Covid: মিলছে নতুন নতুন রূপ, ভারতে আরও সংক্রামক হয়ে উঠতে পারে করোনাভাইরাস

ক্রমাগত রূপ বদলের ফলে সংক্রমণ ক্ষমতাও বেড়েছে করোনাভাইরাসের কয়েকটি নয়া প্রজাতির। ভবিষ্যতে ভারত-সহ বিভিন্ন দেশে আরও সংক্রামক রূপের সন্ধান মেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গবেষকদের একাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-র প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০-র অক্টোবরে প্রথম ভারতে করোনাভাইরাসের বি.১.৬১৭ প্রজাতিটির (যা ‘করোনার ভারতীয় রূপ’ বলে পরিচিতি পেয়েছে) সন্ধান মেলে। পরেRead More →

Cyclone Tauktae: আরব সাগরে আটক ভেসেলের ৯১ জনের খোঁজে নৌবাহিনীর ৫ জাহাজ

ঘূর্ণিঝড় টাউটে-র জেরে মহারাষ্ট্র এবং গুজরাত উপকূলে আটকে পড়ে চারটি ভেসেল। সেখানে আটকে থাকাদের উদ্ধারে নামে ভারতীয় নৌবাহিনী। বুধবার সকাল অবধি সব মিলিয়ে ৬৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বার্জ পাপা (পি-৩০৫)-এ থাকা ৯১ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনীর পাঁচটি জাহাজ এবং একটি হেলিকপ্টার। নৌবাহিনীরRead More →

Covishield Vaccine: বুধবার সকালেই পুণে থেকে রাজ্যে এসে পৌঁছল ২ লক্ষেরও বেশি কোভিশিল্ড টিকা

রাজ্যে এসে পৌঁছল ২ লক্ষ ১২ হাজার ৪৬০ কোভিশিল্ড টিকা। রাজ্যের বরাত দেওয়া এই টিকা বুধবার সকাল ৯টা নাগাদ এসে পৌঁছেছে কলকাতা বিমানবন্দরে। এই টিকা হাতে আসায় রাজ্যে টিকাকরণের গতি বাড়বে বলে আশা চিকিৎসা মহলে। রাজ্যে এখন ৪৫ উর্ধ্বদের দ্বিতীয় টিকাকরণের পাশাপাশি ১৮-৪৪ বছরের টিকা দেওয়ার কর্মসূচি চলছে। সূত্রের খবর,Read More →

Narada: রাজ্যের বাইরে যাবে মামলা? জামিন মিলবে ফিরহাদদের? সব নজর হাই কোর্টের দিকে

নারদ মামলায় রাজ্যের ৪ নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। বুধবার কলকাতা হাই কোর্টে এই মামলা ফের উঠছে। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। সিবিআই সূত্রে খবর, হাই কোর্টে তাদের তরফে আবেদন করা হবেRead More →

Tauktea: টাউটের তাণ্ডবে মৃত ১৩ গুজরাতে, বুধবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদী

ঘূর্ণিঝড় টাউটের অভিঘাতে গুজরাতের মৃত্যু হয়েছে ১৩ জনের। সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী মঙ্গলবার জানিয়েছেন, সৌরাষ্ট্র অঞ্চলের রাজকোট এবং ভাবনগর জেলার গরিয়াধরের পাশাপাশি দক্ষিণ গুজরাতের বলসাড জেলার ভাপিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। হয়েছে, আনুষঙ্গিক নানা ক্ষয়ক্ষতিও। এই পরিস্থিতিতে বুধবার গুজরাত এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিউয়ের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রRead More →

Coronavirus: কলকাতায় কোভিডের বলি চার হাজার ছাড়াল, রাজ্যে নতুন সংক্রমণ ফের বেড়ে ১৯,৪২৮

কোভিডে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এ শহরে আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত মোট ৪ হাজার ৪ জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ফের দেড়শোর কাছাকাছি কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে, রাজ্য জুড়ে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বেড়েRead More →

করোনা চিকিৎসায় ব্যবহার হবে না প্লাজমা থেরাপি, জানাল টাস্ক ফোর্স

করোনা রোগীদের চিকিৎসা থেকে বাদ পড়ল প্লাজমা (Plasma Therapy) থেরাপি। একদিন করোনা (COVID-19) আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলিতে এই পদ্ধতির মাধ্যমে চিকিৎসা হত। কিন্তু জাতীয় কোভিড টাস্ক ফোর্স জানিয়েছে এই পদ্ধতি ছিল পরীক্ষামূলক। তাছাড়া এই পদ্ধতি রোগের সংক্রমণ কমাতে কার্যকরি নয় বলে প্রমাণিত হয়েছে। তাই চিকিৎসা থেকে এই পদ্ধতিতে বাদ দেওয়া হল।Read More →

লাদাখে ভারত চিন সংঘাতের এক বছর পার, পরিস্থিতি সেই গরমই

এক বছর পেরিয়েও পরিস্থিতি যে কে সেই। অবস্থা বিশেষ পাল্টায়নি লাদাখে। কখনও সেনা কাছাকাছি এসে দুই দেশের। তো কখনো পিছিয়ে যায়। সব মিলিয়ে জটিল পরিস্থিতি থেকে সরছে না চিন ভারতের লাদাখ নিয়ে সমস্যা। ২০২০ সালের মে মাস থেকে শুরু। ভারতীয় জওয়ানদের উপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালিয়েছিল চিনা সেনা।Read More →

Coronavirus: সংক্রমিতের থার্মোমিটার-অক্সিমিটার ব্যবহার করতে পারেন কি বাড়ির অন্যরা?

দ্বিতীয় ঢেউ অনেক বেশি ছোঁয়াচে বলে ইতিমধ্যেই প্রমাণিত। বাড়িতে একজন করোনা আক্রান্ত হলে বাকিদের সংক্রমিত হওয়ার আশঙ্কাও যথেষ্ট। তার উপরে একজন সংক্রমিত হলে বাকিদেরও নিয়মমতো থাকা উচিত নিভৃতবাসে। এমন অবস্থায় পরিবারে দ্বিতীয় ব্যক্তির জ্বর এলে বা শরীর খারাপ লাগলে কী করা উচিত? জ্বর কি মাপা যাবে কোভিড আক্রান্তের ব্যবহৃত থার্মোমিটারে?Read More →

Covid: কোভিডজয়ী সন্ধ্যা রায়, বাড়ি ফিরবেন মঙ্গলবার?

সুস্থ সন্ধ্যা রায়। করোনামুক্ত তিনি। সোমবার রাতে আনন্দবাজার ডিজিটালকে এমনটাই জানালেন চিকিৎসক রূপালি বসু। তাঁর দাবি, বার্ধক্যজনিত সমস্যা ছাড়া করোনা সংক্রান্ত কোনও সমস্যা আপাতত সন্ধ্যার নেই। সংক্রমণ থেকে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই শরীরে। স্বাভাবিক তাপমাত্রাতেও প্রবীণ অভিনেত্রীর অক্সিজেনের মাত্রা ৯৯। সব ঠিক থাকলে মঙ্গল বা বুধবার তিনি বাড়ি ফিরতে পারেন। চলতিRead More →