Lucknow Murder: গুলি করার পরে ছেলে দরজা খুলে বার বার উঁকি মেরে দেখেছিল মা কি বেঁচে!

বাবার লাইসেন্সড বন্দুক দিয়ে মাকে গুলি করার পর লখনউয়ের সেই কিশোর তাঁকে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। মাঝেমধ্যেই ওই ঘরের দরজা খুলে নজর রাখছিল মা বেঁচে আছে কি না! পুলিশ জানিয়েছে, গুলি লাগার পরেও মহিলা বেশ কয়েক ঘণ্টা বেঁচে ছিলেন। গুলি করার পরদিন সকালে আবার সেই ঘর খোলেRead More →

WBCHSE Results 2022: মেধাতালিকায় ২৭২! কী করে হল? নিজের স্কুলে পরীক্ষাকেও কারণ বলছেন সংসদ কর্তা

নিজের স্কুলে চেনা পরিবেশে পরীক্ষা দিয়েই কি ভাল ফল করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা? মেধা তালিকায় প্রথম দশে ২৭২ জন ছাত্র-ছাত্রীর নাম কী করে এল, তা জানতে চাওয়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তা-ই বললেন। তাঁর মতে চেনা পরিবেশে, হালকা মেজাজে পরীক্ষা দিয়েছেন ছাত্র-ছাত্রীরা। ‘বড় পরীক্ষা’র চাপ তাদের উপর প্রভাব ফেলতেRead More →

IPL: আইপিএলে বেজোস-অম্বানী ‘যুদ্ধ’ হচ্ছে না, রিলায়েন্সের সঙ্গে লড়াই থেকে পিছু হটছে অ্যামাজন

আইপিএলের ম্যাচ দেখানোর লড়াই থেকে হঠাৎই সরে দাঁড়াতে চলেছে অ্যামাজন। সংস্থার তরফে জানা গিয়েছে, বিপুল অর্থের এই লড়াইয়ে তারা হয়তো যোগ দেবে না। ফলে আগামী দিনে অ্যামাজনে আইপিএলের ম্যাচ দেখার সুযোগ সম্ভবত থাকছে না। আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার দৌড়ে এ বার মুকেশ অম্বানীর রিলায়েন্স এবং ওয়াল্ট ডিজনির লড়াই দেখা যেতেRead More →

Death: আসছি! হবু বরকে বাড়িতে অপেক্ষা করতে বলেন রিমা, পার্ক সার্কাস থেকে আর ফিরলেন না

মাসখানেক বাদে বিয়ে স্থির হয়েছিল হাওড়ার দাশনগরের ১৩৩ নম্বর ফকির মিস্ত্রি বাগানের বাসিন্দা রিমা সিংহ (২৮)-এর। শুক্রবার তাঁর সঙ্গে দেখা করতে রিমার বাড়িতে পৌঁছেছেন হবু স্বামী প্রবীর রায়। কিছু ক্ষণের মধ্যেই তাঁদের দেখা হওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই পুলিশ দাশনগরের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় গুলিতে মৃত্যু হয়েছে রিমার।Read More →

Television: কমিশনের উদ্যোগে মঞ্চে ইন্দ্রাণী-বাদশা-স্বরূপ, চার অভিনেত্রীর আত্মহত্যায় একজোট টেলিপাড়া

জীবনের বিনিময়ে টেলিপাড়াকে একজোট করে দিয়ে গেলেন পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগী, সরস্বতী দাস। চার মডেল-অভিনেত্রীর পর পর আত্মহনন ইন্ডাস্ট্রিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সত্যিই কি প্রতিভার যোগ্য কদর নেই এখানে? বৃহস্পতিবার সল্টলেকে রাজ্য মহিলা কমিশনের দফতরে এক আলোচনায় তারই হদিসে ছোট পর্দার তাবড় ব্যক্তিত্বরা। কমিশনের চেয়ারপার্সনRead More →

Coal India: বিদ্যুতের চাহিদা তুঙ্গে, ঘাটতি মেটাতে এই প্রথম কয়লা আমদানি করার পথে কোল ইন্ডিয়া

Coal India: বিদ্যুতের চাহিদা তুঙ্গে, ঘাটতি মেটাতে এই প্রথম কয়লা আমদানি করার পথে কোল ইন্ডিয়াজোগান না থাকায় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারছে না তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি। লোডশেডিংয়ের কবলে পড়েছে অধিকাংশ রাজ্য। এই গ্রীষ্মে তাপমাত্রা যত চড়েছে তত প্রকট হয়েছে দেশে কয়লার ঘাটতি। অভিযোগ উঠেছে, প্রয়োজন অনুযায়ী জোগান নাRead More →

Goldy Brar: সিধু মুসে ওয়ালার ‘খুনি’ গোল্ডি ব্রারের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ জারি ইন্টারপোলের

গ্যাংস্টার গোল্ডি ব্রারের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ (আরসিএন) জারি করল ইন্টারপোল। গত ২৯ মে খুন হন পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা। ওই খুনের দায় স্বীকার করেন গোল্ডি। তার পর থেকে বর্তমানে কানাডা নিবাসী এই গ্যাংস্টারকে হেফাজতে নেওয়া চেষ্টা চালাচ্ছে পঞ্জাব পুলিশ। ঘটনার পর দিনই গোল্ডির বিরুদ্ধে আরসিএনRead More →

Russia-Ukraine War: সেভেরোদোনেৎস্ক শহর দখল করতে মরিয়া রুশ সেনা! কেন গুরুত্বপূর্ণ ইউক্রেনের এই শহর?

ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহর দখলের লড়াইয়ে ভয়ানক যুদ্ধে মেতেছে মস্কো এবং কিভের সেনাবাহিনী। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত যুদ্ধ চলেছে। এমনটাই জানালেন জেলেনেস্কি সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা। ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের সামরিক সেনাবাহিনীর প্রধান সের্হি হেইডে বলেন, ‘‘সার্বিক ভাবে পরিস্থিতি কঠিন। আমাদের সেনারা সীমানা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে সেভেরোদোনেৎস্কে ভয়াবহRead More →

Road blockades: কুড়ি কিলোমিটার জুড়ে গাড়ির লাইন! খিদের চোটে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল ছেলে দু’টো

বিয়াল্লিশ বছর বয়স হল, কোনও দিন এমন অসহায় অবস্থায় পড়িনি। সকাল থেকে বিকেল পর্যন্ত ঠা ঠা রোদ আর গুমোট গরমে দাঁড়িয়ে রইলাম। তার পরে শুরু হল ঝড়বৃষ্টি। দু’টো ছোট ছোট ছেলে আর স্ত্রীকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে এমন অসহায় অনিশ্চিত অপেক্ষা আগে কখনও করেছি বলে মনে পড়ে না। নিজেদেরRead More →

Road Blockade: জল শেষ, বিস্কুটও! ১১ ঘণ্টা অবরোধে গরমে ছটফট করছেন গাড়ির মধ্যে ক্যানসার রোগী

মুমূর্ষু রোগী ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছেন অ্যাম্বুল্যান্সে, গরমে ছটফট করছে গাড়ির মধ্যে থাকা শিশুরা, এক ফোঁটা জলের খোঁজ করছেন বৃদ্ধ বাসযাত্রী— বৃহস্পতিবার জাতীয় সড়কে ১১ ঘণ্টার অবরোধে এ রকম বহু ঘটনার সাক্ষী হয়ে রইল হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি এলাকা। সকাল ১০টা থেকে শুরু হওয়া অবরোধ উঠল রাত ৯টা নাগাদ। যেRead More →