদ নাদিম, দু’জনেই নাম নথিভুক্ত করেছিলেন। তবে ১৬ অগস্টের সেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন দুই খেলোয়াড়ই। অলিম্পিক্সের সেই লড়াইয়ে নীরজকে পিছনে ফেলে সোনা জিতেছিলেন নাদিম। জুলাইয়েRead More →

ডাকেটকে আউট করে কানে কানে কী বলেছিলেন? ওভাল টেস্টের ছ’দিন পর প্রকাশ্যে আনলেন আকাশদীপ

ওভাল টেস্টে শিরোনামে উঠে এসেছিল আকাশদীপ এবং বেন ডাকেটের ঝামেলা। ইংরেজ ব্যাটারকে আউট করার পর কাঁধে হাত দিয়ে বিদায় জানান ভারতের পেসার, যা অনেকেই ভাল ভাবে নেননি। আকাশদীপ আউট হওয়ার সময়ে একই কাজ করেন ডাকেট। তবে চর্চা বেশি হয়েছে প্রথম ঘটনাটা নিয়েই। ঠিক কী নিয়ে দু’জনের ঝামেলা লেগেছিল, তা টেস্টেরRead More →

এক দিনের ক্রিকেট থেকে কি সত্যিই সরে যাওয়া উচিত রোহিত-কোহলির? উত্তর দিলেন সৌরভ

অক্টোবরে অস্ট্রেলিয়া সিরি‌জ়ের পরেই এক দিনের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সরে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তাদের ২০২৭ বিশ্বকাপের ভাবনায় রাখছে না বোর্ড। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, এই দুই ক্রিকেটার যদি ভাল খেলেন তা হলে খেলা চালিয়ে যাওয়া উচিত। এ দিন কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভকেRead More →

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরকাশীতে এখনও নিখোঁজ অনেকে, ভারী বৃষ্টির জেরে থমকে গেল উদ্ধারকাজ

ভারী বৃষ্টির জেরে উত্তরকাশীতে থমকে গেল উদ্ধারকাজ। মঙ্গলবার দুপুরের মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের পর থেকে এখনও পর্যন্ত সেখানে ১০০০-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ। ধুয়েমুছে যাওয়া গ্রামের ধ্বংসস্তূপের তলায়, কাদামাটি-পাথরের স্তূপের নীচে এখনও চাপা পড়ে রয়েছেন অনেকে। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের খোঁজ করছে উদ্ধারকারী দলগুলি। বিভিন্নRead More →

ভারতীয় ফুটবলের দুরবস্থার জন্য কোনও ভাবেই দায়ী নয় ফেডারেশন! সভাপতি কল্যাণের মন্তব্যে চর্চা

ভারতীয় ফুটবলের অবস্থা এই মুহূর্তে মোটেও ভাল নয়। আয়োজক সংস্থার সঙ্গে চুক্তি জট এবং সুপ্রিম কোর্টে মামলার জেরে অনিশ্চিত আইএসএল। একের পর এক ক্লাব কাজকর্ম বন্ধ করে দিচ্ছে। তবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে দাবি করেছেন, এই পরিস্থিতির জন্য তাঁরা কোনও ভাবেই দায়ী নন। মেনে নিয়েছেন, ভারতের ফুটবল সংকটেরRead More →

নিয়মরক্ষার ম্যাচেও প্রচুর সুযোগ নষ্ট, বায়ুসেনাকে ৬ গোল দিল ইস্টবেঙ্গল, ডুরান্ডে জয়ের হ্যাটট্রিক লাল-হলুদের

প্রথমে নামধারী। এর পর ভারতীয় বায়ুসেনা। মরসুমের শুরুতে ইস্টবেঙ্গলের গোল নষ্টের রোগ সারানো যাচ্ছে না। কোচ অস্কার ব্রুজ়োকে চিন্তায় রাখবে এই প্রবণতা। রবিবার ডুরান্ডের শেষ ম্যাচে বায়ুসেনাকে ৬-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। তবে ম্যাচটা অন্তত নয়-দশ গোলে জেতা উচিত ছিল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন হামিদ আহদাদ, বিপিন সিংহ, আনোয়ার আলি, মহম্মদRead More →

ওবিসি মামলা: সোমবার শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে, জয়েন্ট এন্ট্রান্স নিয়ে হাই কোর্টের নির্দেশ কি বহাল থাকবে?

অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংক্রান্ত জটিলতায় বাতিল হয়ে গিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেধাতালিকা। নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে ওবিসি মামলার শুনানি রয়েছে। আইনজীবী মহলের অনুমান, সেখানেRead More →

অলিম্পিক্স থেকে বিশ্বকাপ, ক্রীড়ার ক্ষেত্রকে বার বার প্রতিবাদের মঞ্চ করেছে জনতা, ক্ষোভের স্রোতে ফের শামিল লাল-হলুদ গ্যালারি!

১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিক্স। কৃষ্ণাঙ্গদের মানবাধিকারের দাবিতে প্রতিবাদ করেছিলেন দুই অ্যাথলিট টমি স্মিথ ও জন কার্লোস। ২০০ মিটারে সোনাজয়ী স্মিথ ও ব্রোঞ্জজয়ী কার্লোস পদক নেওয়ার সময় জুতো ছাড়া পায়ে কালো মোজা পরে এসেছিলেন। কৃষ্ণাঙ্গদের দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রতি সমর্থন জানাতে সেই ‘বিবৃতি’ দিয়েছিলেন তাঁরা। আমেরিকার জাতীয় সঙ্গীত হওয়ার সময় তাঁদেরRead More →

ইউনূসের চিঠি পেয়েই বাংলাদেশ নির্বাচন কমিশন সক্রিয়, ডিসেম্বরে ভোটের দিন ঘোষণা করার বার্তা

অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চিঠি পেয়েই জাতীয় সংসদের ভোটের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মহম্মদ সানাউল্লা সাংবাদিকদের জানালেন, আগামী ডিসেম্বর মাসে ভোটের দিন ঘোষণা করা হতে পারে। আবুল জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হিসাবেRead More →