‘ষাঁড়ের মতো শক্তি’ আনতে তিনটে প্রিয় খাবার রাতারাতি ছেড়ে দিয়েছিলেন বুমরাহ, অজানা কথা প্রকাশ্যে আনলেন প্রাক্তন বোলিং কোচ

জসপ্রীত বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং বেছে বেছে ম্যাচ খেলা নিয়ে দীর্ঘ দিন ধরেই ক্রিকেটমহলে আলোচনা চলছে। অতিরিক্ত চাপ দিলেই ভেঙে পড়ে তাঁর শরীর। এর নেপথ্যে অদ্ভুত বোলিং অ্যাকশন দায়ী বলে মনে করেন অনেকে। তবে সেই অ্যাকশন বজায় রাখতে গিয়ে অনেক আত্মত্যাগ করতে হয়েছে তাঁকে। ছোটবেলায় বুমরাহকে খাদ্যাভ্যাস বদলাতে হয়েছে। সেRead More →

প্রস্তুতি শুরু কোহলির, অস্ট্রেলিয়া সফরেই শেষ নয় বিরাট, রোহিতের কেরিয়ার! ইঙ্গিত বোর্ডকর্তার কথায়

ভারতীয় সমর্থকদের নজর অস্ট্রেলিয়া সফরের দিকে। সেখানে এক দিনের সিরিজ় খেলে কি ৫০ ওভারের ক্রিকেটকেও বিদায় জানাবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জল্পনার মাঝেই অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন কোহলি। রোহিত, কোহলির অবসর নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। আইপিএলের পরRead More →

কৃষ্ণকে ‘মাখনচোর’ বলা যাবে না! মুখ্যমন্ত্রী মোহনের ঘোষণার পর ‘ভগবানের ভাবমূর্তি’ রক্ষায় কোমর বাঁধছে মধ্যপ্রদেশ সরকার

ভগবানকে চোর বলা যায়? যায় না। তাই শ্রীকৃষ্ণকে ‘মাখনচোর’ বলা যাবে না। ‘ভগবান’-এর নামে নানা ‘বিভ্রান্তিকর’ তথ্যের বিরোধিতা করে এমনই দাবি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের। তার পরেই শ্রীকৃষ্ণের ‘ভাবমূর্তি’ উদ্ধারে ‘সংস্কারী উদ্যোগ’ নিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। পাল্টা বিরোধীরা কটাক্ষ করলেও গায়ে মাখছে না সরকার। মুখ্যমন্ত্রী মোহনের দাবি, কৃষ্ণের ননী চুরিরRead More →

নিউ গড়িয়া হত্যাকাণ্ড: বাইরে সঙ্গীকে দাঁড় করিয়ে একা হাতে গৃহকর্ত্রীকে খুন আয়ার, ১২ দিনের পুলিশি হেফাজতে পুরুষসঙ্গীও

বৃদ্ধ দম্পতির দেখাশোনার কাজ নিয়েছিলেন ৩৬ বছরের আশালতা সর্দার। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বাসিন্দা ওই যুবতীর কাজের সূত্রে থাকতেন নরেন্দ্রপুরে ভাড়াবাড়িতে। সেখান থেকে নিউ গড়িয়া আসতেন সকাল সকাল। বেরিয়ে যেতেন রাতে। কাজ পেয়েছিলেন মাত্র পাঁচ দিন আগে। সেই তিনিই পুরুষসঙ্গীকে নিয়ে এসে লুট করলেন বাড়ি। খুন করেন ৭৯ বছরের গৃহকর্ত্রীকে।Read More →

বোর্ডের সঙ্গে লেগে গেল দক্ষিণের নির্বাচকদের, নির্দেশ না মেনে দলীপের দলে রাখা হল না রাহুল-সিরাজদের

বোর্ডের অনুরোধ শুনলেন না দক্ষিণাঞ্চলের নির্বাচকেরা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের দলীপ ট্রফির দলে নেওয়ার অনুরোধ করা হয়েছিল। সে কথা আপাতত শোনা হল না। ফলে দলীপে হয়তো খেলতে পারবেন না কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, সাই সুদর্শন এবং প্রসিদ্ধ কৃষ্ণ। এক মাস আগেই রাজ্য সংস্থাগুলোকে অনুরোধ করে কেন্দ্রীয় চুক্তিতে থাকাRead More →

তীরে এসে তরী ডুবল ডায়মন্ড হারবারের, ডুরান্ডের ফাইনালে নর্থইস্টের কাছে আধ ডজন গোল হজম করে রানার্স অভিষেকের দল

ডুরান্ড কাপের ফাইনালে উঠে আশা জাগিয়েছিল ডায়মন্ড হারবার। বিশেষ করে যে ভাবে কোয়ার্টার ফাইনালে জামশেদপুর ও সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা ফাইনালে উঠেছিল, তাতে অনেকেই ভেবেছিলেন, প্রথম বারেই হয়তো চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। কিন্তু ফাইনালে স্বপ্নভঙ্গ ডায়মন্ড হারবারের। নর্থইস্ট ইউনাইটেডের কাছে দাঁড়াতে পারল না তারা। যুবভারতীতে ৬-১ গোলেRead More →

বাদ দেওয়া হোক প্রধানমন্ত্রীকে, বিতর্কিত বিলে সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা! রাজি ছিলেন না মোদী, দিয়েছিলেন যুক্তিও

১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে শোরগোল চলছে দেশ জুড়ে। যুক্তি, পাল্টা যুক্তির ঝ়ড় উঠছে নানা মহলে। বিলের প্রস্তাব অনুযায়ী, গুরুতর অপরাধের অভিযোগে জেল খাটলে মন্ত্রিত্ব হারাতে পারেন প্রধানমন্ত্রীও! কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী পদকে এই বিল থেকে বাদ রাখার প্রস্তাব উঠেছিল। কিন্তু সেই প্রস্তাবে সায় দেননি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই!Read More →

আমেরিকায় পার্সেল পাঠানো বন্ধের সিদ্ধান্ত ডাক বিভাগের! ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহে পরিষেবা স্থগিত ভারতের

আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল ভারতীয় ডাক বিভাগ। আপাতত আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানো যাবে না। চলতি মাসের শেষ থেকেই কার্যকর হচ্ছে নয়া নিয়ম। তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সম্প্রতি আমেরিকা শুল্কনীতিতে বড়সড় পরিবর্তন করেছে, যা চলতি মাসের শেষের দিক থেকে কার্যকর হবে।Read More →

ডুরান্ড আয়োজকদের নৈশভোজে গেলেন না ইস্টবেঙ্গল কর্তারা, আমন্ত্রণ জানানোর পদ্ধতিতে খুশি নয় লাল-হলুদ

ডুরান্ড কাপ ফাইনালের আগের দিন, শুক্রবার বাইপাসের ধারের এক হোটেলে নৈশভোজের আয়োজন করেছিলেন আয়োজকেরা। সেই অনুষ্ঠানে যোগ দিলেন না ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি। আমন্ত্রণ জানানোর পদ্ধতিতে খুশি নন লাল-হলুদ কর্তারা। তাই নৈশভোজে কেউ যাননি। প্রতি বারই ডুরান্ড ফাইনালের আগের দিন বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং সেনাবাহিনির কর্তাদের নিয়ে নৈশভোজ আয়োজন করা হয়।Read More →

জার্সি স্পনসর ছাড়াই কি এশিয়া কাপে খেলতে হবে ভারতকে? জল্পনার মাঝে মুখ খুললেন বোর্ড সচিব

এশিয়া কাপের আগে জল্পনা শুরু ভারতীয় ক্রিকেটে। সম্প্রতি নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করেছে কেন্দ্রীয় সরকার। তার ফলে অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের জার্সি স্পনসর ‘ড্রিম ১১’-ও এই ধরনেরই এক অ্যাপ। তবে কি জার্সি স্পনসর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে? এইRead More →