মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসছেন পুতিন, ডিসেম্বরের সফরে কী নিয়ে আলোচনা? জানাল ক্রেমলিন

চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এ কথা জানিয়ে দিল মস্কো। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে পুতিনের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমেরিকার আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্কRead More →

‘৪ জুন সব বদলে দিয়েছে’, আইপিএল জয়ের তিন মাস পর নীরবতা ভাঙল কোহলির দল, কী বলল তারা?

গত ৩ জুন প্রথম বারের মতো আইপিএল জিতেছিল বেঙ্গালুরু। কয়েক ঘণ্টার মধ্যে অবশ্য সেই আনন্দ বদলে গিয়েছিল হতাশায়। বেঙ্গালুরু ফিরে ট্রফি নিয়ে উৎসব করার সময় বিরাট কোহলিদের দেখার হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় ১১ জনের। ওই দিনের পর থেকে নীরব ছিল কোহলির দলের সমাজমাধ্যম অ্যাকাউন্ট। তিন মাস পর অবশেষেRead More →

ডিসেম্বরে আইএসএল? খুঁজতে হবে নতুন আয়োজক, কল্যাণহীন ফেডারেশন হলে আবার দায়িত্ব নিতে পারে অম্বানীর এফএসডিএল

আইএসএল কবে হবে? হলেও কি এফএসডিএল আয়োজক হিসাবে থাকবে? এই প্রশ্নের জবাব পেতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে নজর ছিল ভারতীয় ফুটবলের। আপাতত আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট আরও খানিকটা কাটল। ডিসেম্বরে হতে পারে এই প্রতিযোগিতা। আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। আইএসএল-এর আয়োজক এফএসডিএল আপাতত তাদের স্বত্বRead More →

রঞ্জির প্রস্তুতি শুরু করতে গিয়েও করেননি! কেন অবসর নিলেন ক্রিকেট থেকে? মুখ খুললেন পুজারা

অবসর নেওয়ার কয়েক দিন আগে জানিয়েছিলেন রঞ্জি ট্রফির প্রস্তুতি শুরু করেছেন। তার পর হঠাৎই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চেতেশ্বর পুজারা। রঞ্জির প্রস্তুতি শুরু করে হঠাৎই তিনি কেন অবসর ঘোষণা করলেন? কারণ জানিয়েছেন পুজারা নিজেই। সংবাদ সংস্থা পিটিআই-কে পুজারা বলেন, “যখন ইংল্যান্ডে ছিলাম, তখন ঠিক করেছিলাম পরের মরসুমRead More →

ভারতীয় ক্রিকেটে বেনজির ঘটনা! এশিয়া কাপ খেলতে একসঙ্গে নয়, আলাদা আলাদা দুবাই যাবেন ভারতীয় ক্রিকেটারেরা

বেনজির সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ৪ সেপ্টেম্বর দুবাই পৌঁছোবে ভারতীয় দল। কিন্তু একসঙ্গে যাবেন না ক্রিকেটারেরা। প্রত্যেকে নিজের শহর থেকে এশিয়া কাপ খেলতে যাবেন। এমন দৃশ্য ভারতীয় ক্রিকেটে শেষ কবে হয়েছে তা মনে করা যাচ্ছে না। সাধারণত, বিদেশে সিরিজ় খেলতে যাওয়ার আগেRead More →

বিজয়রথ অব্যাহত সিন্ধুর, দ্বিতীয় বাছাই চিনা প্রতিপক্ষকে উড়িয়ে বিশ্ব ব্যাডমিন্টনের কোয়ার্টারে ভারতীয় তারকা

থামানো যাচ্ছে না পিভি সিন্ধুকে। ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাপট দেখাচ্ছেন ভারতীয় তারকা। শেষ ষোলোর ম্যাচে চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৫) উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন সিন্ধু। এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ড থেকে ছন্দে রয়েছেন সিন্ধু। সেই ছন্দ দেখা গেল শেষ ষোলোর ম্যাচে। খেলতে নামার আগে এক পরিসংখ্যানRead More →

অভিষেকে মারকুটে ব্যাটিং সহবাগ-পুত্র আর্যবীরের, রেহাই পেলেন না ভারতীয় দলে খেলা বোলারও

ভারতীয় ক্রিকেটে পদার্পণ হয়ে গেল আর্যবীর সহবাগের। দিল্লি প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলে ফেললেন তিনি। লিগ ক্রিকেটে প্রথম ম্যাচেই নজর কাড়লেন তিনি। বাবা বীরেন্দ্র সহবাগের মতোই মারকুটে ব্যাট করলেন তিনি। তাঁর আগ্রাসন থেকে রেহাই পেলেন না ভারতীয় দলে খেলা পেসারও। মাত্র ১৭ বছর বয়সে দিল্লি প্রিমিয়ার লিগে সেন্ট্রাল দিল্লি কিংসেরRead More →

তিনটি কারণে জঙ্গিরা বৈসরণ উপত্যকাকে বেছেছিল হামলার জন্য, কী ভাবে তাদের ডেরার খোঁজ মিলল? জানাল এনআইএ

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে কেন বৈসরণ উপত্যকাকেই হামলার জন্য বেছে নিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা? নেপথ্যে রয়েছে মূলত তিনটি কারণ। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তারা এই ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছে। পহেলগাঁওয়ের হামলায় সরাসরি যুক্ত ছিল মোট তিন জন জঙ্গি। গত জুলাইয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে।Read More →

তিন ম্যাচে ২৭২ রান! এশিয়া কাপের আগে বিধ্বংসী ফর্মে সঞ্জু, জায়গা পাকা করছেন স্যামসন

এশিয়া কাপের ১৫ জনের দলে থাকলেও প্রথম একাদশে জায়গা পাবেন কি না তা নিয়ে সংশয় ছিল। সেই সংশয় অনেকটাই দূর করে দিয়েছেন সঞ্জু স্যামসন। কেরল ক্রিকেট লিগে বিধ্বংসী মেজাজে খেলছেন তিনি। শেষ তিনটি ম্যাচে ২৭২ রান করেছেন সঞ্জু। তাঁর এই ফর্ম এশিয়া কাপে ভারতের প্রথম একাদশে সঞ্জুর জায়গা প্রায় পাকাRead More →

ফাঁকা ফ্ল্যাটে ডাক, প্রত্যাখ্যান করায় ‘রাজনৈতিক প্রতিশোধ’, এসএফআই নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে ইস্তফা নেত্রীর

বঙ্গ সিপিএমে ফের যৌনগন্ধী অস্বস্তি! এ বার ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য কমিটির এক নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়া এবং তা প্রত্যাখ্যান করায় রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তুলে সংগঠন থেকে ইস্তফা দিলেন এক নেত্রী। লিখিত ভাবে এসএফআই উত্তর ২৪ পরগনা জেলার নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়েছেন সেই নেত্রী। যা নিয়ে অস্বস্তিতে দমদম-সহ উত্তর ২৪ পরগনাRead More →