প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের প্রয়ান দিবস পালন বাঁকুড়ায়

 প্রাক্তন রাষ্ট্রপতি ভারত গৌরব মিসাইল ম্যান নামে খ্যাত ভারতরত্ন ডঃ এপিজে আবদুল কালামের নবম প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বাঁকুড়ার জঙ্গলমহলের চাতরী নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ে। প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতি নিয়ে এদিন সকালে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রভাত ফেরিতে বের হয়। প্রভাব ফেরী এলাকা পরিক্রমা করে আসার পর বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিতRead More →

একাধিক জঙ্গি সংগঠন ও ব্রিটিশদের সঙ্গে বিরোধী জোট ইন্ডিয়ার তুলনা টেনে কটাক্ষ করলেন মোদী

একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের প্রসঙ্গ টেনে বিরোধীদের জোট ইন্ডিয়া বলে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই জোটকে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সঙ্গে তুলনা করেছেন মোদী। মণিপুরের হিংসা নিয়ে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধীদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংসদে অচলাবস্থা চলছে। এই অবস্থায় বাদল অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সরকারের কৌশল ঠিক করতে মঙ্গলবার সংসদেরRead More →

সপরিবার মোদীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, ছোট্ট শ্রীময়ীর আবদার মেটালেন প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা ভাগ করে নিলেন বিজেপি নেতা

 মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সপরিবারে দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটে সংসদ সুকান্ত মজুমদার। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং সময় কাটানোর ছবি পোস্ট করে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। মোদীর সঙ্গে দেখা করার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিRead More →

হিন্দুধর্মের সঙ্গে পরিচয় ঘটাতে ঝাড়গ্রামে ছোটদের নিয়ে বাঁকে করে জল যাত্রা

শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে হয়। কিন্তু এখন অনেকেই তা জানে না, বিশেষ করে ছোটরা। তাই ছোট থেকে শিশুদের নিজেদের ধর্মীয় সংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্য ঝাড়গ্রাম শহরে প্রথমবার অনুষ্ঠিত হল ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে “বালকা কাবড় যাত্রা” অর্থাৎ বালকদের বাঁকে জল নিয়ে যাত্রা। রবিবার সকালে ঝাড়গ্রাম শহরের জামদাRead More →

ফের দামোদর পারাপার করতে গিয়ে বড়জোড়ায় তলিয়ে মৃত্যু যুবকের

ফের দামোদর পারাপার করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় যুবকের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বড়জোড়া থানার পখন্না মানাচরে।   ঘটনায় জানাগেছে, এদিন বিকেলে পখন্নায় দামোদর নদী পারাপার করার সময় আচমকায় জলে তলিয়ে যায় ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পখন্না ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলেRead More →

ভয় পেয়ে প্রশাসন বিডিও অফিসে ১৪৪ ধারা জারি করেছে, তোপ শুভেন্দুর

 একুশে জুলাই একদিকে ধর্মতলায় যখন তৃণমূলের সভা, সেই সময় রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বলেন, ভয় পেয়েছে। তাই বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুভেন্দুবাবু বলেন, ১৪৪ ধারা জারি করে প্রশাসন বলেছে ৫০০ মিটার দূর থেকে বিডিও অফিসেRead More →

বসার জায়গা না পেয়ে পুরুলিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ সংরক্ষিত কামরার যাত্রীদের

বসার জায়গা না পেয়ে পুরুলিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে ট্রেনে তিল ধারণের জায়গা নেই। একই অবস্থা সংরক্ষিত ও বাতানুকুল কামরাতেও। ট্রেনে বসার জায়গা না পেয়ে লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। বৃহস্পতিবার পুরুলিয়া স্টেশনের ঘটনা। দুপুর ৩ টে ৩৫ মিনিটে হাওড়াগামী রূপসী বাংলা সুপার ফাস্ট ট্রেনটিRead More →

বাঁকুড়ায় মহা সমারোহে বনমহোৎসব পালন

 বৃক্ষরোপণ, শোভাযাত্রার মাধ্যমে মহা সমারোহে পালিত হলো বাঁকুড়া জেলা বনমহোৎসব। এই উপলক্ষে আজ রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বনভূমি রক্ষার আহ্বান জানিয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সকাল এগারোটায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। মুখ্য বনপাল ডঃ এস কুনালডাইভাল, মন্ত্রী জোৎস্না মান্ডি, পুলিশ সুপারRead More →

বনমহোৎসব উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলায় বিলি হবে ২৫ লক্ষ চারা গাছ

জেলায় বিলি হবে ২৫ লক্ষ চারা গাছ জানালেন, ওয়েস্টার্ন সার্কেলের আইএফএস, সিসিএফ ডক্টর অশোক প্রতাপ সিং। সোমবার মহকুমা স্তরীয় ‘বনমহোৎসব’ পালন করা হয়। এক সপ্তাহ ধরে চলবে নানা অনুষ্ঠান। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। আগামীকাল প্রায় ২৫ লক্ষ চারা-গাছ বিতরণ করার পরিকল্পনা করেছে বন দফতর। পরিবেশRead More →

বেকার ভাইপোকে দাঁড় করানোর চিন্তা, তাই বেঙ্গালুরু সফরে গেছেন মমতা, দাবি সুকান্তর

দলের আক্রান্ত কর্মীকে দেখতে বসিরহাট হাসপাতালে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেশের নাম্বার ওয়ান চোর বলে আখ্যা দেন বিজেপি রাজ্য সভাপতি। একই সঙ্গে কটাক্ষ করে দাবি করেন বেকার ভাইপোকে দাঁড় করাতেই বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে যোগ দিয়েছেন মমতা। হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সঞ্জয়Read More →