সবজির দাম আগুন হলেও, টন টন ইলিশ বাজারে আমদানি হওয়ায় মাছ প্রেমী বাঙালি বাড়ি ফিরছে হাসিমুখে

সবজির দাম নাগালের বাইরে যাওয়ার পথে হলেও বাঙালি প্রাণপ্রিয় ইলিশ এবার নাগালের মধ্যে এসেছে। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার থেকে টন টন ইলিশ ঢুকে পড়েছে কলকাতা তথা শহরতলীর বাজারে। আর পৌঁছে গেছে মধ্যবিত্তের নাগালে। বাঙালির রসনাতৃপ্তির অন্যতম মাইলফলক সব সময় ইলিশ। সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই ইলিশ এবার কলকাতারRead More →

ছাপ্পা ভোট, বিজেপি প্রার্থী, কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রায়গঞ্জে পথ অবরোধ

প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়া এবং রাতে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী ও প্রার্থীদের গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযোগে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল জেলা বিজেপি নেতৃত্ব। শনিবার ভোরবেলায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়Read More →

দিনহাটায় গুলিবিদ্ধ বিজেপির ৪ নেতা, ফুলিয়ায় প্রার্থীর বাড়ির সামনে থানকাপড়, গীতা, মিষ্টি, ধূপকাঠি এবং রামনগরে প্রার্থীর স্বামীকে মারধর

কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ হলেন বিজেপির ৪ জন কার্যকর্তা। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের রামনগরে বিজেপির মহিলা প্রার্থীকে শ্লীলতাহানির হুমকি দেওয়ার পর এবার তাঁর স্বামীকে বাইক থেকে ফেলে দিয়ে শ্বাসরোধ করে মারধর করা হল। অন্য একটি ঘটনায় শান্তিপুরে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়ির সামনে সাদা থান কাপড়, গীতা, মিষ্টি এবং ধূপকাঠি রেখে গেলRead More →

“জটিল অপারেশনের সময় প্রসূতির মুখে গান,” শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালেই এ দৃশ্য দেখে তাজ্জব গোটা নেট দুনিয়া

অপারেশন থিয়েটারে চলছে অস্ত্রোপচার সাথে গান.. “মিলন হবে কত দিনে… আমার মনের মানুষেরই সনে…”ভাবছেন, মেডিকেল টিম এবং পেশেন্টের মানসিক চাপ মুক্তির কারণে এ আর নতুন কি? তবে কোনো নার্সিংহোম বা সুপার স্পেশালিটি হাসপাতালে নয়, নদীয়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। তবে কোনো সাউন্ড সিস্টেমে নয়, কিংবা কোনো ডাক্তার বাবুও নয়, প্রসবকালীনRead More →

কাঠ কুড়াতে গিয়ে বাঁকুড়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই মহিলার, আহত তিন

 জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্ৰহ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার। জখম হয়েছেন আরও ৩ মহিলা।আজ দুপুরে গঙ্গাজলঘাঁটি থানার তড়কাবাইদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত দুই মহিলার নাম চায়না লোহার (৬০) ও মায়া লোহার (৩৮)। আহতদের অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানাগেছে, সকলেই বিপদ মুক্ত।ঘটনারRead More →

৫ জুলাই থেকে জলপাইগুড়িতে সোনার গয়না বিক্রির ক্ষেত্রে বাধ্যতামূলক করা হলো এইচইউআরডি, প্রতি গয়না পিছু বাড়তি ৪৫ টাকা করে দিতে হবে ক্রেতাদের

 চলতি মাসের ৫ তারিখ থেকে জলপাইগুড়ি শহরে সোনার গয়না বিক্রির ক্ষেত্রে এইচইউআরডি অর্থাৎ হল মার্কিং ইউনিট আইডেন্টি ফিকেশন নম্বর বাধ্যতামূলক করা হল। রবিবার জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় কেন্দ্র সরকারের সোনা বিক্রির নতুন নিয়ম নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগেছে। অন্যদিকে এতদিন সোনার গয়নায় হলমার্ক করতেRead More →

অনুব্রতর মতো পিসি ভাইপোও তিহারে গিয়ে বেদের মেয়ে জোৎস্নার গান গাইবে: সুকান্ত মজুমদার

 “আপনাদের এখানকার বড় নেতা এখন দিল্লির তিহার জেলে বসে বেদের মেয়ে জোৎস্না সিনেমার গান গাইছেন “জেল খানাই সম্বল, থালা বাটি কম্বল।” এখানে আবার বাপ বেটি পাশাপাশি বসে গাইছেন। অপেক্ষা করুন কয়েক মাস। পিসি আর ভাইপো একই সঙ্গে ওই গান করবেন। রবিবার বিকেলে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ষাটপলসা মোরে জনসভায়Read More →

জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহের স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ কর্মী থেকে রোগীর আত্মীয়রা, পাঁচদিন ধরে বন্ধ ময়নাতদন্তের কাজ

 হাসপাতালের মর্গে মৃতদেহের স্তুপ। ২৮টি মৃতদেহ রাখার জায়গায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে রয়েছে ১৩০টি মৃতদেহ। স্তুপ হওয়া মৃতদেহের গন্ধে অতিষ্ঠ মর্গের কর্মীরা ও রোগীর পরিবারের সদস্যরা। স্তুপ হওয়া মৃতদেহ যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে সেখানে কোনোভাবেই কাজ করা সম্ভব নয় বলে দাবি মর্গের কর্মীদের। পাঁচদিন থেকে মর্গেরRead More →

কোটিপতিও এবারে পঞ্চায়েত ভোটের প্রার্থী! দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের ১৩ নম্বর আসনের তৃণমূল প্রার্থীকে ঘিরে হুলুস্থূল কান্ড

কোটিপতিও এবারে পঞ্চায়েত ভোটের প্রার্থী। শুনতে অবাক লাগলেও নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অবশ্য সেই কথাই বলছে। যেখানেই উঠে এসেছে দক্ষিণ দিনাজপুরের এক তৃণমূল প্রার্থীর নাম। জেলাপরিষদের ১৩ নম্বর আসন থেকে নির্বাচনে দাঁড়ানো ওই তৃণমূল প্রার্থীর নাম কৌশিক মাহাতো ওরফে ডাকু। হিলির জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিধাই এলাকার বাসিন্দা হলেও এবারের নির্বাচনেRead More →

বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, জেলায় জেলায় বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ

বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ। রাজ্যের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানানো হয়েছে, সরাসরি Interview-র মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, চাকরির পোস্টিং নিজের পিন কোড( Pin Code) অনুযায়ী দেওয়া হবে। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য ব্যাংকের তুলনায় কম যোগ্যতায়ও চাকরি করতেRead More →