India Covid Bulletin: দেশে আরও কমল দৈনিক করোনা আক্রান্ত, কমেছে সংক্রমণের হার, মৃতের সংখ্যাও

শনিবারের পর রবিবার। আরও কমল করোনা সংক্রমণ। কমেছে দৈনিক সংক্রমণের হারও। রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। শনিবার যা ছিল এক লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। কমেছে সংক্রমণের হারও। গত ২৪Read More →

School Reopen: রাজ্য জুড়ে খুলল স্কুল-কলেজ, খুশি পড়ুয়া থেকে শিক্ষক, বিধি মানতে হিমশিম

করোনার স্ফিতি সামান্য স্তিমিত হতেই বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে খুলে গেল স্কুল-কলেজ। সংক্রমণ নিয়ে চিন্তা থাকলেও শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবকদের চোখে-মুখে উদ্দীপনার ছাপ স্পষ্ট ছিল। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই স্কুলগুলিতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। মঙ্গল ও বুধবার জীবাণুমুক্তকরণ (স্যানিটাইজেশন)-এর কাজ চলার পর বৃহস্পতিবার খুলে গেল স্কুল-কলেজেরRead More →

Kolkata Metro: বেলগাছিয়া ও শ্যামবাজারের মাঝে লাইনে ‘সমস্যা’! বন্ধ দমদম থেকে মেট্রো পরিষেবা, ভোগান্তি যাত্রীদের

বেলগাছিয়া ও শ্যামবাজারের মাঝে ডাউন লাইনেও সমস্যা। তার জেরে ব্যাহত হল মেট্রো চলাচল। দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ। বৃহস্পতিবার সকালে মেট্রোর লাইনে সমস্যা লক্ষ করেন মেট্রো রেলের কর্মীরা। ফলে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয় দমদম থেকে গিরীশ পার্ক স্টেশনের মধ্যে। এর ফলে নিত্যযাত্রীরা ভোগান্তিরRead More →

India Covid bulletin: সামান্য বাড়লেও তিন লক্ষের নীচেই রইল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বৃদ্ধি সংক্রমণের হারেও

পাঁচ দিন পর মঙ্গলবার দেশে করোনা সংক্রমণ নেমেছিল তিন লক্ষের নীচে। বুধবারও তা অব্যাহত রইল। তবে মঙ্গলবারের তুলনায় বাড়ল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন, দু’লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। মঙ্গলবার যা ছিল দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। যাRead More →

US warplane landing mishap: দক্ষিণ চিন সাগরে ভেঙে পড়ল আমেরিকার যুদ্ধবিমান, আহত সাত সেনা

ফের উত্তেজনা দক্ষিণ চিন সাগরে। রুটিন মহড়ার সময় সেখানে ভেঙে পড়ল আমেরিকার এক যুদ্ধবিমান। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে আমারিকার নৌবাহিনী। উড়িয়ে দেওয়া হচ্ছে না নাশকতার আশঙ্কাও। সূত্রের খবর, সোমবার এফ-৩৫সি যুদ্ধবিমানটি অবতরণ সংক্রান্ত সমস্যায় পড়ে। আমেরিকার নৌবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চিনRead More →

Covid 19: টানা পাঁচ দিন পর তিন লাখের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ, কমল সংক্রমণের হারও

টানা পাঁচ দিন পর দেশের দৈনিক সংক্রমণ তিন লক্ষের নীচে নামল। একই সঙ্গে ২০ শতাংশের নীচে নেমেছে সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। সোমবারের তুলনায় যা ১৬.৩৯ শতাংশ কম। সংক্রমণের হারও টানা পাঁচ দিন ১৫ শতাংশের উপরRead More →

India Open Badminton: ফের লক্ষ্যভেদ লক্ষ্যের, ইন্ডিয়া ওপেনের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে খেতাব জয়

ফের লক্ষ্যভেদ করলেন ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। রবিবার ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিয়ান ইউ-কে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জিতলেন তিনি। খেলার ফল লক্ষ্যের পক্ষে ২৪-২২, ২১-১৭। ফাইনালে ওঠার আগে দু’টি ম্যাচে তিন সেটে জিতেছিলেন লক্ষ্য। কিন্তু ফাইনালে ৫৪ মিনিটের ম্যাচে অনেক বেশিRead More →

Bikaner Express derailed: সত্যিই কি বেঁচে, না কি চোখের ভুল! অবিশ্বাস্য রকম ভাবে বেঁচে ফেরারা কী বললেন

বৃহস্পতিবারের বিভীষিকা এখনও ভীষণ জ্যান্ত ওঁদের কাছে। বিকেল পাঁচটা নাগাদ তিস্তার উপর রেলসেতু পেরিয়ে বিকানের এক্সপ্রেস গতি বাড়িয়ে এগিয়ে যাচ্ছে নিউ ময়নাগুড়ির দিকে, আচমকাই বিকট শব্দ। তার পরের কথা অনেকেই ভাল মতো মনে করতে পারছেন না। আবার কারও তা মনে পড়লেও, কথায় প্রকাশে অক্ষম। ওঁরা সকলেই অভিশপ্ত বিকানের এক্সপ্রেসের যাত্রী।Read More →

Covid 19: কখন কোভিড পরীক্ষা, কখন নিভৃতবাস, নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর

দেশ জুড়ে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় জনমানসে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কখন কোভিড-১৯ পরীক্ষা করানো ঠিক, কখন নয়, তা নিয়ে অনেকেই সন্দিহান। এই বিষয়ে এ বার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। পাশাপাশি, কখন, কাদের নিভৃতবাস বা হাসপাতালে পাঠানো প্রয়োজন সে বিষয়েও বার্তা রয়েছে ওই নির্দেশিকায়। চলতি সপ্তাহেই ইন্ডিয়ানRead More →

Work from Home: করোনা স্ফীতিতে এই বছরেও কি বাড়ি থেকে কাজ বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের?

ভারতে করোনার নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা হু-হু করে বেড়ে চলেছে। তাই আগের বছরের মত এই বছরে আবারও ‘রিমোট ওয়ার্কিং মডেল’ বেছে নিতে কর্পোরেট সংস্থাগুলিকে চাপ দিচ্ছে সরকার। সারা দেশে বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) শুরু করেছে। অন্যতম বহুজাতিক তথ্যপ্রযুক্তি (আইটি) সংস্থা কগনিজ্যান্ট থেকে শুরুRead More →