বিরামহীন সংক্রমণে দেশে ফের সর্বোচ্চ দৈনিক আক্রান্ত, মৃত্যুও ৪ হাজারের দোরগোড়ায়

দেশের দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবারও ৪ লক্ষ ছাড়াল। এই নিয়ে তৃতীয় বার দেশে দৈনিক আক্রান্ত ৪ লক্ষের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন সংক্রমিত হয়েছেন। যা একদিনে আক্রান্তের নিরিখে সবথেকে বেশি। গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ১৪Read More →

করোনার দ্বিতীয় ঢেউ: বাড়ির শিশুকে সুরক্ষিত রাখতে জেনে নিন কয়েকটি তথ্য

দ্বিতীয় ঢেউয়ে কোভিড আরও কতটা ক্ষতি করছে, তা নিয়ে চিন্তিত সকলে। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনের মধ্যে। নতুন অভিজ্ঞাও হচ্ছে। তার থেকে তৈরি হচ্ছে নতুন আশঙ্কা। সব মিলে কাজ করছে কত রকম অনিশ্চয়তা। এমন সময়ে বাড়ির শিশুটিকে কী ভাবে দেখে রাখা যাবে? তার কি করোনা হলে পরীক্ষা করা যাবে? এমনRead More →

শীতাতপ নিয়ন্ত্রিত প্রিয়া সিনেমা হলে টিকাকরণের ব্যবস্থা, দেখানো হবে ছবিও

প্রিয়া সিনেমা হল রূপান্তরিত হতে চলেছে টিকাকরণ কেন্দ্রে। প্রেক্ষাগৃহের কর্ণধার অরিজিৎ দত্ত আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, ‘‘মেডিকা হাসপাতালের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে তাঁর। আপাতত হাসপাতালে অতিমারির যথেষ্ট সংখ্যক টিকা নেই। সব ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি চালু হতে পারে এই বিশেষ ব্যবস্থা।’’ ভাবনা বাস্তবায়িত হলে দেশে এই প্রথম কোনও প্রেক্ষাগৃহ টিকাকরণRead More →

Bengal Polls: বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহের মন্ত্রক রিপোর্ট চাইল রাজ্যপালের কাছে

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করবে অমিত শাহের মন্ত্রক। এ জন্য ইতিমধ্যেই চার সদস্যের দল বাংলায় পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অতিরিক্ত সচিব পর্যায়ের এক অফিসারের নেতৃত্বাধীন ওই দলRead More →

শুক্রবার থেকে শহরে ফের কমছে মেট্রোর সংখ্যা, বদল সময়সূচিতেও

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারি পরিবহণ এবং মেট্রো ৫০ শতাংশ কমানো হবে। বৃহস্পতিবার সেই মর্মে বিবৃতি জারি করল মেট্রো রেল। জানিয়ে দেওয়া হল, মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে শুক্রবার থেকে। পরিবর্তিত সময়সূচিও প্রকাশ করা হয়েছে। ৭ মে অর্থাৎ শুক্রবার থেকেই পরিবর্তিত সময়সূচিRead More →

Bengal Polls 2021: শোচনীয় হারের কারণ কী? জানতে চান অমিত, ফোন যাচ্ছে বিজেপি-র নীচুতলার কর্মীদের কাছে

বাংলার ভোটে শোচনীয় হারের কারণ খুঁজতে ময়দানে নেমে পড়লেন অমিত শাহ। গত কয়েকদিন ধরে তাঁর রাজনৈতিক দফতর থেকে রাজ্যের নীচুতলার বিজেপি কর্মীদের কাছে ফোন আসা শুরু হয়েছে। উদ্দেশ্য— হারের কারণ অনুসন্ধান। সেই কারণে বড়মাপের কোনও নেতা নয়, একেবারে তৃণমূল স্তরের কর্মীদের কাছ থেকে মতামত সংগ্রহ করছেন অমিতের দফতরের কর্মীরা। পাশাপাশিইRead More →

করোনা আক্রান্ত হয়ে গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহ

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর প্রতিষ্ঠাতা অজিত সিংহ। বয়স হয়েছিল ৮২ বছর। গত ২০ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসাধীন ছিলেন গুরুগ্রামের একটি হাসপাতালে। অজিতের ছেলে তথা প্রাক্তন সাংসদ জয়ন্ত চৌধুরী বৃহস্পতিবার সকালে টুইটারে বাবার মৃত্যুসংবাদ জানিয়ে লেখেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আজ সকালে তিনিRead More →

মাথায় করোনা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আগেই ইংল্যান্ড চলে যেতে পারেন কোহলীরা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মে মাসেই ইংল্যান্ড পাড়ি দিতে পারে ভারতীয় দল। ১৮ জুন থেকে শুরু হওয়ার কথা ফাইনাল। জুন মাসের প্রথম সপ্তাহে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। করোনার কথা মাথায় রেখে মে মাসের শেষের দিকেই বিরাট কোহলীরা চলে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরRead More →

এক সপ্তাহে বিশ্বের করোনা আক্রান্তের প্রায় অর্ধেক এবং মৃত্যুর ২৫% ভারতে, বলছে হু

সারা বিশ্বে যত মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন গত সপ্তাহে, তার প্রায় অর্ধেকই ভারত থেকে। এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। শুধু তাই নয়, গত সপ্তাহে বিশ্বে মোট মৃত্যুর চারভাগের এক ভাগই ভারতে। বুধবার অতিমারি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে হু। সেই রিপোর্টেই জানানো হয়েছে এই তথ্য। সেইRead More →

Bengal Election: কয়লা পাচার-কাণ্ডে নাম জড়ানো বাঁকুড়ার পুলিশ সুপারকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরে একাধিক রদবদল হয়েছে রাজ্য প্রশাসনে। পুলিশের ওপর মহল থেকে জেলাশাসক, সব স্তরে বদলি হয়েছে। এ বার বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন। বাঁকুড়ার নতুন পুলিশ সুপার হলেন শ্যাম সিং। কিছু দিন আগেই কয়লা পাচার-কাণ্ডে নাম জড়িয়েছিল কোটেশ্বরের।Read More →