Parag Agrawal: মালিকানা বদলের পর এ বার কি সিইও বদল? টুইটার থেকে সরলে কত টাকা পেতে পারেন পরাগ

১২ মাসের মধ্যে তাঁকে পদ থেকে সরালে ৪২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩২১ কোটি ১১ লক্ষ টাকা) পাবেন টুইটারের সিইও পরাগ অগ্রবাল। এমনটাই জানিয়েছে গবেষণা সংস্থা ইকুইলার। জল্পনা উঠেছে মাইক্রোব্লগিং সাইটের মালিকানা বদলের পরে সিইও পদ থেকে সরতে হতে পারে পরাগকে। আর তা ঘটলে চুক্তি অনুযায়ী এই টাকাই প্রাপ্য পরাগের।Read More →

School: গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ‘মর্নিং স্কুল’ চালু করার নির্দেশ শিক্ষা দফতরের

গ্রীষ্ম প্রখর থেকে প্রখরতর হয়ে ওঠায় গরমের ছুটি এগিয়ে আনার দাবি উঠছিল রাজ্যের সর্বত্র। সেই দাবির সুরাহা না-হলেও বিকাশ ভবন সোমবার নির্দেশ দিয়েছে, গরমে সুস্থ থেকে পড়ুয়ারা যাতে স্কুলে যেতে পারে, সেই জন্য প্রাথমিক, এসএসকে, এমএসকে থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক— সব স্তরেই ‘মর্নিং স্কুল’ অর্থাৎ সকালে স্কুল চালুRead More →

Raghuram Rajan: সুদ বৃদ্ধি ‘দেশদ্রোহিতা’ নয়, চড়া মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করতে দাওয়াই দিলেন রাজন

মূল্যবৃদ্ধি যুঝতে ভারতেও সুদের হার বাড়ানো জরুরি বলে মনে করেন রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। কিন্তু তাকে যেন রাজনীতিবিদ বা আমলাদের তরফে ‘দেশদ্রোহী কার্যকলাপের’ তকমা না-দেওয়া হয়, সে নিয়ে সতর্ক করলেন তিনি। গত ক’মাসে বিশ্ব জুড়েই মাথাচাড়া দিয়েছে মূল্যবৃদ্ধির হার। যা যুঝতে বিভিন্ন দেশ সুদ বাড়ানোর পথে হাঁটছে। ভারতেওRead More →

Covid update: সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে দিল্লি, করোনা স্ফীতি নিয়ে বুধবার বৈঠকে মোদী

পর পর টানা ছ’দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দু’হাজারের বেশি। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৯৩। সোমবার তা সামান্য কমে দাঁড়িয়েছে ২,৫৪১-এ। কেন্দ্রের কোভিড বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ০.৮৪ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০ জন। সুস্থRead More →

National Flag Waving: ভাঙল পাকিস্তানের রেকর্ড, একসঙ্গে ৭৮ হাজার জাতীয় পতাকা নাড়িয়ে বিশ্বরেকর্ড ভারতের

এত দিন পাকিস্তানের ঝুলিতে রেকর্ড ছিল একসঙ্গে ৫৬ হাজার জাতীয় পতাকা হাতে নিয়ে নাড়ানোর। এ বার সেই বিশ্বরেকর্ড ভেঙে নয়া নজির গড়ল ভারত। এক অনুষ্ঠানে ৭৮ হাজার মানুষ জড়ো হয়ে জাতীয় পতাকা নাড়িয়ে পাকিস্তানের ১৮ বছরের সেই পুরনো রেকর্ড ভেঙে দিলেন। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অধীনে বীর কুঁয়ার সিংহের ১৬৪তমRead More →

IPL 2022: একের পর এক ম্যাচে শূন্য করছেন তবু ‘সব কিছু বিরাটের নিয়ন্ত্রণেই আছে’

এ বারের আইপিএলে দ্বিতীয় বার ‘গোল্ডেন ডাক’ করলেন বিরাট কোহলী। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ফের প্রথম বলেই আউট। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও অর্ধশতরান করেননি। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বাঙ্গার বলছেন, “সব কিছু বিরাটের নিয়ন্ত্রণেই আছে।” বেঙ্গালুরু দলের কোচRead More →

Jammu Blast: জম্মু সফরের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলের ১২ কিমি দূরে বিস্ফোরণ!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল থেকে মাত্র ১২ কিমি দূরে বিস্ফোরণের ঘটনা ঘটল। জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে রবিবার জম্মুর সাম্বা জেলার পাল্লি পঞ্চায়েত সভা করার কথা প্রধানমন্ত্রীর। তাঁর আগেই এমন বিস্ফোরণের ঘটনায় চিন্তা বেড়েছে প্রশাসনের। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে বিস্ফোরণ হয়েছে জম্মুর লালিয়ানা গ্রামে। যা প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে ১২ কিলোমিটারRead More →

Baby Shower: স্কুলে সাধভক্ষণ শিক্ষিকার! নেমন্তন্ন না পেয়ে বিক্ষোভ, মূর্ছা গেলেন প্রধানশিক্ষিকা

স্কুলে এক শিক্ষিকার সাধভক্ষণের আয়োজন করা হয়েছিল। তাতে বাদ পড়েছিলেন কয়েক জন শিক্ষিকা। এই অভিযোগে স্কুলের মধ্যে তুলকালাম বাধল। অশান্তিতে জড়ালেন শিক্ষিকারা। আর পরিস্থিতি সামাল দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন প্রধানশিক্ষিকা। এই ঘটনা ঘটেছে হুগলির শ্রীরামপুরে।গত বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের ভিতরেই এক সহ-শিক্ষিকার সাধভক্ষণের আয়োজন করা হয়েছিল শ্রীরামপুরের মাহেশেরRead More →

Anubrata Mondal: এসএসকেএম থেকে ছাড়া পেতেই সিবিআই তলব অনুব্রতকে, হাজিরা দিতে হবে শনিবারই বিকেলেই

এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই। শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে তাঁকে‌ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ৬ এপ্রিল থেকে তিনি ভর্তি ছিলেন হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। ১৭ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার ছাড়া পান অনুব্রত মণ্ডল। জল্পনাRead More →

SBI: এই দু’টি ফোন নম্বর বিপজ্জনক, টাকা লোপাট নিয়ে গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক

আর্থিক প্রতারণার হাত থেকে গ্রাহকদের বাঁচাতে নিয়মিত সতর্ক করে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। গ্রাহকদের ফোনে মেসেজ পাঠানোর পাশাপাশি ইমেল করেও সচেতনতা বাড়ানো হয়। কী ভাবে বিপদ এড়িয়ে থাকা যাবে, তা জানাতে নিয়মিত টুইটও করা হয় দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। এ বার দু’টি ফোন নম্বর উল্লেখ করে টুইটRead More →