অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা: শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বুধবার জারি কমলা সতর্কতা

চলতি সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে দাপট দেখাচ্ছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশার ওপর অবস্থানরত একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি অব্যাহতRead More →