Sara Tendulkar: সারার ছবি ভাইরাল, জোর আলোচনা শুরু, কে হচ্ছেন সচিন তেন্ডুলকরের জামাই?

আবার খবরে সারা তেন্ডুলকর। সচিন কন্যার ‘ডেট’-এর ছবি নেটমাধ্যমে ভাইরাল। জোর আলোচনা, কে হচ্ছেন সচিনের জামাই? সারা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে একজনের হাত ধরে রয়েছেন তিনি। যাঁর হাত ধরে রয়েছেন, তাঁর সেই হাতটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সেই ছবি পোস্ট করে সারাRead More →

Sourav Ganguly: বিরাট কোহলীদের তুলোধনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কেন রাগলেন মহারাজ

বিগত টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বিরাট কোহলীদের। প্রথম দু’ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের ফলেই বিদায় হয়েছে ভারতের। এই টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স সাম্প্রতিক কালে সব থেকে খারাপ, এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। গত চার থেকে পাঁচ বছরে ভারতীয় দল এত খারাপ খেলেনিRead More →

Accident: ধেয়ে আসছে লোকাল ট্রেন, রেললাইনের উপর আটকে যাত্রিবাহী গাড়ি! দেখুন ভিডিয়ো

প্রহরীবিহীন লেভেল ক্রসিং পারাপার করতে গিয়ে রেললাইনে আটকে পড়েছে একটি গাড়ি। আর সেই গাড়িতে ধাক্কা মারল হলদিয়া-পাঁশকুড়া লোকাল ট্রেন। রবিবার এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার গঞ্জনারায়ণপুর এলাকায়। ধাক্কার অভিঘাতে ট্রেনটি প্রায় ১০০ মিটার ঠেলে নিয়ে যায় গাড়িটিকে। শেষ মুহূর্তে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান চালক।ঘটনার প্রত্যক্ষদর্শী তথাRead More →

Cyclone Jawad: বৃষ্টি শুরু দিঘায়, চলছে টলহদারি, সরানো হচ্ছে উপকূল এলাকার বাসিন্দাদের

ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ এখনও অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। রবিবার দুপুর নাগাদ ওড়িশার উপকূলে তার আছড়ে পড়ার কথা। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ঢেকেছে মেঘে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। সঙ্গে হাওয়ার গতিবেগও রয়েছে স্বাভাবিকের তুলনায় বেশি। রবিবার এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করাRead More →

Omicron Variant: একে একে তালিকায় জুড়ছে নতুন নাম, টের পাওয়ার আগেই কি বহু দেশে ওমিক্রন

করোনার ওমিক্রন স্ট্রেন নিয়ে দক্ষিণ আফ্রিকা সতর্কবার্তা জারি করার আগেই নেদারল্যান্ডসে পৌঁছে গিয়েছিল ‘সন্দেহজনক’ ভেরিয়েন্টটি। আজ এ কথা জানিয়েছে সে দেশের স্বাস্থ্য দফতর। একই সন্দেহ জার্মানি, বেলজিয়াম ও নাইজিরিয়ার। এর থেকে একটি বিষয় স্পষ্ট যে, বিশ্ববাসী বুঝে ওঠার বহু আগেই হয়তো একাধিক দেশে ছড়িয়েছে ওমিক্রন। আমেরিকার প্রেসিডেন্টের চিকিৎসা বিষয়ক মুখ্যRead More →

Sikkim : ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, বিদেশিদের জন্য দরজা বন্ধ করল সিকিম সরকার

ওমিক্রনের আশঙ্কাকে সামনে রেখে বুধবার থেকে সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশ বন্ধে নির্দেশ জারি হল। রাজ্যের কোথাও বিদেশিদের কোনও পারমিট দেওয়া হবে না বলেও সিকিম সরকার জানিয়েছে। মঙ্গলবার সিকিমের স্বরাষ্ট্র দফতরের তরফে ওই নির্দেশ জারি হয়েছে। সিকিম সরকারের এক সচিবের কথায়, বিশ্বের ১২টি দেশে ওমিক্রনের হদিশ মিলেছে। এ দেশেও সতর্কতার কথাRead More →

Cheating: ‘কাস্টমার কেয়ারে’ ফোন করতেই ২ লক্ষ টাকা উধাও! ফাঁদে পা প্রাক্তন ব্যাঙ্ককর্মীর

মুদিখানা দোকানে সাত হাজার টাকা বাকি ছিল। অনলাইনে সেই টাকা মেটাতে গিয়েছিলেন প্রাক্তন এক ব্যাঙ্ককর্মী। তবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও লেনদেন সম্পূর্ণ হয়নি। তা নিয়ে ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু গুগল সার্চ করে পাওয়া ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করতেই বিপত্তি।উত্তরপাড়ার মাখলার বাসিন্দা স্নেহাশিস ঘোষ প্রাক্তনRead More →

Health Ministry: ওমিক্রন: আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করল কেন্দ্র

ভারতে আসা আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ১ ডিসেম্বর রাত ১২টা থেকে এই নির্দেশিকা কার্যকরী হবে বলে জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ওমিক্রন সংক্রমণের নিরিখে ‘ঝুঁকিতে থাকা দেশগুলি’ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষায় কারও পজিটিভ ধরা পড়লে তাঁকেRead More →

Kolkata Weather: সর্বনিম্ন তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরছে শীত

বাধা কাটিয়ে রাজ্যে ফিরছে শীত। সর্বনিম্ন তাপমাত্রাও গত কয়েক দিনের তুলনায় অনেকটা কমেছে। যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শীত-শীত ভাব মালুম হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ফিরেছে ঠান্ডা। আগামী কয়েক দিন ঠান্ডা বাড়বে বলেই মত হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সারা দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে।Read More →

Australia Cricket: বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় অধিনায়কের মতে সে দেশে কোনও ‘আদর্শ’ অধিনায়ক নেই

আগামী ১৫ বছরেও কোনও ‘আদর্শ’ অধিনায়ক খুঁজে পাবে না অস্ট্রেলিয়া, এমনটাই মত মাইকেল ক্লার্কের। বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে অস্ট্রেলিয়াতে তেমন কোনও অধিনায়ক নেই। টিম পেন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় তাঁর বদলে নতুন অধিনায়ক খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নাম উঠে আসছে স্টিভ স্মিথ, প্যাট কামিন্সের। অধিনায়ক বাছাইয়ের উদ্দেশ্যে সাক্ষাৎকারের জন্য গড়া হয়েছে কমিটি।Read More →