এগরায় শিবমন্দিরে মহিলা সেজে হার চুরি: হুগলির চুঁচুড়া থেকে পুলিশি জালে ৩ ছদ্মবেশী
2026-08-08
মন্দিরে পুজো দেওয়ার ভিড়ে মহিলা সেজে ঢুকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে হুগলির চুঁচুড়া থেকে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতেরা সবাই পুরুষ এবং এই ধরনের চুরির ছক তারা আগেও একাধিকবার প্রয়োগ করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।Read More →

