পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার কখন, কোথায় দেখা যাবে? আবার কবে ভারত থেকে দেখা যাবে ‘রক্তচাঁদ’

আকাশে থাকবে রক্তবর্ণ চাঁদ। কখনও হয়ে উঠবে ফ্যাকাশে। ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রবিবার রাত ৯টা থেকে গভীর রাত (ভারতীয় সময়) পর্যন্ত চলবে প্রক্রিয়া। তার মধ্যে ৮২ মিনিট (এক ঘণ্টা ২২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, অনেক বছর পরে এত দীর্ঘ সময় ধরেRead More →

কম্পন রুখতে মেট্রোর লাইনের নীচে আছে ‘ডিভাইস’! চলছে নজরদারি, দুর্গাপিতুরি লেনে কী কী পদক্ষেপ? জানালেন কর্তৃপক্ষ

বৌবাজারের দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের সমস্যা নিয়ে তৎপর মেট্রো কর্তৃপক্ষ। আনন্দবাজার ডট কম-এর খবর পড়ে বৃহস্পতিবারই তাঁরা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসেছেন। কোন বাড়িতে কতটা ফাটল, মেট্রো চললে কতটা কম্পন অনুভূত হচ্ছে, সরেজমিনে দেখে এসেছেন শীর্ষ প্রযুক্তিবিদেরা। শুক্রবার আনন্দবাজার ডট কম-কে মেট্রো কর্তৃপক্ষ জানালেন, নজরদারি চলছে। যে সমস্ত বাড়িতেRead More →

জিএসটি ২.০ মধ্যবিত্তকে অনেক সুরাহা দেবে! বললেন নির্মলা, জিএসটি ৩.০-তে কী কী থাকবে, জানিয়ে রাখলেন তা-ও

জিএসটি ১.০ ছিল অভিন্নতার প্রতীক। জিএসটি ২.০ জোর দিয়েছে সরল ব্যবস্থায়। জিএসটি ৩.০ নজর দেবে আরও স্বচ্ছতায়। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জিএসটি ২.০ অর্থাৎ, নয়া কাঠামো আগামী ২২ সেপ্টেম্বর থেকে চালু হবে। তার আগে নির্মলা জানালেন, নতুন কাঠামো গোটা জিএসটি ব্যবস্থাকে আরও সরল করবে। তাতে সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীরা,Read More →

‘ভারত আর রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেললাম’! হঠাৎ মোদী-পুতিন-জিনপিঙের ছবি দিয়ে কিসের ইঙ্গিত ট্রাম্পের

গভীর এবং অন্ধকারতম চিনের মধ্যে হারিয়ে গিয়েছে ভারত আর রাশিয়া। শুক্রবার সমাজমাধ্যমের পোস্টে হঠাৎ এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করলেন। তিন দেশকে একসঙ্গে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর এই পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি এসসিও সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেRead More →

ভারতীয় দল স্পনসর হারাতেই জার্সির দাম কমল ৮০ শতাংশ! কত টাকায় বিক্রি হচ্ছে কোহলিদের জার্সি

কয়েক দিন পরেই শুরু এশিয়া কাপ। তার আগে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর। অনেক কম দামে ভারতীয় ক্রিকেটারদের জার্সি কিনতে পারবেন তাঁরা। ‘ড্রিম ১১’ আর ভারতীয় ক্রিকেট দলের স্পনসর নেই। তারা সরে দাঁড়াতেই ভারতীয় ক্রিকেটারদের জার্সির দাম কমে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের জার্সির নির্মাতা অ্যাডিডাস। তারা জানিয়েছে, ‘ড্রিম ১১’ লেখা জার্সিরRead More →

দলীপে ব্যর্থ যশস্বী, শ্রেয়স! ১৮৪ রানের ইনিংস খেলে ভারতীয় দলে ঢোকার লড়াইয়ে রুতুরাজ

ভারতের টেস্ট দলে থাকার লড়াইয়ে দলীপ ট্রফি ভারতীয় ক্রিকেটারদের কাছে বড় পরীক্ষা। সেই পরীক্ষার প্রথম ধাপে ব্যর্থ যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আয়ার। দলীপে প্রথম ইনিংসে রান পেলেন না তাঁরা। দুই ক্রিকেটারের ব্যর্থতার দিনে নজর কাড়লেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএলে ওপেন করেন তিনি। কিন্তু লাল বলের ক্রিকেটে মিডল অর্ডারে ফিরেছেন রুতুরাজ। দলীপেরRead More →

‘শিশুদের টফিতেও কর বসিয়েছিল কংগ্রেস’, জিএসটি ২.০-তে ‘ডবল ডোজ়ের বৃদ্ধি’ দেখছেন প্রধানমন্ত্রী মোদী

গত কয়েক বছর ধরে তিনি ডবল ইঞ্জিন সরকারের পক্ষে ধারাবাহিক সওয়াল করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, জিএসটি ২.০ জাতির প্রতি সহায়তা এবং দেশের আর্থিক বৃদ্ধির ‘ডবল ডোজ়’ হবে। সেই সঙ্গে জিএসটি হারের পরিবর্তন সম্পর্কে তাঁর মন্তব্য, ‘‘দেশের স্বাধীনতার পরে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’’ বুধবার পণ্য পরিষেবা কর (জিএসটি)Read More →

হকিতে ভারতের কাছে হার মালয়েশিয়ার, এশিয়া কাপের ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে হরমনপ্রীতেরা

চলতি এশিয়া কাপের সবচেয়ে ভাল হকি ভারত খেলল বৃহস্পতিবার। এই প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছোড়ার ক্ষমতা সবচেয়ে বেশি ছিল মালয়েশিয়ার। হকির ক্রমতালিকায় ভারতের (৭) পরেই মালয়েশিয়া (১২)। কিন্তু বিহারের রাজগীরের মাঠে দাঁড়াতে পারল না মালয়েশিয়া। শুরুর দু’মিনিটের মাথায় এগিয়ে গিয়েও ১-৪ গোলে হারতে হল তাদের। ভারতের হয়ে ফর্মে থাকা অধিনায়কRead More →

পুনর্নির্মাণ হচ্ছে পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটি! ক্ষতিগ্রস্ত হয়েছিল সিঁদুর অভিযানে

ভারতীয় সেনাবাহিনীর সিঁদুর অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটি। উপগ্রহ চিত্রে তা ধরা পড়েছিল। সেই নুর খান ঘাঁটি কি এ বার পুননির্মাণ করছে পাকিস্তান! সাম্প্রতিক একটি উপগ্রহচিত্রের ভিত্তিতে এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম এনডিটিভি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে সে দেশের বায়ুসেনার ঘাঁটি নুর খান।Read More →

গুয়াহাটিতে মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনে শ্রেয়ার গান, টিকিটের দাম নিয়ে বড় সিদ্ধান্ত আইসিসি-র

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। এ বার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। উদ্বোধন অসমের গুয়াহাটিতে। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল। মাঠ ভরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইপিএলের গত মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন গার্ডেন্সে গেয়েছিলেন শ্রেয়া। এ বার বিশ্বকাপের উদ্বোধনীRead More →