আইপিএল ২০২৬: লখনউকে হারিয়ে প্লে-অফের দৌড়ে সুবিধাজনক অবস্থানে রাজস্থান, বাড়ল কেকেআরের চাপ

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হওয়ার আগেই পয়েন্ট তালিকার সমীকরণে বড়সড় চাপের মুখে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। মঙ্গলবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করল রাজস্থান রয়্যালস। হাই-স্কোরিং এই ম্যাচে প্রথমে ব্যাট করে লখনউ ৫ উইকেটে ২২০ রান তোলে।Read More →