Weather Today: গুমোট গরমে ঘামছে কলকাতা, দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল হাওয়া অফিস

ভোর হতে না হতেই চড়া রোদে নাজেহাল অবস্থা শহর কলকাতার। বেলা যত গড়াচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে গা-জ্বালানি গরমের দাপট। সপ্তাহের শুরুতেই রাস্তায় বেরিয়ে একেবারে গলদঘর্ম অবস্থা শহরবাসীর। এই পরিস্থিতিতে স্বস্তি পেতে বর্ষার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, চলতি সপ্তাহেই বর্ষার আগমন ঘটবে মহানগরে। কিন্তুRead More →

Russia-Ukraine Conflict: যুদ্ধের আবহে ইউক্রেন ছাড়া ভারতীয় পড়ুয়াদের ভর্তি নেবে রুশ বিশ্ববিদ্যালয়, জানাল সরকার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন ছেড়েছিলেন ভারতের হাজার হাজার ডাক্তারি পড়ুয়া। পড়াশোনা মাঝপথে ছেড়ে এসে একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা। সেই ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য এ বার তাদের দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব দিল রাশিয়া। রবিবার নয়াদিল্লির রুশ দূতাবাসের সহকারী প্রধান রোমান বাবুশকিন এই কথা জানিয়েছেন। বাবুশকিন জানান, ইউক্রেনে পাঠরত ভারতীয় পড়ুয়ারাRead More →

Royal Bengal Tiger: বক্সার পর এ বার নেওড়া ভ্যালি, আবার উত্তরবঙ্গে দেখা দিল রয়্যাল বেঙ্গল টাইগার!

নেওড়া ভ্যালির জঙ্গলে আবার মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের হদিস। রবিবার বন দফতর তার ছবি প্রকাশ করতেই খুশির হাওয়া পরিবেশপ্রেমী মহলে। ২০১৮ সালের পর থেকে এই নিয়ে পাঁচ বার রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল কালিম্পং জেলার নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। বিশেষজ্ঞদের মতে নেপাল-ভুটান থেকে বার বার নেওড়া ভ্যালিতে নেমে আসছে বাঘেরা।Read More →

CBI: কয়লা-গরু পাচার তদন্তের মধ্যেই সিবিআই-এর যুগ্ম অধিকর্তা বদল, নয়া দায়িত্বে এন বেণুগোপাল

কয়লা পাচার, গরু পাচার মামলার তদন্তের মধ্যেই কলকাতায় সিবিআই-এর ইস্ট জোনের যুগ্ম অধিকর্তাকে বদল করা হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইস্ট জোনের যুগ্ম অধিকর্তা (জয়েন্ট ডিরেক্টর) হচ্ছেন এন বেণুগোপাল। এত দিন এই পদে আসীন ছিলেন পঙ্কজ শ্রীবাস্তব। সিবিআই সূত্রে খবর, এখন থেকে কয়লা পাচার, গরু পাচার ও নারদ তদন্তের তদারকি করবেনRead More →

Communal harmony: পরিস্থিতি অগ্নিগর্ভ, মেয়ের বিয়ে দেবেন কী করে? পাশে দাঁড়িয়ে পাকিজার বিয়ে দিলেন তাপসরা

তিন দিন ধরে চারপাশের পরিস্থিতি অগ্নিগর্ভ। ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মেয়ের বিয়ে দেবেন কী করে? সব আয়োজন কি বৃথা যাবে? চিন্তায় পড়ে গিয়েছিলেন ইদ্দেনেসা মল্লিক। তিন দিন ধরে আত্মীয়-স্বজনও বিশেষ আসতে পারেননি। হাওড়ার উলুবেড়িয়ার খলিসানির ওই প্রৌঢ়ার মুশকিল আসান হয়ে উঠলেন পাড়ার ক্লাবের তাপস কোদালি, লক্ষ্মীকান্ত কয়াল, উত্তম দোলুইরা।Read More →

Pulwama Encounter:পুলওয়ামায় গুলির লড়াইয়ে নিহত তিন লস্কর জঙ্গি, উদ্ধার দু’টি একে-৪৭

জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রবিবার পুলওয়ামায় গুলির লড়াইয়ে তিন লস্কর-ই-তইবা জঙ্গি নিহত হয়েছে। শনিবার রাত থেকে প্রায় ১২ ঘণ্টা ধরে পুলওয়ামার ড্রাবগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই চলে।জানা গিয়েছে, নিহত তিন জঙ্গির নাম জুনেদ শেরগোজরি, ফাজিল নাজির ভাট ও ইরফান অহ মালিক। কাশ্মীর পুলিশেরRead More →

Bhopal: ভরা বাজারে ব্লেড নিয়ে আক্রমণ! সারা মুখে ১১৮টি সেলাই পড়ল তরুণীর

ভরা বাজারে ব্লেড চালিয়ে রক্তাক্ত করা হল এক তরুণীকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর সারা মুখে মোট ১১৮টি সেলাই করেছেন চিকিৎসক। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের টিটি নগর এলাকায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন ওই তরুণী। তাঁকে একটি জায়গায় দাঁড়Read More →

Narendra Modi: আচার্যের ক্ষমতা খর্বে পথিকৃৎ মুখ্যমন্ত্রী মোদী! ২০১৩ সালে গুজরাতে আনা হয় বিল

বাংলা আজ যা করতে চাইছে, বহু আগেই কার্যত সেই পথে হেঁটেছে গুজরাত। সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে উদ্যোগী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গুজরাতে ২০১৩ সালেই তার সূচনা করে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে রাজ্যপালকে সেখানে নাম-কা-ওয়াস্তে আচার্য রাখা হলেও উপাচার্য নিয়োগ থেকে শুরু করেRead More →

Bombay High Court: উচ্চশিক্ষিত হলেও কোনও মহিলাকে চাকরি করতে বাধ্য করা যাবে না, বলল বম্বে হাই কোর্ট

তিনি উচ্চশিক্ষিত। তাই কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরি করা উচিত। এই ধ্যানধারণা থেকে সরে আসতে হবে। কোনও মহিলা উচ্চশিক্ষিত হলেও তাঁকে চাকরি করাতে বাধ্য করা যাবে না। শুক্রবার একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের। পুণের পরিবার আদালত এক ব্যক্তিকে তাঁর স্ত্রীকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা খোরপোশ দেওয়ারRead More →

Covid 19: চিনে ফের করোনা-ঝড়! বেজিংয়ের পানশালা থেকে হু হু করে ছড়াল সংক্রমণ

ফের ভয় ধরাচ্ছে করোনাভাইরাস। চিনে নতুন করে দাপট দেখাতে শুরু করেছ এই মারণরোগ। রাজধানী বেজিংয়ে ব্যাপক হারে সংক্রমণ শুরু হয়েছে। একটি পানশালা এই সংক্রমণ বৃদ্ধির আঁতুড়ঘর বলে জানা গিয়েছে। বেজিং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার নতুন করে যে ৬১ জনের শরীরে কোভিড সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে, হয় তাঁরাRead More →